এক্সপ্লোর

Dengue Case: বাড়ছে ডেঙ্গি উদ্বেগ, ৫ বছরে আক্রান্তের সংখ্যায় রেকর্ড রাজ্যে

WB Dengue Update: স্বাস্থ্য দফতর সূত্রে খবর, শুধু মহালয়া থেকে দশমী পর্যন্ত পুজোর ১১ দিনে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন প্রায় ৯ হাজার মানুষ।

সন্দীপ সরকার, কলকাতা: উৎসবের মরশুমে রাজ‍্যে আরও ভয়াবহ চেহারা নিয়েছে ডেঙ্গি (Dengue Case)। গত পাঁচ বছরের তুলনায় রাজ্যে সর্বোচ্চ ডেঙ্গি সংক্রমণ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, শুধু মহালয়া থেকে দশমী পর্যন্তই রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন প্রায় ৯ হাজার। এরই মধ্যে গতকাল হাওড়ায় মৃত্যু হয়েছে এক ডেঙ্গি আক্রান্তের।

বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা:  রাজ্যে থেকে বর্ষা বিদায় নিয়েছে। কিন্তু, এখনও উদ্বেগজনক ডেঙ্গি পরিস্থিতি। লাফিয়ে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, শুধু মহালয়া থেকে দশমী পর্যন্ত পুজোর ১১ দিনে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন প্রায় ৯ হাজার মানুষ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এবছর ২৪ অক্টোবর পর্যন্ত গোটা রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সাড়ে ৭৬ হাজার ছুঁইছুঁই। যা গত পাঁচ বছরের তুলনায় সর্বোচ্চ। এর মধ্যে ১৯ অক্টোবর পর্যন্ত উত্তর ২৪ পরগনা স্বাস্থ্য জেলায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৭৫৩।

এরই মধ্যে ফের রাজ্যে আরও এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। হাওড়ার নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যু হয়েছে বছর ২৭-এর আতিশ সিংহর। সূত্রের খবর, জ্বর নিয়ে সোমবার ভর্তি হন রামেশ্বর মালিয়া লেনের বাসিন্দা আতিশ। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি শক সিনড্রোমের উল্লেখ রয়েছে। এই নিয়ে বেসরকারি মতে, রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬৮।

স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এবছর সরকারি হাসপাতালে ডেঙ্গি ধরা পড়েছে ৪৮ হাজার ৩১১ জনের। বেসরকারি হাসপাতাল, ল্যাবে রক্ত পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়েছে ২৮ হাজার ১৬৪ জনের। গত ৫ বছরের তুলনায় রাজ্যে এবারে ডেঙ্গি আক্রান্তের সংখ্যাও উদ্বেগজনক। স্বাস্থ্য দফতর সূত্রে খবর,২০২২ সালে রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্ত হন ৬৭ হাজার ২৭১ জন।২০২১ সালে ডেঙ্গিতে আক্রান্ত হন ৮হাজার ২৬৪ মানুষ।  ২০২০-তে সংখ্যাটা ছিল ৫হাজার ১৬৬। তবে ২০১৯ ও ২০১৮ সালে রাজ্যের তরফে আক্রান্তের সংখ্যা প্রকাশ করা হয়নি।

১৯ অক্টোবর পর্যন্ত উত্তর ২৪ পরগনা স্বাস্থ্য জেলার শহরাঞ্চলে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৩২ জন। গ্রামাঞ্চলে সংখ্যাটা ৪ হাজার ৬২১। বিধাননগর ও দক্ষিণ দমদম পুরসভায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩ হাজার ৪০১ ও ১ হাজার ৫৮৩। অন্যদিকে, বনগাঁ ব্লকে সংখ্যাটা ৮৯৯ ও আমডাঙায় ৫৪৭। এবিষয়ে চিকিৎসক প্রভাসপ্রসূন গিরি বলেন, “প্রচুর কেস পাচ্ছি। বৃষ্টি কমলেও এখনই প্রভাব বোঝ যাবে না আর চলবে। কোভিড থাকায় ডেঙ্গি ধরা পড়েনি।’’

আরও পড়ুন: Coochbehar News: বেধড়ক মারধরের অভিযোগ, সিতাইয়ে আক্রান্ত DYFI নেতৃত্ব

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana Scheme : অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?
Annapurna Yojana Scheme : অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?
Jaish Terrorist Arrested : মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget