এক্সপ্লোর

DA Announcement : 'ঘেউ ঘেউ করে লাভ হবে না ' মুখ্যমন্ত্রীর মন্তব্য থেকে শুক্রবারের DA-জয়, মামলার ইতিহাস একনজরে

DA : ২০১৭ সালের ফেব্রুয়ারি-তে স্যাট রায় দেয়, DA দয়ার দান। তা দেওয়া বা না দেওয়া রাজ্য সরকারের ইচ্ছার উপর নির্ভর করে! 

রুমা পাল, আশাবুল হোসেন ও ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : DA মামলায় কলকাতা হাইকোর্টে বড়সড় জয় পেলেন রাজ্য সরকারি কর্মচারীরা! পুজোর আগেই যেন উৎসবের মেজাজ!
DA বৈষম্যর বিরুদ্ধে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করেছিল কংগ্রেস প্রভাবিত কনফেডারেশন অব স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ-সহ সরকারি কর্মীদের দু’টি সংগঠন। ২০১৭ সালের ফেব্রুয়ারি-তে স্যাট রায় দেয়, DA দয়ার দান। তা দেওয়া বা না দেওয়া রাজ্য সরকারের ইচ্ছার উপর নির্ভর করে! 

 ২০১৭-র ৭ সেপ্টেম্বর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ১৫% DA ঘোষণা
সেই রায়কে চ্যালেঞ্জ করে ওই বছর ৩০ মার্চ হাইকোর্টের দ্বারস্থ হয় সরকারি কর্মী সংগঠন। ২০১৭-র ৭ সেপ্টেম্বর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ১৫% DA ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কিন্তু, এরইসঙ্গে তাঁর করা একটি মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় ওঠে। সেইসময় মুখ্যমন্ত্রী বলেছিলেন, ঘেউ ঘেউ করে লাভ হবে না, আমি যতটা দিতে পারি সেটা আমাকে বলতে হয় না !

পরে DA মামলায় কলকাতা হাইকোর্টের তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রে মন্তব্য করেন, এই ধরনের শব্দবন্ধ প্রয়োগ করা দুর্ভাগ্যজনক। এরপর DA মামলায়, ২০১৮ সালের ৩১ অগাস্ট হাইকোর্ট রায় দেয়, মহার্ঘ ভাতা সরকারি কর্মীদের অধিকার। কীভাবে তা দেওয়া হবে, ২ মাসের মধ্যে নিষ্পত্তি করুক SAT। 


'রাস্তায় বসছেন কেউ কেউ, বলছেন টাকা দাও'
এরই মধ্যে প্রাথমিক শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষাপটে DA নিয়ে ফের কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী।

ফের তিনি বলেন, ' কাজকর্ম নেই, রাস্তায় বসছেন কেউ কেউ, বলছেন টাকা দাও' । মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের ঠিক ৫ দিনের মাথায়, ২০১৯-এর ২৬ জুলাই SAT’র তৎকালীন বিচারপতি রঞ্জিত কুমার বাগ ও সুরেশ কুমার দাস নির্দেশ দেন, ১ বছরের মধ্যে সরকারি কর্মীদের DA মেটাতে হবে। কিন্তু রাজ্য সরকার তা না দেওয়ায় সরকারি কর্মী সংগঠন আদালত অবমাননার মামলা করে ফের SAT’র দ্বারস্থ হয়। ২০১৯-এর অক্টোবরে SAT’এ রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য সরকার। ২০২০-র ৮ জুলাই রাজ্য সরকারের পিটিশন খারিজ করে SAT। তার পর রাজ্য সরকার আবেদন জানায় হাইকোর্টে।

সেই মামলায় রাজ্য সরকারের আবেদন খারিজ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিল, স্যাটের নিয়ম মেনে বকেয়া DA মিটিয়ে দিতে হবে।

সেরা শিরোনাম

CPM News: গ্রেফতার যাদবপুরের সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ
গ্রেফতার যাদবপুরের সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ
West Bengal News LIVE: আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
Bankura Murder: কালী প্রতিমা বিসর্জন ঘিরে বচসা, বাঁকুড়ায় ধারালো অস্ত্রের কোপে খুন যুবক, আটক ২
কালী প্রতিমা বিসর্জন ঘিরে বচসা, বাঁকুড়ায় ধারালো অস্ত্রের কোপে খুন যুবক, আটক ২
Cyclone Alert: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, তোলপাড় করতে পারে এই ঘূর্ণিঝড় ? কবে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা?
বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, তোলপাড় করতে পারে এই ঘূর্ণিঝড় ? কবে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা?

ভিডিও

Bankura Incident | কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে বচসা, বাঁকুড়ায় খুন যুবক | #abpananda
Abhishek Banerjee: পুলিশকে হুমকির অভিযোগে অভিষেককে তলব, ভবানীপুর থানায় হাজিরা
Abhishek Banerjee: গুজরাতি গ্যাং বলে আক্রমণ, ঠিক কী বলেছিলেন অভিষেক? দেখুন ভিডিয়ো
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.১১.২৬)পর্ব ১: শুভঙ্করের পর এবার বিজেপির বিরুদ্ধে বিরোধী-জোটের ডাক কুণালের
Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget