এক্সপ্লোর

Nagerbazar Fire: নাগেরবাজারের বহুতলে বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারিদিক

Kolkata News: দমদমের নাগেরবাজারে বহুতলে বিধ্বংসী আগুন

হিন্দোল দে, কলকাতা: ভরদুপুরে ফের বিধ্বংসী আগুন শহরে। দমদমের নাগেরবাজারে বহুতলে বিধ্বংসী আগুন (Nagerbazar Fire)। নাগেরবাজারে ডায়মন্ড সিটির ১৬ তলায় আগুন ধরেছে। দুপুর ৩টে নাগাদ আগুন লাগে নাগেরবাজারের ওই বহুতলে। সেখান থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায় গলগল করে। অগ্নিকাণ্ডের পর এক ঘণ্টা কাটতে চললেও, আগুন নেভানো যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী। কিন্তু অত উপরে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনা হবে কী করে, তা নিয়ে আতঙ্ক তৈরি হয় (Kolkata News)। তবে শেষ মেশ আগুন নেভানো সম্ভব হয়।

দুপুর ৩টে নাগাদ আগুন লাগে নাগেরবাজারের ওই বহুতলে

স্থানীয়রা জানিয়েছে, দুপুর ৩টে নাগাদ এই আগুন লাগে। নাগেরবাজার মোড়ের কাছেই অবস্থিত ডায়মন্ড সিটি বহুতল। তার ৩২ নম্বর টাওয়ারে, তার ১৬ তলার ফ্ল্যাটে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা ফ্ল্যাটে। ধোঁয়ায় ভরে যায় চারপাশ। সেখানে উঠে আগুন কী ভাবে নেভানো সম্ভব, তা নিয়ে পরিকল্পনা চলে বেশ কিছু ক্ষণ। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। বহুতলের বাসিন্দারা আতঙ্কে বাইরে বেরিয়ে আসেম। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছয়। আগুনের উৎসস্থল পর্যন্ত পৌঁছনোর চেষ্টা চালান দমকলের কর্মীরা। পরে দমকলের ১২টি ইঞ্জিন পৌঁছয়। 

আরও পড়ুন: Adenovirus : অ্যাডিনো আতঙ্কের মধ্যেই বর্ধমানে শ্বাসকষ্ট নিয়ে ২ শিশুর মৃত্যু, বাড়ছে আতঙ্ক, কী সমাধান?

আগুন কিন্তু এক ঘণ্টা পরও নেভানো যায়নি। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল চারিদিক। স্বভাবতই আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহুতলের বাসিন্দারা সকলে নিচে নেমে আসেন। তাঁদের সঙ্গেও কথা বলছেন দমকলের কর্মীরা। কিন্তু কী থেকে আগুন লেগেছে, দুপুর পর্যন্ত তা স্পষ্ট হয়নি। ক্রমশ ভয়াবহ আকার ধারণ করে আগুন। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খান দমকলের কর্মীরা।

তবে প্রায় আড়াই ঘণ্টা পর দমকলের ১২টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। শর্ট সার্কিট থেকেই এই ঘটনা বলে অনুমান দমকলের। আগামীকাল নমুনা সংগ্রহ করবে ফরেন্সিক দল। আগুনে বহুতলে আটকে পড়েছিলেন ন'জন বাসিন্দা। তাঁদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

বাসিন্দাদের অনেকের অভিযোগ, উপযুক্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা নেই বহুতলে। ঘটনার খবর পেয়ে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু। প্রায় আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। হতাহতের কোনও খবর না থাকলেও পুড়ে গিয়েছে প্রচুর আসবাব।

সেরা শিরোনাম

Bengali News Live: প্রয়াত অভিনেতা নানা পাটেকর, হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সেই চলে গেলেন তিনি
প্রয়াত অভিনেতা নানা পাটেকর, হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সেই চলে গেলেন তিনি
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget