এক্সপ্লোর

Dilip Ghosh: দলে সক্রিয় হয়েই দিলীপ ঘোষের নিশানায় হিরণ চট্টোপাধ্যায়? পাল্টা কী বললেন অভিনেতা-বিধায়ক?

Dilip Ghosh on Hiran Chatterjee: প্রায় ৮ মাস কার্যত নিষ্ক্রিয় থাকার পর, রাজ্য রাজনীতিতে ফের সক্রিয় হয়েছেন দিলীপ ঘোষ!

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • দল বললে খড়গপুর থেকে লড়তে রাজি দিলীপ ঘোষ।
  • নিজের কেন্দ্র বদল নিয়ে হিরণকে পরোক্ষ নিশানা।
  • হিরণের প্রতিক্রিয়া, 'দল যা বলবে সেটাই চূড়ান্ত'।

সোমনাথ দাস, বিশ্বজিৎ দাস ও সৌমেন চক্রবর্তী, কলকাতা: দল বললে খড়গপুর থেকেই ফের ভোটে লড়বেন। দলে সক্রিয় হয়েই মন্তব্য করলেন দিলীপ ঘোষ। গত লোকসভা ভোটে নিজের আসন বদল নিয়েও সরব হলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। পাশাপাশি আসন বদল নিয়ে পরোক্ষভাবে নিশানা করলেন খড়গপুরের বর্তমান বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে। উত্তর এসেছে হিরণের তরফ থেকেও।

প্রায় ৮ মাস কার্যত নিষ্ক্রিয় থাকার পর, রাজ্য রাজনীতিতে ফের সক্রিয় হয়েছেন দিলীপ ঘোষ! পশ্চিমবঙ্গ সফরে আসা অমিত শাহর সঙ্গে দেখা করেছেন। নিয়মিত দলের কর্মসূচিতে অংশ নিচ্ছেন! এই প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, বিধানসভা ভোটে কি ফের প্রার্থী হবেন দিলীপ ঘোষ? কোন আসনে দাঁড়াতে পারেন তিনি? এই প্রেক্ষাপটে দিলীপ ঘোষের মুখে শোনা গেছে খড়গপুরের কথা। যে খড়গপুর সদর থেকে জিতে একবার বিধায়ক হয়েছিলেন তিনি। 

এর আগে, এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে নিজের পছন্দের কেন্দ্র নিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, 'আমি আগে যেখানে লড়েছি। খড়গপুরে দু'বার, মানুষ ওখানে জিতিয়েছে, দেখিয়ে দিয়েছে। তো সেই জন্য স্বাভাবিকভাবে ওখানে মানুষের সঙ্গে আমার একটা আত্মিক যোগ আছে। তো পার্টি যদি বলে আমি ওখানেই লড়ব।' কিন্তু, ২০২১ সালে খড়গপুর সদর আসন থেকে জিতে বিজেপির বিধায়ক হন হিরণ চট্টোপাধ্য়ায়। এবার দিলীপ ঘোষের মুখে খড়গপুরের কথা উঠে আসতেই, কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তিনি।

খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এ নিয়ে বলছেন, 'পার্টিতে কেউ কখনও ইচ্ছা প্রকাশ করে বলতে পারে না যে, আমি অমুক জায়গা থেকে দাঁড়াব। তাহলে তো কোনও গণতন্ত্র থাকবে না।' ২০১৯ সালে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে বিজেপি সাংসদ হন দিলীপ ঘোষ। কিন্তু, ২০২৪ সালে তাঁকে সরিয়ে দেওয়া হয় অপেক্ষাকৃত ঝুঁকিপূর্ণ বর্ধমান দুর্গাপুরে। নিজের পছন্দের কেন্দ্র ফেরৎ পাওয়া নিয়ে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে দিলীপ ঘোষ বলেছেন, 'জানি না, পার্টি কী করবে। আমার ইচ্ছের উপরে সেটা হয় না। আমার ইচ্ছা প্রকাশ করেছি আমি। আমি গতবার ইচ্ছা প্রকাশ করেছিলাম, নির্বাচন লড়ব না, বর্ধমানে যাব না। কিন্তু পার্টি বলেছিল, আমি গিয়েছি। বারবার এরকম হবে, আমার মনে হয় না। পার্টিরও শিক্ষা নেওয়া উচিত।'

এই প্রসঙ্গে, হিরণ বলেন, 'উনি যেটা চ্যালেঞ্জ করেছেন যে, কেন্দ্রীয় নির্বাচন কমিটি ওঁকে দুর্গাপুরে পাঠিয়েছিল সেটা ইনজাস্টিস হয়েছিল ওঁর জন্য যেহেতু উনি রানিং MP ছিলেন। সেই যদি আপনি ধরেন তাহলে আমি তো এখানকার রানিং কাউন্সিলের, রানিং MLA. এখান থেকে উনি পরিষ্কারভাবে স্ট্রেট ফরওয়ার্ড বলছেন যে, আমাকে এখান থেকে সরিয়ে দেওয়া হোক। এখান কার রানিং MLA, সে আমি হই আর যেই হই, তাকে এখান থেকে সরিয়ে দেওয়া তো একই ইনজাস্টিস, লজিক্যালি সেটা ইনজাস্টিস। এটা উনি কেন বলছেন আমি জানি না।'

সোমবারও মেদিনীপুরে একাধিক কর্মসূচি পালন করেন দিলীপ ঘোষ। বাইক মিছিল থেকে পথসভায় অংশ নিতে দেখা যায়। দিলীপ ঘোষকে ফের সক্রিয় হতে দেখে উচ্ছ্বসিত তাঁর কর্মীরাও। শেষ অবধি ছাব্বিশে খড়গপুর সদর কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে দেখা যাবে কাকে? সেটাই দেখার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget