এক্সপ্লোর

Dilip Ghosh : 'দেশবিরোধী শক্তিকে এখানে শেল্টার দেয়' জ্যোতির কলকাতা সফর নিয়ে মমতা-সরকারকে খোঁচা দিলীপের

দিলীপ ঘোষের দাবি, 'দেশে যখনই এই ধরনের দেশ বিরোধী গতিবিধি হয় তখনই তারা পালিয়ে পশ্চিমবঙ্গে চলে আসে।'

রঞ্জিত সাউ, কলকাতা : পার্ক সার্কাস থেকে ব্যারাকপুর। শিয়ালদা থেকে হাওড়া চষে বেড়িয়েছেন পাক গুপ্তচরবৃত্তির অভিযোগে ধৃত জ্যোতি মালহোত্র। এ রাজ্যে এসেছেন তিন-তিনবার। পুঙ্খাণুপুঙ্খ ভিডিও করার আড়ালে কি ছিল গোপন কোনও উদ্দেশ্য ? কেন নদিয়া গেদে সীমান্তে গিয়েছিলেন জ্যোতি? কেনই বা এত ছবি তুলেছেন কাঁকুড়গাছি ব্রিজের? এসব প্রশ্নের মাঝেই খুঁজে পাওয়া গিয়েছে এরাজ্যের আরেক ইউটিউবারের সঙ্গে জ্যোতির যোগাযোগ। আর এনিয়ে এবার সরাসরি রাজ্য সরকারকে আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। 

দেশবিরোধী শক্তিকে এখানে শেল্টার দেয় : দিলীপ

দিলীপ ঘোষের দাবি, 'দেশে যখনই এই ধরনের দেশ বিরোধী গতিবিধি হয় তখনই তারা পালিয়ে পশ্চিমবঙ্গে চলে আসে। আল কায়দা, পাঞ্জাবের জঙ্গি, সিমি, জামাত মডিউল। সবাই এখানে চলে আসে। এখান থেকে আধার কার্ড রেশন কার্ড বানিয়ে অন্য রাজ্যে গিয়ে উৎপাত করে ... যা কিছু দেশবিরোধী, তার সঙ্গে বাংলার লিঙ্ক জুড়ে যায়। এখানকার সরকার এই ধরনের দেশবিরোধী শক্তিকে এখানে শেল্টার দেয়। একটা মেসেজ দিয়ে দেওয়া হয়, আমরা আছি। এসো তোমরা।' 

কিছুদিন আগেই দিলীপ ঘোষের দিঘায় জগন্নাথ দর্শন ঘিরে দলীয় কোন্দল বেঁধে যায়।  দিলীপকে আক্রমণ ও পাল্টা আক্রমণে তেতে ওঠে বঙ্গ বিজেপির অন্দরমহল। ঘরের কিসসাকে ঘরের মধ্যে রাখতে পারেননি বিজেপির নেতানেত্রীরা। পুরো খুলেআম আকচাআকচি শুরু হয়ে যায়। এমন প্রশ্নও ওঠে, তাহলে কি ভবিষ্যতে তৃণমূলের ছাতার তলায় চলে যাবেন দিলীপ? এই পরিস্থিতিতেই ফের একবার রাজ্য সরকারের কড়া সমালোচনা করতে দেখা গেল দিলীপ ঘোষকে। 

জ্যোতি বিতর্ক                                
পার্ক সার্কাস থেকে ব্যারাকপুর, খ্যাতনামা বিরিয়ানির দোকানে রয়েছে জ্যোতির একাধিক ভিডিও। বিরিয়ানি খেতে কলকাতার পাশাপাশি শহরতলিতেও গেছিল পাকিস্তানি চর সন্দেহে ধৃত এই ইউটিউবার। আর তাঁকে এই দোকানগুলিতে যে নিয়ে গেছিলেন এ রাজ্যেরই ইউটিউবার সৌমিত ভট্টাচার্য। আরসালানের ফিরনিও চেখে দেখেছেন সন্দেহভাজন পাক গুপ্তচর । আর এই সব ভিডিও দেখার পর থেকেই মানুষের মনে সন্দেহের মেঘ, বাংলাকে ঘিরেও কি কোনও ছক রয়েছে পাকিস্তানের ? তাহলে জ্যোতি কেন বারবার কলকাতায় আসেন? কেনই বা এত খুঁটিনাটি ভিডিও বানিয়েছেন তিনি এখানে ? এই সব প্রশ্নের মধ্যেই দিলীপ ঘোষের মুখে রাজ্য সরকারের সমালোচনা। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Hotel Fire: পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে
পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে
New Market Fire: ''মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!
'মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget