এক্সপ্লোর

Darjeeling: বুধবার থেকেই পুরোদমে পাহাড়ে শুরু হচ্ছে টয় ট্রেন পরিষেবা

Darjeeling: করোনা আবহে ২০২০-র ২২ মার্চ দার্জিলিঙে বন্ধ করে দেওয়া হয় টয় ট্রেন। প্রায় দেড় বছর পর আগামিকাল থেকেই ফের পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী এই ট্রেন পরিষেবা।

সনৎ ঝা, দার্জিলিং: পাহাড়ি রাস্তায় ঘুরে ঘুরে সাদা ধোঁয়া উড়িয়ে অপরূপ ছন্দে ছুটে চলছে টয় ট্রেন। জানালার পাশে বসে পাহাড়ি সৌন্দর্য দু’চোখ ভরে উপভোগ করছেন পর্যটকরা। আগামিকাল থেকে ফের সেই চেনা ছবি দেখবে পাহাড়বাসীরা। করোনাকালে পাহাড়ি রেলপথে এতদিন বন্ধ ছিল হেলেদুলে সেই চেনা ছুটে চলা। 

করোনা আবহে ২০২০ সালের ২২ মার্চ দার্জিলিঙে বন্ধ করে দেওয়া হয় টয় ট্রেন। প্রায় দেড় বছর পর আগামিকাল অর্থাৎ বুধবার থেকেই ফের পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী এই ট্রেন পরিষেবা।

উত্তর সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক গুণিত কৌর জানান, '২২ মার্চ থেকে বন্ধ ছিল টয়ট্রেন। পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাওয়ায় শিলিগুড়ি থেকে দার্জিলিঙের টয়ট্রেন সার্ভিস চালু করা হচ্ছে।

বুধবার সকাল ১০টায় নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে রওনা দেবে এই টয় ট্রেন। তার আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কারশেডে প্রায় দেড় বছর ধরে পড়ে থাকা ছোট ছোট কামরাগুলির জোরকদমে চলছে সাফাই। পুরোদমে চলছে রেলপথ পরিষ্কার করার কাজও।

পর্যটন ব্যবসায়ী সম্রাট সান্যাল জানাচ্ছেন, 'করোনা অতিমারীর কারণে প্রবলভাবে বিপর্যস্ত পর্যটন ব্যবস্থা। সেই কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর পথে অনেকটাই সাহায্য করবে টয় ট্রেন পরিষেবা। পাহাড়ে আবারও পর্যটক আসবে। ইতিমধ্যেই জয় রাইড চালু হয়ে গেছে।'

বরাবরই পাহাড়ে যে সমস্ত পর্যটকেরা যান, তাঁদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু এই টয়ট্রেন। ১৬ অগাস্ট থেকে দার্জিলিঙের ঘুমে শুরু হয়ে গেছে জয় রাইড। এবার পুরো দমে টয় ট্রেন পরিষেবা চালু হলে পাহাড় আবারও গমগম করবে পর্যটকদের ভিড়ে। আপাতত সেই আশাতেই বুক বাঁধছেন পাহাড়ের পর্যটন ব্যবসায়ীরা।

করোনার প্রকোপ খানিক কমতেই অনেক পর্যটকই পাড়ি দিচ্ছেন পাহাড়ে। প্রিয় টয় ট্রেনে জয় রাইড মিস করছিলেন তাঁরা। এবার ফের টয় ট্রেন পরিষেবা চালু হওয়ার কথায় খুশি পর্যটকেরাও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: সব জেলায় হালকা-মাঝারি নয়, এখনও ভুগতে হতে পারে কিছু জেলাকে, রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল IMD
সব জেলায় হালকা-মাঝারি নয়, এখনও ভুগতে হতে পারে কিছু জেলাকে, রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল IMD
News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Birbhum Money Gold Recovered: সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
Birbhum Money Gold Recovered: ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট

ভিডিও

Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget