এক্সপ্লোর

Dilip Ghosh : নাড্ডার বাড়িতে গিয়েও ফিরলেন দিলীপ ! কী ঘটল সেখানে?

Dilip Ghosh: মোদির সভার দিনই দিল্লি গিয়েছেন দিলীপ ঘোষ। জল্পনা মতোই বিজেপি সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করতে তাঁর বাসভবনে  পৌঁছন তিনি। 

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : বাংলায় মোদির সভার দিনই দিল্লি গিয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। জল্পনা মতোই বিজেপি সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করতে তাঁর বাসভবনে  পৌঁছন তিনি।  কিন্তু ৫ মিনিটের মধ্যেই বেরিয়ে আসেন সেখান থেকে । জানা যায়,  বাড়ি ছিলেন না বিজেপি সভাপতি। বিকেলে দেখা হবে তাঁর সঙ্গে, বলে জানান দিলীপ।

রাজ্য রাজনীতিতে তোলপাড়

এর আগেও জে পি নাড্ডার সঙ্গে কথা বলতে চেয়ে সময় চেয়েছিলেন দিলীপ ঘোষ। আজ প্রধানমন্ত্রীর সভায় দিলীপের না থাকা নিয়ে এরমধ্যেই রাজ্য রাজনীতিতে তোলপাড়। সাম্প্রতিক অতীতে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে ঘিরে একের পর এক বিতর্ক দেখা দিয়েছে।  সেই প্রেক্ষিতেই , এই সাক্ষাৎকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কিন্তু এখনও পর্যন্ত কাঙ্ক্ষিত সাক্ষাৎটুকুই হল না।             

আগে কী বলেছিলেন দিলীপ?             

কয়েকদিন আগে পর্যন্ত মোদির সভায় থাকা নিয়ে  দিলীপ ঘোষ বলেছিলেন, 'স্থানীয় নেতা-কর্মীরা দুর্গাপুরে যাওয়ার জন্য আমাকে বলেছেন। এখনও রাজ্য নেতৃত্ব আমার সঙ্গে যোগাযোগ করেনি। প্রধানমন্ত্রীর মঞ্চে সবাই বসতে পারেন না। দর্শক হিসেবে ভাষণ শুনতে কারও অনুমতি লাগে না। ' কিন্তু বৃহস্পতিবার জানা যায় দিলীপ ঘোষ থাকছেন না মোদির সভায়। শুক্রবার সকালে তিনি দিল্লির উদ্দেশে উড়ে যান। তার আগে এয়ারপোর্টে দাঁড়িয়েই বলেন, তিনি মোদির সভায় গিয়ে দলের অস্বস্তি বাড়াতে চান না। কর্মীরা চাইলেও তাঁর দল হয়তো চায় না যে , তিনি প্রধানমন্ত্রীর সভায় থাকুন। তাই তিনি দুর্গাপুরে থাকছেন না। 

দিল্লি ছুটে গিয়েও এখনও দেখা পেলেন না জেপি নাড্ডার

বৃহস্পতিবারই দুর্গাপুর পৌঁছে যান বঙ্গ বিজেপির শীর্ষনেতারা। পৌঁছে যান বঙ্গ বিজেপির নতুন দায়িত্ব নেওয়া রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি দুর্গাপুরে বাড়ি বাড়ি ঘুরে প্রধানমন্ত্রীর সভায় আসার জন্য আমন্ত্রণ জানান। ছিলেন সুকান্ত মজুমদারও। কিন্তু একমাত্র অনুপস্থিত ছিলেন দিলীপ ঘোষই। অথচ তাঁর সময়েই এ রাজ্যে বিজেপির সাফল্য ছিল সবথেকে বেশি। অথচ ডাক পাননি তিনিই। আর এবার দিল্লি ছুটে গিয়েও এখনও দেখা পেলেন না জেপি নাড্ডার।

তবে কি এবার সাক্ষাৎ হবে দিলীপ ঘোষ ও জে পি নাড্ডার? হলে , কী নিয়ে হবে আলোচনা ? জানা যাবে আজ বিকেলেই। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Today: আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
Temple Death : শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget