এক্সপ্লোর

DA Agitation : ৭০ দিনে আন্দোলন, আজ রাজ্যজুড়ে ১২ ঘণ্টা সরকারি দফতরে কর্মবিরতি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘চোর-ডাকাত’ মন্তব্যের প্রতিবাদেই মাসের প্রথম বৃহস্পতিবার রাজ্যের প্রশাসনিক কাজকর্ম স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন আন্দোলনকারীরা। 

সঞ্চয়ন মিত্র, কলকাতা : বকেয়া DA-র দাবিতে ৭০ দিনে পড়ল শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান। DA-আন্দোলনকারীদের নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে আজ রাজ্যজুড়ে ১২ ঘণ্টা সরকারি দফতরে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘চোর-ডাকাত’ মন্তব্যের প্রতিবাদেই মাসের প্রথম বৃহস্পতিবার রাজ্যের প্রশাসনিক কাজকর্ম স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন আন্দোলনকারীরা। 

মুখ্যমন্ত্রী গত মাসের শেষে ধর্নামঞ্চ থেকে মন্তব্য করেছিলেন, 'চিরকুটে চাকরি পেয়েছিল। সব গিয়ে বসে আছে ওখানে, ডিএয়ের ওখানে। তাঁদের কাছে আমায় জ্ঞান শুনতে হবে। জ্ঞানদাতারা, চোরেরা, ডাকাতরা, ডাকাত সর্দাররা।’ এর পরেই ফুঁসে ওঠেন আন্দোলনকারীরা। 

'বেশিরভাগের চিরকুটে চাকরি'

তৃণমূলের ধর্নামঞ্চ থেকে মাত্র ৬০০ মিটার দূরে বসে থাকা সেই ডিএ-আন্দোলনকারীদের উদ্দেশে চড়া সুরে হুঁশিয়ারি দেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়! তিনি বলেন, ' আমি সব ডিপার্টমেন্টকে বলেছি, সব ফাইল খুঁজে বের করুন, খুঁজতে খুঁজতে দেখছেন তো কত বেরচ্ছে... টাকা নিচ্ছে, পেনশন নিচ্ছে, আরও চাই!... সব চাকরি চিরকুটে হয়েছে। সব ফাইল খুঁজে বার করতে বলেছি। যাঁরা আন্দোলনে বসেছেন তাঁদের বেশিরভাগের চিরকুটে চাকরি'

বিধানসভায় কী জানিয়েছিলেন মুখ্য়মন্ত্রী

৬ মার্চ, বিধানসভায় মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন, তাঁর মুণ্ড কেটে নেওয়া হলেও, এই মুহূর্তে এর থেকে বেশি DA দিতে পারবে না রাজ্য সরকার। পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায় এও দাবি করেছিলেন যে, সিপিএমের আমলে সব DA বকেয়া ছিল। ৩৪ বছরে, সিপিএম মাত্র ৩৩ শতাংশ DA দিয়েছে। তৃণমূল জমানায় ৯৯ শতাংশ প্লাস ৬ শতাংশ DA অর্থাৎ ১০৫ শতাংশ DA দেওয়া হচ্ছে। 

আরও পড়ুন :

ছেলে TMC-BJP সব দলের হয়েই কাজ করত, বললেন আগ্নেয়াস্ত্র হাতে রামনবমীর মিছিলে যোগ দেওয়া সুমিতের মা!

স্কুলগুলিতে কর্মবিরতি নয়        

যদিও  বৃহস্পতিবার পরীক্ষার কারণে স্কুলগুলিতে কর্মবিরতি পালন না করার সিদ্ধান্ত নিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। পাশাপাশি, রাজ্য সরকারকে চাপে রাখতে এবার সাঁড়াশি আক্রমণে নামতে চাইছেন DA-আন্দোলনকারীরা। আগামী ১০-১১ এপ্রিল দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গেও দেখা করতে পারেন DA-আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের দাবি, এদিন রাজ্য প্রশাসনকে স্তব্ধ করে দেওয়া হবে।

ক্রমেই জোরালো হচ্ছে রাজ্যের সঙ্গে বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন। আজ তা কোনদিকে গড়ায় সেটাই দেখার। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
West Bengal News Live : ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget