এক্সপ্লোর

Satpal Rai's Wife : "কুন্নুর পৌঁছে ফোন করবেন বলেছিলেন, দুপুর ২টোয় আসে দুঃসংবাদ", শোকস্তব্ধ সৎপাল রাইয়ের স্ত্রী

Satpal Rai's Wife mourns over husband's death : গতকাল তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার ভেঙে মৃত্যু হয় বিপিন রাওয়াতের। কপ্টারের ১৪ জন যাত্রীর মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে।

তাকদা(দার্জিলিং) : গতকাল সকালে কুন্নুর রওনা দেওয়ার আগে কথা হয়েছিল। বলেছিল, কুন্নুর পৌঁছে ফোন করবে। সেই ফোন আর আসেনি। দুপুর ২টো নাগাদ এসেছিল দুঃসংবাদ। শোকস্তব্ধ কপ্টার-দুর্ঘটনায় মৃত চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী সতপাল রাইয়ের স্ত্রী। দার্জিলিঙের তাকদার বাসিন্দা সতপালের স্ত্রী অবশ্য স্বামীর জন্য গর্বিত।

গতকাল তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার ভেঙে মৃত্যু হয় দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জেনারেল রাওয়াতের স্ত্রী মধুলিকারও। কপ্টারের ১৪ জন যাত্রীর মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে। তাঁদেরই একজন চিফ অফ ডিফেন্স স্টাফের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হাবিলদার সৎপাল রাই। তিনি দার্জিলিঙের তাকদার বাসিন্দা। তাঁর মৃত্যুতে পাহাড়ে শোকের ছায়া। ট্যুইট করে শোকপ্রকাশ করেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা।

গতকালের এই দুর্ঘটনায় বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত ছাড়াও প্রাণ হারান ব্রিগেডিয়ার এলএস লিড্ডার, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, নায়েক গুরসেবক সিং, নায়েক জিতেন্দ্র কুমার, ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা, হাবিলদার সৎপাল রাই। হেলিকপ্টারটি চালাচ্ছিলেন উইং কমান্ডার পৃথ্বী সিংহ চৌহান। 

গুরুতর জখম হন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ। উন্নত চিকিৎসার জন্য আজ তাঁকে ওয়েলিংটনের সেনা হাসপাতাল থেকে বেঙ্গালুরুর কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংবাদসংস্থা এএনআই সূত্রে এমনই জানা গিয়েছে। গতকাল দুর্ঘটনার পর তাঁকে ওয়েলিংটনের সেনা হাসপাতালে ভর্তি করা হয়।

ভারতীয় বায়ুসেনার সবচাইতে নির্ভরযোগ্য ও নবীনতম সদস্য M17-v5 হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ল কীভাবে? ৬ হাজার মিটার উচ্চতাই হোক বা গভীর রাতে সার্জিক্যাল স্ট্রাইকের জন্য এলিট বাহিনীকে সীমান্তের কাছাকাছি পৌঁছে দেওয়া, সমস্ত রকম প্রতিকূলতা সত্বেও উড়তে সক্ষম বায়ুসেনার এই বিশেষ হেলিকপ্টার। দেশের VVIP-রা যাতায়াত করতেন এই কপ্টারে। তাই বিভিন্ন মহলে প্রশ্ন, কীভাবে ঘটে গেল এই দুর্ঘটনা? 

খারাপ আবহাওয়াই কি দুর্ঘটনার কারণ? না কি কপ্টারে টেকনিক্যাল কিংবা মেকানিক্যাল ত্রুটি দেখা গিয়েছিল? কোনও কিছুর সঙ্গে কি ধাক্কা খেয়েছিল কপ্টার? দুর্ঘটনার সময় কত উচ্চতায় ছিল হেলিকপ্টারটি? এটা দুর্ঘটনা না কি নাশকতারও আশঙ্কা রয়েছে? অত্যাধুনিক এই হেলিকপ্টার ভেঙে পড়ার প্রকৃত কারণ কি আদৌ কোনওদিন বেরিয়ে আসবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ভাল আর কালোর মধ্যে সেটিংয়ের খেলা চলছে, রাজনীতি থেকে দূরে থাকাই লক্ষ্য', হঠাৎ কী হল মদন মিত্রের?
'ভাল আর কালোর মধ্যে সেটিংয়ের খেলা চলছে, রাজনীতি থেকে দূরে থাকাই লক্ষ্য', হঠাৎ কী হল মদন মিত্রের?
RG Kar Case Update: অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
Birbhum Tulu Mondal: নিখোঁজ টুলু মণ্ডল, তাঁর ম্যানেজারের অনুষ্ঠান বাড়িতে তল্লাশি, টুলুর বাড়িতেও সোনা ওজনের যন্ত্র
নিখোঁজ টুলু মণ্ডল, তাঁর ম্যানেজারের অনুষ্ঠান বাড়িতে তল্লাশি, টুলুর বাড়িতেও সোনা ওজনের যন্ত্র
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট, বাতিল আবেদন নিয়ে কী বললেন বিজেপি বিধায়ক?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট, বাতিল আবেদন নিয়ে কী বললেন বিজেপি বিধায়ক?

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget