এক্সপ্লোর

Dilip Ghosh Marriage : গোধূলি লগ্নেই বিয়ে দিলীপের, কনেও প্রস্তুত, এরই মধ্যে এল মুখ্যমন্ত্রীর তরফে এই উপহার

বিরাট বড় ফুলের তোড়া পাঠালেন স্বয়ং মুখ্যমন্ত্রী। গাড়িতে করে এল রঙিন ফুল ও একরাশ শুভেচ্ছা।

সফলতম বিজেপি সভাপতির জীবনে বাজতে চলেছে বিয়ের সানাই! সঙ্ঘ থেকে এবার সংসারে! তেষট্টিতে নতুন ইনিংস শুরু করছেন দিলীপ ঘোষ! তা নিয়ে ঘরে বাইরে শুভেচ্ছার ঢেউ। আনুষ্ঠানিক ঘোষণার আগে থেকেই শুভেচ্ছাবার্তা আসতে চলেছে তৃণমূল শিবির থেকে। কুণাল ঘোষ থেকে দেবাংশু ভট্টাচার্য, সকলেই পাঠিয়েছেন শুভেচ্ছাবার্তা। আর এবার বিরাট বড় ফুলের তোড়া পাঠালেন স্বয়ং মুখ্যমন্ত্রী। গাড়িতে করে এল রঙিন ফুল ও একরাশ শুভেচ্ছা। আড়ম্বর নয়, একেবারেই ঘরোয়াভাবে বিয়ে সারছেন দিলীপ ঘোষ ও বিজেপির মহিলা মোর্চার নেত্রী, রিঙ্কু মজুমদার। তবুও শুভেচ্ছাবার্তার কমতি নেই। গেরুয়া শিবিরের পাশাপাশি অভিনন্দন আসছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তৃণমূল শিবির থেকেও। 

মমতার শুভেচ্ছা 

সূত্রের খবর, দিলীপ ঘোষের বাড়িতে ফুল ও শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আজ নেহাতই ঘরোয়া অনুষ্ঠান। কোনও হইচই নেই। নেই মহাভোজের আয়োজন। তবে মিষ্টি খাওয়ানো আর মিষ্টি বার্তা বিনিময় উভয়ই চলছে। রাজ্যে যখন তৃণমূল , বিজেপি সদা একে অপরের প্রতি আক্রমণাত্মক, তখন দিলীপের বিয়েতে শুভেচ্ছা এল দুই শিবির থেকেই। কিন্তু এখন প্রশ্ন বিয়ের পরে দিলীপের রাজনৈতিক জীবন কোন খাতে বইবে, চলছে জল্পনা। 

তৃণমূলের  অন্যদের শুভেচ্ছা

 ইতিমধ্যেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। যদিও তার সঙ্গে সায়ন্তিকার কটাক্ষ, এবার হয়ত উনি মহিলাদের সম্মান দিতে শিখবেন। এদিকে লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষের সঙ্গে কাঁটায়-কাঁটায় টক্কর দেওয়া কীর্তি আজাদ তো মিষ্টি বিলিই করে ফেলেছেন নিজের আবাসনে। গেয়ে ফেলছেন, মেরি ইয়ার কি শাদি হ্যায় ! 

অন্যদিকে, দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, ' অনেক অভিনন্দন দিলীপ দা। মন থেকে খুশি হয়েছি। খুব ভালো হোক। নতুন বৌদি আপনার হাত থেকে তরোয়াল কেড়ে নিয়ে গোলাপ তুলে দিক। '

দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানাতে তৃণমূল নেতাদের ঢল নেমেছে! কুণাল ঘোষ এক্স হ্যান্ডলে লিখেছেন, '  দিলীপ ঘোষকে ব্যক্তিগত শুভেচ্ছা।
এর মধ্যে রাজনীতি খুঁজবেন না। ' 

এদিকে সকাল সকালই দিলীপ ঘোষের বাড়িতে পৌঁছে যান বিজেপির সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, শমীক ভট্টাচার্যরা।                  

সবমিলিয়ে দিলীপ ঘোষের অনাড়ম্বর বিয়েও জমজমাট। গোধূলি লগ্নেই চারহাত এক হবে। হবে আইনি পরিণয়। মানা হবে বৈদিক আচারও। নিমন্ত্রিত গুটিকয়েক আত্মীয়স্বজন।                                     

 

সেরা শিরোনাম

Indranil Sen:
"সারা রাত ধরে এখানে ফূর্তি হতো", সিঙ্গুরে ইন্দ্রনীল সেনের বাগানবাড়ি নিয়ে অভিযোগের পাহাড়
Indranil Sen: দাম ৪ হাজার টাকা! পাস কিনলে তবেই দুর্গাপুজো দেখার অনুমতি! ইন্দ্রনীলের ভয়াবহ দুর্নীতি প্রকাশ্যে
দাম ৪ হাজার টাকা! পাস কিনলে তবেই দুর্গাপুজো দেখার অনুমতি! ইন্দ্রনীলের ভয়াবহ দুর্নীতি প্রকাশ্যে
Indranil Sen: শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, বাম আমলেও সরকার ঘনিষ্ঠ ছিলেন ইন্দ্রনীল সেন! ভোগ করেছেন সুযোগ সুবিধাও
শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, বাম আমলেও সরকার ঘনিষ্ঠ ছিলেন ইন্দ্রনীল সেন! ভোগ করেছেন সুযোগ সুবিধাও
West Bengal: সাড়ে ৫ মাসে গ্রেফতার তৃণমূল আমলের পাঁচ মন্ত্রী! তোলপাড় রাজ্য, কার বিরুদ্ধে কী অভিযোগ?
সাড়ে ৫ মাসে গ্রেফতার তৃণমূল আমলের পাঁচ মন্ত্রী! তোলপাড় রাজ্য, কার বিরুদ্ধে কী অভিযোগ?

ভিডিও

Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda
Suvendu Adhikari | রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির | #abpananda
TMC news: 'কোনও রাজনৈতিক দলেরই ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget