এক্সপ্লোর

Howrah Fire: হাওড়ার ডোমজুড়ে কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১৮টি ইঞ্জিন

Howrah Fire News: অন্যদিকে একই রাতে বাংলার অন্য দুই জেলাতেও ছড়াল আগুন আতঙ্ক। কলকাতায় বৃহস্পতিবার রাতে  খিদিরপুরের ফ্যান্সি ট্রেড সেন্টারের একটি মিটারবক্সে আগুন লাগে

হাওড়া: ফের আগুন দুর্ঘটনা। ফের কারখানায় বিধ্বংসী আগুন। গতকাল রাত ১১টা নাগাদ হাওড়ার ডোমজুড়ে লুব্রিক্যান্ট অয়েল কারখানায় আগুন লাগে। আগুন লাগার সময় বেশ কয়েকজন শ্রমিক ওই কারখানায় কাজ করছিলেন। মুহূর্তের মধ্যে গোটা কারখানায় আগুন ছড়িয়ে পড়ে বলে জানা যাচ্ছে। হাওড়া, কলকাতা এবং হুগলি থেকে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১৮ টি ইঞ্জিন। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল গোটা কারখানার শেড ভেঙে পড়ে। ওই শিল্প তালুকের পাশের একটি কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ে। প্রায় ৬ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনও শ্রমিকের কোনও ক্ষতির খবর পাওয়া যায়নি। কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে দমকল আধিকারিকরা জানিয়েছেন ফরেনসিক পরীক্ষার পর আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।

অন্যদিকে একই রাতে বাংলার অন্য দুই জেলাতেও ছড়াল আগুন আতঙ্ক। কলকাতায় বৃহস্পতিবার রাতে  খিদিরপুরের ফ্যান্সি ট্রেড সেন্টারের একটি মিটারবক্সে আগুন লাগে। মিটারবক্সের ভিতর থেকে স্পার্ক করে আগুন জ্বলতে দেখা যায়। কলকাতার এই অঞ্চলে পরপর অজস্র দোকান। ঘিঞ্জি এলাকা। বহু মানুষের রুজি-রুটির আস্তানা। সেখানে মিটার বক্সে আগুন দেখার পরই ছড়ায় আতঙ্ক। কারণ এসব জায়গা. আগুন লাগলে পরিস্থিতি হাতের বাইরে যেতে পারে। খবর পেয়ে তড়িঘড়ি  দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় । কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছিল।

অন্যদিকে আলিপুরদুয়ারে পুড়ে ছাই হয়ে গেল ১১ টি দোকান। ক্ষতির পরিমান কোটি টাকার ওপরে। অসম বাংলা সীমানার কাছে বারোবিশায় বৃহস্পতিবার গভীর রাতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় মোট ১১ টি দোকান। তার মধ্যে রয়েছে কাঠের আসবাব পত্রের শোরুম, বৈদ্যুতিন সামগ্রীর দোকান। পাশাপাশিই ছিল রেস্তোরাঁ, বাসনের দোকান । পরপর দোকানগুলিতে আগুন লাগতে থাকে।  বৃহস্পতিবার রাত প্রায় ১ টা নাগাদ আগুন লাগে । ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে পড়তে সময় লাগেনি। পরপর দোকানে আগুন লেগে যায়।  সেই আগুনে গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট হাওয়ায় ভয়ঙ্কর শব্দ হয়। আতঙ্কে কেঁপে ওঠে এলাকার মানুষ।  স্থানীয় লোকজন বেরিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। জানা গিয়েছে,  স্থানীয় ব্যবসায়ীরা  দমকলে ফোন করলেও উত্তেজনায় ঠিকমত কথা বলতে পারেননি । ফলে দমকল পৌঁছাতে দেরি হয়। ততক্ষনে আগুন ভয়াবহ রূপ ধারণ করে । বারোবিশা দমকল কেন্দ্রের একটি ও আলিপুরদুয়ার দমকলের একটি মোট দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনবার চেষ্টা চালায়। আগুন নিয়ন্ত্রণে আসতে আসতে সকাল হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমান সব মিলিয়ে কোটি টাকার ওপরে। মাথায় হাত ব্যবসায়ীদের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
News Live Updates: পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
Rachna Banerjee: 'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা

ভিডিও

Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget