এক্সপ্লোর

Amit Shah Speech: 'মমতা মোদিজিকে উন্নয়ন করতে দিচ্ছেন না', কেন তোপ শাহের?

Amit Shah BJP Rally:দুর্নীতি নিয়েও প্রবল তোপ দেগেছেন অমিত শাহ। গুজরাতে কোনও নেতার কাছে এত টাকা তিনি দেখেননি বলেও তোপ দেগেছেন।

কলকাতা: একদিকে কেন্দ্রের প্রকল্পের নামবদল নিয়ে তরজা। অন্যদিকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। কেন্দ্রের দিকে বারবার অভিযোগের আঙুল তুলেছে রাজ্যের তৃণমূল সরকার। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লি অভিযান করেছে তৃণমূল। আবাস যোজনা থেকে মিড-ডে মিল হয়ে স্বাস্থ্যখাতে বরাদ্দ নিয়েও এবার টক্কর হয়েছে। বিজেপির বিরুদ্ধে উন্নয়নে বাধা দেওয়ার অভিযোগ করে তৃণমূল (TMC)। এবার সেই তৃণমূলের বিরুদ্ধেই উন্নয়নে বাধা দেওয়ার অভিযোগ করলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, 'মোদিজির কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বাংলার উন্নয়ন। মমতা বন্দ্যোপাধ্য়ায় মোদিজিকে উন্নয়ন করতে দিচ্ছেন না।'

দুর্নীতি নিয়েও প্রবল তোপ দেগেছেন অমিত শাহ (Amit Shah)। নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ ও সোনা উদ্ধার হয়েছিল। এছাড়া নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত ও ধৃতদের থেকে একাধিক সম্পত্তি সংক্রান্ত নথিও পাওয়া গিয়েছিল। সেই প্রসঙ্গ টেনে অমিত শাহ বলেন, 'আমি গুজরাতে কোনও নেতার বাড়ি থেকে এত টাকা উদ্ধার হতে দেখিনি। যে বাংলা গোটা দেশকে নেতৃত্ব দিত, সেই বাংলাকে দিদি ধ্বংস করে দিয়েছেন। মোদিজির পাঠানো টাকা তৃণমূলের সিন্ডিকেট আত্মসাৎ করেছে।'

পার্থ চট্টোপাধ্যায় থেকে জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল--- দুর্নীতি ইস্যুতে, তৃণমূলের তিন হেভিওয়েট নেতা-মন্ত্রীর নাম করে তীব্র আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। তারই সঙ্গে ২০২৪-এ, বাংলায় বিজেপির সরকার তৈরি করতে হলে, তার ভিত হিসাবে, লোকসভা নির্বাচনে বাংলা থেকে মোদিজিকে প্রধানমন্ত্রী করতে হবে, এই বার্তাও দিয়েছেন। ধর্মতলার সভা থেকে এভাবেই রাজ্য়ে লোকসভা ও বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন অমিত শাহ। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূলও।

ধর্মতলায় সভার আগেই ১০০ দিনের কাজের টাকা ও আবাস যোজনার টাকার দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখলেন বাঁকুড়ার জয়পুর ব্লকের যুব তৃণমূলের কর্মী সমর্থকরা। তাঁদের অভিযোগ, ১০০ দিনের প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার। এমনকি, যোগ্য ব্যক্তিদের আবাস যোজনার তালিকায় নাম থাকা সত্ত্বেও তাঁদের বঞ্চনা করা হচ্ছে। বেকার সমস্যা সধানেও ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার, দাবি তৃণমূলের। পাল্টা বিজেপি কটাক্ষ করে বলেছে, নাটক দলের নতুন নাটক। মানুষ সব জেনে গেছে, ২০২৪-এ জবাব দেবে।

আরও পড়ুন:'মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইপো অমিত শাহর ভয়ে ঘর থেকে বেরোচ্ছেন না' কটাক্ষ সুকান্তর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : ডানকুনিতে লাক্স কোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস, বড় আশ্বাস শমীকের
ডানকুনিতে লাক্স কোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস, বড় আশ্বাস শমীকের
West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Barasat News: জমা জলের কষ্ট দূর করতে খাল পরিষ্কারের উদ্যোগ, পরিষ্কারের কাজ শুরু করতে গিয়েই মিলল পচাগলা দেহ
জমা জলের কষ্ট দূর করতে খাল পরিষ্কারের উদ্যোগ, পরিষ্কারের কাজ শুরু করতে গিয়েই মিলল পচাগলা দেহ
BJP MLA : 'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক
'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget