এক্সপ্লোর

Dilip Ghosh: 'মনটা গরীব, কিছু লোকের কাছে টাকা আছে, দিদি জানতেন না', বিস্ফোরক দিলীপ

Dilip on Mamata's North Bengal Issue: হাওড়ায় টাকা উদ্ধারকাণ্ডে এবং মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরকাণ্ডে বিস্ফোরক দিলীপ।

রঞ্জিত সাউ: ফের গত চব্বিশ ঘন্টায় টাকা উদ্ধারকাণ্ডে উত্তাল রাজ্য-রাজনীতি। তবে এই প্রথমবার নয়, বাইশ সালে একাধিকবার কোটি কোটি টাকা উদ্ধারকাণ্ড অবাক চোখে দেখেছে সারা বাংলা। ইতিমধ্যেই এই ইস্যুতে সরব বিজেপি। আর এবার  নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে সেই ইস্যুতেই ফের বিস্ফোরক বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি  দিলীপ ঘোষ। তবে এখানেই শেষ নয়, এদিন উত্তরবঙ্গে  সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিসর্জনে হড়পা বানে মৃতদের পরিবারের সদস্যদের দেখা করবেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গেও মুখ খুললেন দিলীপ।

এদিন হাওড়ার শিবপুর থেকে টাকা উদ্ধার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'মনটা গরীব। কিন্তু টাকা আছে। কিছু কিছু লোকের কাছে রাখা আছে। দিদি জানতেন না। আগে বলতেন টাকা নেই, টাকা নেই। খুব গরীব। আসলে ঠিক জায়গায় ঠিক টাকা নেই।' প্রসঙ্গত,  হাওড়ার শিবপুরে ব্যবসায়ী শৈলেশ পাণ্ডের বাড়ির গ্যারাজ থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা ও সোনার গয়না।পুলিশ সূত্রে খবর, এক গ্রাহকের অ্যাকাউন্টে হঠাৎ মোটা টাকার লেনদেন সংক্রান্ত তথ্য জানিয়ে বেসরকারি ব্যাঙ্কের তরফে লালবাজারে অভিযোগ জানানো হয়। তদন্তে নামে পুলিশ। শিবপুরে ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে টাকা, গয়না উদ্ধার করে কলকাতা পুলিশ। 

অপরদিকে, প্রতিমা বিসর্জনের সময় আচমকাই জলপাইগুড়ির মালবাজারের মাল নদীতে হড়পা বান আসে। জলের তোড়ে ভেসে গিয়ে একাধিক জনের মৃত্যু হয়।এই ঘটনার পর শোকপ্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতের নিকট আত্মীয়কে ২ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আর এবার উত্তরবঙ্গের মালবাজারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'উনি ক্ষতিপূরণ দিয়েছেন। আবার যাতে এরকম বিপর্যয় না হয়, সেটা দেখা ওনার কাজ। জীবনহানি হল, উনি কিছু টাকা দিয়ে দিলেন। এই ভিক্ষা দেওয়ার, কিনে নেওয়ার অভ্যাস আছে। সমস্যার গভীরে যান না। সমাধান করেন না। মেট্রো নিয়ে চলছে। বৌবাজারে তিনবার বিপর্যয় হল।মানুষ ভয়ে আছে। সেটা সমাধানের কোনও চেষ্টা নেই। একে তাকে দোষ দিয়ে নিজে বাঁচার চেষ্টা। এই লোক গুলোতো ওনাকে ভোট দিয়েছে। এটা উনি বোঝেন না। বুঝলেও কিছু করেন না। এটাই ওনার আনন্দ।'   

আরও পড়ুন, আজ উত্তরবঙ্গ সফরে মমতা, হড়পা বানে মৃতদের পরিবারের দেখা করবেন মুখ্যমন্ত্রী

বিজয়া সম্মেলনী নিয়ে বাবুল বনাম সুদর্শনা ইস্যুতে দিলীপ ঘোষ বলেন, 'ওদের ওপর থেকে নিচ পর্যন্ত এই চলছে। এটাই ওদের পার্টি। উটের কুঁজ শুকিয়ে গেলে উট মরে যায়। ঝগড়া ঝাঁটি মিটে গেলে তৃণমূল খতম। কংগ্রেস সভাপতি নির্বাচন ইশ্যুতে বলেন, চিনেও ভোট হয়। একজনই দাঁড়ায়। সেই ভোট পায়। তাকেই সবাইকে ভোট দিতে হয়। সেই জেতে। জানি না এর ব্যতিক্রম হবে কিনা।'  পাশাপাশি, 'জ্যোতিপ্রিয় বলেছেন রাম ভিতুর দল', প্রসঙ্গে তিনি বলেন, আমরা রাম ভক্তের দল। ভিতু তো ওরা। দীপাবলির পর গভীর ষড়যন্ত্র, দাবি মদন মিত্রের। উনি জ্যোতিষ চর্চা করছেন বোধহয়। কিসের ষড়যন্ত্র ? ওদের পার্টির মধ্যে এতোরকম ষড়যন্ত্র হচ্ছে পরস্পরের বিরুদ্ধে, আর বাইরের ষড়যন্ত্র দরকার নেই।'

 

সেরা শিরোনাম

Calcutta Medical College: 'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget