এক্সপ্লোর

Dilip Suvendu : ''ওরা পিটিয়ে মেরে ফেলতে পারে'' শুভেন্দুর ডায়মন্ড হারবারের সভার আগে কেন এমন বললেন দিলীপ

Suvendu Vs Abhishek : কাঁথিতে সভা অভিষেকের। ডায়মন্ড হারবারে শুভেন্দুর সভা। ক্রমেই উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি।

রঞ্জিত সাউ, নিউটাউন : 'ওরা পিটিয়ে মেরে ফেলতে পারে। গাড়ি ভেঙে দিতে পারে।'  রাজ্যে একের পর এক বোমা উদ্ধার, বিস্ফোরণ থেকে কাঁথির সভার আগে অভিষেকের ( Abhishek Banerjee )  ভিডিও হুঙ্কার নিয়ে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ( Dilip Ghosh )।  শনিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন  সাংসদ দিলীপ ঘোষ । ভগবানপুরে অভিষেকের সভাস্থলের অদূরে বিস্ফোরণে নেতার মৃত্যুর ঘটনায় তৃণমূলের ঘাড়েই দোষ চাপালেন তিনি। বললেন, ‘ক্ষমতা ধরে রাখতে দুষ্কৃতীদের দলে ঢুকিয়েছে তৃণমূল’ । তিনি আরও বলেন, ‘যেখানেই বিস্ফোরণ, সেখানেই তৃণমূল’। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির মন্তব্য, ‘মানুষ বুঝতে পারছে ৫০০ টাকা নিয়ে কাদের ক্ষমতায় এনেছে’। 

' মুক্ত গণতন্ত্র। শান্তিপূর্ণ ভোট। এসব ডায়লগ শুনি'

অন্যদিকে আবার, ডায়মন্ডহারবারের লাইট হাউস ময়দানে আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari )  সভা। ঠিক তার আগে সভা মঞ্চ বাধার সময় উঠল দুষ্কৃতী হামলার অভিযোগ! জোর করে মঞ্চ খুলে দেওয়ার চেষ্টা, চেয়ার ছোড়াছুড়ি থেকে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। এনি নিয়ে দিলীপ ঘোষ বলেন, ' এটা নতুন কিছু না। আমি বিগত সাত বছর ধরে এ জিনিস দেখে আসছি। হয় সভা করতে দেওয়া হয়না। নয় সবকিছু ভেঙে দেওয়া হয়। এরা বলে মুক্ত গণতন্ত্র। শান্তিপূর্ণ ভোট। এসব ডায়লগ শুনি। বাস্তবে বোঝা যায় পরিস্থিতি কি। ওরা বাঁচার জন্য শক্তি, গুন্ডামির আশ্রয় নেয়। ' 
সেই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ডায়মন্ড হারবারে বিরোধী দলনেতার সভা।  তার সুরক্ষা যদি রাজ্য পুলিশ  দিতে না পারে তাহলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত।  

সেই সঙ্গে দিলীপ ঘোষ তুলে আনেন বিধানসভা ভোটের আগে ডায়মন্ড হারবার যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গাড়িতে হামলার প্রসঙ্গ। 

আরও পড়ুন : 

'আমি সেদিন নাড্ডার গাড়িতেই ছিলাম। ও সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিল'

' ওরা পিটিয়ে মেরে ফেলতে পারে। গাড়ি ভেঙে দিতে পারে। ওদের তখন যে জেলা সভাপতি ছিল, সওকত মোল্লা, নিজে বিধায়ক। আমি সেদিন নাড্ডার গাড়িতেই ছিলাম। ও সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিল। উস্কানি দিচ্ছিল। রাস্তায় মাইক বাজিয়ে লোককে উত্তেজিত করছিল। ফলে আমাদের সবার অপর অ্যাটাক হয়। দশটা গাড়ি ভাঙচুর হয়। নাড্ডার গাড়ি বুলেট প্রুফ ছিল বলে তিনি অক্ষত থাকেন। কৈলাশ বিজয়বর্গীর হাতে ইট লাগে। নাড্ডা যদি সুরক্ষিত না হন,  তাহলে কে সুরক্ষিত?' বলেন দিলীপ ঘোষ । 

কাঁথিতে অভিষেকের সভার আগে ভূপতিনগরে বিস্ফোরণে উড়েছে বাড়ির চাল। উদ্ধার হয়েছে তৃণমূলের বুথ সভাপতি সহ ২ জনের ঝলসানো দেহ। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেন তিনি। বলেন, ' যেখানেই তাকাই হয় তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ। অথবা  বিস্ফোরণের ঘটনায় তৃণমল নেতার নাম। তারাই প্রধান, তারাই পঞ্চায়েত, তারাই বিধায়ক। তারাই সমাজবিরোধী। এদের থেকে এর বেশি কিছু আশা করা যায় না।'  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget