এক্সপ্লোর

Dengue Situation: রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি ভয়ঙ্কর, কলকাতার ব্লাড ব্যাঙ্কে প্লেটলেটের আকাল

Kolkata News:পিয়ারলেস হাসপাতাল, লাইফ কেয়ারেও প্লেটলেটের সংখ্যা শূন্য। একই অবস্থা জেলার ব্লাড ব্যাঙ্কেও। নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজে রয়েছে মাত্র ৩৫ ইউনিট প্লেটলেট।

কলকাতা: রাজ্যে ভয়ঙ্কর ডেঙ্গি পরিস্থিতি (Dengue Situation)। পাল্লা দিয়ে বাড়ছে প্লেটলেটের আকাল (Platelet)। কলকাতার (Kolkata News) ব্লাড ব্যাঙ্কে প্লেটলেটের ভাঁড়ার শূন্য। মানিকতলা ব্লাড ব্যাঙ্ক, এসএসকেএম, আরজিকর, এমআর বাঙুরে প্লেটলেট শূন্য। শিশুমঙ্গল, ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথ, ন্যাশনাল মেডিক্যাল কলেজেও একই অবস্থা। 

ডেঙ্গি সংক্রমণ ঊর্ধ্বমুখী, আকাল প্লেটলেটের

পিয়ারলেস হাসপাতাল, লাইফ কেয়ারেও প্লেটলেটের সংখ্যা শূন্য। একই অবস্থা জেলার ব্লাড ব্যাঙ্কেও। নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজে রয়েছে মাত্র ৩৫ ইউনিট প্লেটলেট। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে রয়েছে ৩৩ ইউনিট। মালদা মেডিক্যাল কলেজে রয়েছে ২১ ইউনিট। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ রয়েছে ২৭ ইউনিট প্লেটলেট। 

রাজ্যে ডেঙ্গিতে সংক্রমিতের সংখ্যা ৫৬ হাজার ছুঁইছুঁই। সবমিলিয়ে ৯০ জনের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত। তাতেই প্লেটলেটের আকাল উত্তরোত্তর বেড়ে চরম পরিস্থিতি তৈরি হয়েছে। শহরের একাধিক ব্লাড ব্যাঙ্কে প্লেটলেটের সঙ্কট দেখা দিয়েছে। প্লেটলেটের আকাল সর্বত্রই। সপ্তাহান্তে দুর্ভোগের ছবি ধরা পড়েছে একাধিক জায়গায়। কলকাতাও বাদ যায়নি।  এতে যে শুধু ডেঙ্গি আক্রান্তরাই সমস্যায় পড়ছেন তাই নয়, দুর্ভোগের শিকার হচ্ছেন অন্য রোগে আক্রান্ত রোগীর পরিজনরাও। 

শুধুমাত্র শহরের সরকারি হাসপাতালগুলিতেই যে প্লেটলেটের সঙ্কট তাই নয়, একই ছবি বেসরকারি হাসপাতালগুলিতেও। শহরের বেসরকারি হাসপাতালগুলির মধ্যে, রবিবার সকাল ১০টা পর্যন্ত অ্যাপোলোতে ৪ ইউনিট, ফর্টিস ২০, মেডিকায় ১৮ ইউনিট বেলভিউ-এ  ৪ ইউনিট প্লেটলেট মজুত থাকার কথা জানা যায়। পিয়ারলেস, ঢাকুরিয়া আমরি, ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথ, শিশুমঙ্গল, B M বিড়লাতও একই অবস্থা। পাশাপাশি, লায়ন্স ব্লাড ব্যাঙ্কে প্লেটলেটের ভাঁড়ার শূন্য। পার্কসার্কাসের লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কেছিল ৭০ ইউনিট প্লেটলেট। 

আরও পড়ুন: Suvendu Adhikari: তাজ বেঙ্গলে অভিষেকের ছেলের জন্য এলাহি আয়োজন! শুভেন্দুর দাবি নস্যাৎ করল তৃণমূল

কলকাতা মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাঙ্কের পরিস্থিতি কেমন দেখতে গিয়েছিল এবিপি আনন্দ। সেখানেও দেখা গেল, অনেক ছোটাছুটি করে কয়েক ইউনিট প্লেটলেটের সংস্থান করতে পেরেছেন এক রোগীর আত্মীয়। তিনি বলেন, "তিন দিন আগে ৬ ইউনিট দরকার ছিল। মায়ের রক্তের অসুখ। ২ ইউনিট পেয়েছে। ছোটাছুটি করতে হয়েছে।"

রাজ্যে ডেঙ্গিতে সবচেয়ে বেশি উদ্বেগজনক পরিস্থিতি এখন উত্তর ২৪ পরগনায়। সেখানকার হাসপাতাল গুলিতেও প্লেটলেট সঙ্কটের একই ছবি ধরা পড়েছে। ব্যারাকপুর মহকুমা হাসপাতালে কোনও প্লেটলেটের ইউনিট নেই। সাগর দত্ত মেডিক্যাল কলেজ ৭ ইউনিট প্লেটলেট মজুত আছে।  

এদিকে, ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ, বারুইপুর মহকুমা হাসপাতালে প্লেটলেটের ভাঁড়ার শূন্য। ডেঙ্গিতে উদ্বেগজনক পরিস্থিতি উত্তরবঙ্গেও। সেখানকার, জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ৬, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ৪৩ ইউনিট, রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ২৮, মালদা মেডিক্যাল কলেজ ৪১ ও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ৭০ ইউনিট প্লেটলেট মজুত আছে। 

উদ্বেগজনক পরিস্থিতি কলকাতা-সহ জেলাগুলিতে

ডেঙ্গি আক্রান্ত হলে প্রতিমুহূর্তে প্লেটলেটের ওঠানামা নিয়ে দুঃচিন্তা থাকেই। সবমিলিয়ে, প্লেটলেটের সঙ্কট যেন ডেঙ্গির উদ্বেগকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
Anubrata Mondal: 'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
Birbhum Tulu Mondal: পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের

ভিডিও

Tulu Mondal Birbhum: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি | ABP Ananda
Anubrata Mondal:
BJP Government: সবং-এ সমবায় সমিতির টাকা তছরুপ, কারাদণ্ডপ্রাপ্ত তৃণমূল নেতা | TMC News
Burdwa News: বর্ধমানে অবাধে চলছে বালি পাচার,অভিযুক্তদের পুলিশের হাতে তুলে গ্রামবাসীরা।
Fraud Case : খাবারের হোম ডেলিভারির ব্যবসা, আচমকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৮ কোটি টাকা! ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget