এক্সপ্লোর

Howrah: হাওড়ায় ডেঙ্গিতে মৃতের সংখ্যা বেড়ে ২

Howrah News: হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন গত কয়েক সপ্তাহে ডেঙ্গি কেসের সংখ্যা বেড়েছে। তবে ওই রোগীর  কোমরবিডিটি ছিল কিনা তা দেখা হবে।

সুনীত হালদার: ফের হাওড়া পুরসভা এলাকায় ডেঙ্গিতে মৃত্যু। এই নিয়ে ডেঙ্গিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২। আজ সকালে নারায়ানা সুপার স্পেশালিটি হাসপাতালে অক্ষয় মজুমদার (৩৭) নামে এক রোগীর মৃত্যু হয়। ওই রোগীর ডেথ সার্টিফিকেটে  মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গি জ্বরের এবং রক্তক্ষরণের উল্লেখ আছে। পারিবারিক সূত্রে খবর জ্বর এবং অন্যান্য উপসর্গ নিয়ে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি ছিলেন ওই রোগী। পরে তাঁকে নারায়ানা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। গত কয়েকদিন চিকিৎসা চললেও তাঁর রক্তের প্লেটলেট হু হু করে কমতে থাকে। পরে অবস্থার অবনতি হলে আজ সকালে তিনি মারা যান। হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন গত কয়েক সপ্তাহে ডেঙ্গি কেসের সংখ্যা বেড়েছে। তবে ওই রোগীর  কোমরবিডিটি ছিল কিনা তা দেখা হবে। ডেঙ্গি রুখতে শীঘ্রই চিকিৎসক এবং স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে একটি উচ্চপর্যায়ের  বৈঠক ডাকা হয়েছে। এর পাশাপাশি বাসিন্দাদের সতর্ক করতে প্রচার চালানো হবে।

কড়া হচ্ছে প্রশাসন 

রাজ্যে ফিরেছে ডেঙ্গি আতঙ্ক। ডেঙ্গি প্রতিরোধে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই বার্তার পরেই সতর্কবার্তা মেয়র ফিরহাদ হাকিম এবং বিধাননগর পুরনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর। রাজ্যে ফের ফিরে এসেছে ডেঙ্গি আতঙ্ক। ইতিমধ্যে রাজ্যের বেশ কয়েকটি জেলা থেকে ডেঙ্গি আক্রান্তের খবর মিলেছে। এরইমধ্যে ডেঙ্গি প্রতিরোধে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সেই বার্তার পরেই পথে নামল বিধাননগর পুরনিগম। বিধাননগর পুরনিগমের অর্জুনপুর, দেশবন্ধু নগরসহ বিভিন্ন অঞ্চলে ডেঙ্গি সচেতনতা যাত্রা করা হয় বিধাননগর পুরনিগমের তরফে। সচেতনতা যাত্রায় বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী সহ মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা পা মেলান।

উল্লেখ্য, বিগত কয়েকদিনে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। এরপরই মুখ্যমন্ত্রীর বার্তা পরেই ময়দানে নামে বিধাননগর পুরনিগম। এদিন মশারি টাঙিয়ে ডেঙ্গি বিরোধী বিভিন্ন প্লাকার্ড নিয়ে ও ডেঙ্গি থেকে কী করে রক্ষা পাওয়া যায় সেই সমস্ত বার্তা নিয়ে। বিধাননগর পুরনিগমের এই অভিযান নিয়ে মেয়র কৃষ্ণা চক্রবর্তী জানান, তাঁরা সচেতনতা বৃদ্ধির জন্য এই পদযাত্রা করছেন। মানুষকে সচেতন হতে হবে।

উল্লেখ্য, শহরে ডেঙ্গি নিয়ে উদ্বেগ বাড়ছে। কালীঘাটে এক বালকের ডেঙ্গিতে মৃত্যু হয়েছে।  জ্বর হওয়ায় তাকে ভর্তি করা হয়েছিল এক বেসরকারি হাসপাতালে। সেই বেসরকারি হাসপাতালেই মৃত্যু হয় বিশাখ মুখোপাধ্যায় নামে ওই বালকের।

সেরা শিরোনাম

এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget