এক্সপ্লোর

Nirmal Chandra Roy: রাজভবনে শপথ নিলেন ধূপগুড়ির জয়ী TMC প্রার্থী নির্মলচন্দ্র রায়

Dhupguri Nirmal Chandra Roy: তৃণমূল বিধায়ক নির্মলচন্দ্র রায়কে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

কলকাতা: রাজভবনে শপথ নিলেন ধূপগুড়ির জয়ী তৃণমূল প্রার্থী ( Dhupguri TMC Winner Candidate)। তৃণমূল বিধায়ক নির্মলচন্দ্র রায়কে (Nirmal Chandra Roy) শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শপথগ্রহণের পর একে অপরকে উত্তরীয় পরালেন রাজ্যপাল ও ধূপগুড়ির তৃণমূল বিধায়ক। উপস্থিত রয়েছেন বিধানসভার উপ মুখ্য সচেতক তাপস রায় (Tapas Roy)।

ধূপগুড়িতে জয়ী হন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়

প্রসঙ্গত, ধূপগুড়িতে ৪ হাজার ৩১৩ ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। ৯৬ হাজার ৯৬১ ভোট পান তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায় । ৯২ হাজার ৬৪৮ ভোট পান বিজেপি প্রার্থী তাপসী রায়। ১৩ হাজার ৬৬৬ ভোট পান কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজেপির থেকে ধূপগুড়ি ছিনিয়ে নিল তৃণমূল। কার্যত কোনও ছাপই ফেলতে পারেনি বাম-কংগ্রেস জোট। অভিষেকের মহকুমা-ঘোষণাই ফ্যাক্টর, মেনে নেন খোদ বিজেপি প্রার্থী।

কী আশ্বাস দিয়েছিলেন অভিষেক ?

গত ২ সেপ্টেম্বর ধূপগুড়িতে প্রচারের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন, চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়িতে মহকুমা হিসেবে তৈরি করা হবে। ভোটারদের কথা দিয়ে নিজের আশ্বাস বলেই জানিয়েছিলেন তিনি। যে ঘোষণা ইতিবাচকভাবে তৃণমূলের পক্ষে গিয়েছে বলেই মনে করছেন কয়েকজন।

মানুষকে ধন্যবাদ জানালেন অভিষেক

প্রসঙ্গত, জয়ের পর ধূপগুড়ির মানুষকে ধন্যবাদ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'ঘৃণা ও ধর্মান্ধতার রাজনীতিকে হারিয়েছে উন্নয়নের রাজনীতি, ধূপগুড়ির উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব', সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

হাল ছাড়েনি তৃণমূল

২০১৬ সালে ধূপগুড়ি কেন্দ্রটি সিপিএমের থেকে ছিনিয়ে নিয়েছিল তৃণমূল। ২০২১ সালে সেটি আবার হাতছাড়া হয়ে যায় শাসকদলের। চলে যায় বিজেপির দখলে। ২ বছর পর সেই কেন্দ্র আবার নিজেদের আয়ত্তে আনতে হাল ছাড়েনি তৃণমূল। প্রার্থী বাছাই থেকে ভোট পরিচালনা, পুরোটাই নিজে হাতে সামলান অভিষেক। 

আরও পড়ুন, আকাশ মেঘলা, আজ থেকে প্রবল বর্ষণের পূ্র্বাভাস হাওয়া অফিসের

অভিষেকের মাস্টারস্ট্রোক

১০ বছর ধরে পৃথক মহকুমার দাবি জানিয়ে আসছে ধূপগুড়িবাসী। সেটাকেই তুরুপের তাস করেন অভিষেক। ধূপগুড়িতে প্রচারে গিয়ে, সভামঞ্চ থেকেই দেন মাস্টারস্ট্রোক। উল্টোদিকে, শক্তঘাঁটি ধুপগুড়ি ধরে রাখতে মরিয়া হয়ে ময়দানে নেমেছিল বিজেপি। নেতৃত্বে শুভেন্দু অধিকারী।  ২ দিন ধরে ধুগুড়িতে ভোট প্রচার করেন বিরোধী দলনেতা। বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে দেখা যায়, সুকান্ত মজুমদারকে। যদিও কোনও কিছুতেই লাভের লাভ হয়নি।

সেরা শিরোনাম

CPM Book Stall :বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget