এক্সপ্লোর

Partha Chatterjee Update: প্রেসিডেন্সি জেলে শশী, খোঁজ নিলেন না পার্থর

Shashi Panja On Partha Chatterjee: সোমবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রেসিডেন্সি জেলে গেলেও, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেননি শশী পাঁজা, মালা রায়রা।

কলকাতা: প্রেসিডেন্সি জেলের (Presidency Jail)  অনুষ্ঠানে গিয়েও পার্থর (Partha Chatterjee) খোঁজ নিলেন না শশী পাঁজা (Shashi Panja)। প্রাক্তন শিল্পমন্ত্রীর (Former Industrial Mininster) সঙ্গে দেখা করলেন না বর্তমান শিল্পমন্ত্রী (Industrial Mininster)। প্রাক্তন শিল্পমন্ত্রী যেখানে বন্দি, সেই জেলে সরকারি অনুষ্ঠানে গেলেন বর্তমান শিল্পমন্ত্রী। প্রেসিডেন্সি জেলে (Presidency Jail) সরকারি অনুষ্ঠানে গেলেন শশী পাঁজা (Shashi Panja), মালা রায় (Mala Roy)। পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) খোঁজ নেওয়ার প্রসঙ্গে শশী পাঁজা বললেন, “সেটার তো কোনও সম্ভাবনা নেই।’’

পার্থর খোঁজ নিলেন না শশী: দুর্নীতির মামলায় ধৃত, পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) নিয়ে, তৃণমূলের ভিন্ন অবস্থান ফের সামনে চলে এল। সোমবার স্বাধীনতা দিবস (Independence Day 2022) উপলক্ষ্যে প্রেসিডেন্সি জেলে গেলেও, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেননি শশী পাঁজা, মালা রায়রা (Mala Roy)। এর আগে রবিবার বেহালার সভা থেকে অনুব্রতর পাশে দাঁড়ালেও, পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) নিয়ে কোনও মন্তব্য করেননি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । সূত্রের খবর, সোমবার পার্থ চট্টোপাধ্যায় তাঁর আইনজীবীর কাছে জানতে চান, দলের তরফে কেউ কোনও খোঁজ নিয়েছে কি না? উত্তরে আইনজীবী বলেন, দলের শীর্ষ নেতৃত্ব কোনও খোঁজ-খবর নেয়নি। তবে, নিচুতলার কর্মীদের কয়েকজন খোঁজ নিয়েছেন। এ’কথা শুনে মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েন পার্থ চট্টোপাধ্যায়। তখন আইনজীবী বলেন, এখন কেসের দিকে নজর দিন।

পার্থর চট্টোপাধ্যায়ের সঙ্গে কেন দেখা করলেন না? সোমবার, স্বাধীনতা দিবসের সকালে প্রেসিডেন্সি জেলে জাতীয় পতাকা তোলা হয়।  উপস্থিত ছিলেন শশী পাঁজা, মালা রায়রা।  সূত্রের খবর, জেল কর্তৃপক্ষ পার্থ চট্টোপাধ্যায়কে বলেছিল, তিনি অরবিন্দ ভবনের সেই অনুষ্ঠানে অংশ নিতে পারেন। কিন্তু, পার্থ চট্টোপাধ্যায় সেখানে যাননি। দিনভর নিজের সেলেই ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থর সঙ্গে কেন দেখা করলেন না? এই প্রশ্নের উত্তরে শশী পাঁজা বলেন, “ সেটার কোনও সম্ভাবনা নেই। আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে গিয়েছিলাম। এরাজ্যের ৯৯ জন বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে। এটার একটা নির্দিষ্ট প্রক্রিয়া চলছিল। সার্টিফিকেট, ফুল, মিষ্টি দেওয়া হচ্ছিল। আমি আর মালা রায় ছিলাম। বন্দি মুক্তির এই কর্মসূচি ছাড়া অন্য কিছু হয়নি।’’

আরও পড়ুন: Coochbehar News: পঞ্চায়েত নির্বাচনে এজেন্সি সার্ভের মাধ্য়মে প্রার্থী বাছাই? ইঙ্গিতপূর্ণ মন্তব্য তৃণমূল নেতৃত্বের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget