এক্সপ্লোর

Dilip Ghosh : 'কাকু জেঠু হয়ে গিয়েছে, এবার পিসি-ভাইপোর সময় আসছে'

'কান টানাটানি শেষ। এবার হয়তো মাথা আসবে।' মন্তব্য বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতির। 

কলকাতা : গ্রেফতার সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু' ( Kalighater Kaku ) । নিয়োগ দুর্নীতিকাণ্ডে ( Recruitment Scam ) তাঁর গ্রেফতারির পর থেকেই সুর চড়িয়েছে বিরোধী দলের নেতারা। কড়া ভাষায় আক্রমণ শাণিয়েছেন শুভেন্দু অধিকারী (  Suvendu Adhikari )। এরপর তীক্ষ্ণ মন্তব্য করেছেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ( Dilip Ghosh ) । 

'এবার হয়তো মাথা আসবে'

তিনি বুধবার সকালে বলেন, 'কাকু হল। জেঠু হল। এবার হয়তো পিসির সময় আসছে। ভাইপোও আছে। কান টানাটানি শেষ। এবার হয়তো মাথা আসবে।' মন্তব্য বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতির। 

বুধবার সকালে নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমনে আসেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। তিনি আরও বলেন, ' পার্থ মন্ত্রী ছিলেন। নিজের মতো একটা চ্যানেল তৈরি করেছিলেন। সেখানে কিছু লোক ছিল। কিন্তু এখন যারা ধরা পড়ছে, তারা হচ্ছে ডাইরেক্ট পার্টির লোক। পার্থর সঙ্গে দলের তেমন সম্পর্ক ছিল না। লেনদেন হলে সেটা আলাদা ব্যাপার। বাকি যারা ধরা পরেছে, তারাই আসল কিং পিন। এরা হ্যান্ডলার। এরাই লোক টেনে আনত। এরাই টাকা তুলত। টাকা বিনিয়োগ করত। টাকা পৌছে দিত। তথ্য খোঁজা হচ্ছিল। সেই তথ্য সিবিআই ইডির হাতে এসেছে। আমার মনে হয় এবার রাস্তা পুরোপুরি খুলে যাবে।'

 'কেউ ছাড় পাবে না'

এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে শুভেন্দু অধিকারী লেখেন, ' আইনের লম্বা হাত শেষ পর্যন্ত মাথা এবং সবচেয়ে বড় সুবিধাভোগীদের দিকে এগোচ্ছে। ' বিরোধী দলনেতা লেখেন, 'কেউ ছাড় পাবে না। সবচেয়ে বড় দাম্ভিক জেলে যাবে। আর বেশি দেরি নেই।' এবিপি আনন্দকে তাঁর প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, 'হৃদয়ের কাছাকাছি পৌঁছে গেল তদন্ত। তদন্তকারী সংস্থার উচিত হৃদয় পর্যন্ত গিয়ে থেমে না থেকে মাথা পর্যন্ত পৌঁছনো। যিনি গ্রেফতার হয়েছেন, তিনি লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও। এই সংস্থায় তো মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয়রাও রয়েছেন। এ নিয়ে মুখ্যমন্ত্রীকে সাফাই দিতে হবে'
এবিপি আনন্দকে দেওয়া প্রতিক্রিয়ায় দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

একই সুরে দিলীপ ঘোষ বলেন, ' সেই কোম্পানির নাম অনেক আগেই এসেছে। নামেই কোম্পানি। টাকার লেনদেন হত। সেখানে যারা কর্মী, তারাই হ্যান্ডলার। সেই প্রমাণ গুলো একে একে সামনে আসছে। অনেক দিন ধরে খেলিয়ে এবার মাছ তুলছে সিবিআই। ' 

কেন্দ্রীয় এজেন্সির তদন্ত মানে, তদন্তকে হিমঘরে পাঠিয়ে ঠান্ডা করে দেওয়া। সারদা ও রোজভ্যালি মামলার প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন দেবাংশু ভট্টাচার্য। শুভেন্দুর প্রতিক্রিয়ার জবাব দিতে গিয়ে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, 'অমিত শাহর হৃদয়ে কড়া নেড়ে ED-CBI থেকে রক্ষাকবচ আদায় করেছেন শুভেন্দু। ' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget