এক্সপ্লোর

Dilip Ghosh: 'খারাপ লোকও ভাল কাজ করে', মুখ্যমন্ত্রীর মহাকাল মন্দিরের শিলান্যাস নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের

দিলীপ ঘোষ বলেন, 'খারাপ লোকও ভাল কাজ করে। কে মন্দির বানাল, সেটা বড় কথা নয়।'

কলকাতা: বিধানসভা ভোটের মুখে দার্জিলিঙে দাঁড়িয়ে বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। আজ শিলিগুড়ির মাটিগাড়ায় মহাকাল মন্দিরের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর মহাকাল মন্দিরের শিলান্যাস নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের।              

দিলীপ ঘোষ বলেন, 'খারাপ লোকও ভাল কাজ করে। কে মন্দির বানাল, সেটা বড় কথা নয়। ভাল-খারাপ সবাই মন্দির বানাতে পারে'। 

এদিকে গত বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে বুধবার দিঘায় জগন্নাথ মন্দিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ। এরপরই রাজ্য-রাজনীতির বিতর্কের কেন্দ্রে চলে এসেছিলেন বিজেপির প্রাক্তন সভাপতি। 

যদিও সেই সময় এই বিতর্ক চলাকালীন দিঘায় জগন্নাথ মন্দিরে যাওয়া প্রসঙ্গে মুখ খুলেছিলেন দিলীপ। বিজেপি নেতা বলেছিলেন, 'দিঘায় যাওয়া নিয়ে আমাকে ইস্যু করা হয়েছে। কার মন্দির? ভগবান জগন্নাথ দেবের মন্দির, কেন যাব না? প্রয়োজন-অপ্রয়োজন অনেক কিছু। আমাকে বর্ধমানে লড়তে পাঠান হল এটা প্রয়োজন ছিল? রঙ দেখে, মুখ দেখে আমি রাজনীতি করি না। কিছু লোক ভয়ে থাকে সবসময় রাজনীতিতে হারিয়ে যাবে। দিলীপ ঘোষ এসবে ভয় পায় না।'

দিলীপ ঘোষের দিঘায় জগন্নাথ দর্শনের পর কার্যত ঝড় উঠেছিল বিজেপির অন্দরে। অসন্তোষ প্রকাশ করেছিলেন সুকান্ত মজুমদার। কটাক্ষ করেছিলেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ-ও। তিনি বলেছিলেন, দিলীপ ঘোষ তাঁর জেলায় ঢুকলে, বিক্ষোভ দেখাবেন বিজেপি কর্মীরা। অর্জুন সিং আবার দিলীপ ঘোষের সঙ্গে তৃণমূলের গোপন আঁতাঁতের অভিযোগ করেছিলেন। সেই সময় অবশ্য বিজেপি নেতাদের নাম ধরে ধরে পাল্টা জবাব দিয়েছিলেন দিলীপ ঘোষ।                                                

এদিকে, বিকেল ৪টে নাগাদ শিলান্যাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির মাটিগাড়াতে প্রায় ১৭ দশমিক ৪ একর জমিতে তৈরি হবে মহাকাল মন্দির। মূল মন্দিরের সঙ্গে থাকবে ১০৮ ফুট উঁচু ধাতু দিয়ে তৈরি শিবমূর্তি।

সেখান থেকে সোজা উত্তরকন্যায় চলে যাবেন মুখ্যমন্ত্রী। রাতে সেখানেই থাকবেন। সেখান থেকে আগামীকাল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন উদ্বোধনের অনুষ্ঠানে যাবেন মুখ্যমন্ত্রী।

এর আগে গত বছর অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছিলেন, আর ২০২৫-এর ২৯ ডিসেম্বর, নিউটাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মমতা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget