এক্সপ্লোর

Dilip Ghosh ON Abhishek Banerjee : অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে সুপার সিএম মনে করছেন : দিলীপ

Dilip On Abhishek : 'রাজনীতির কথা বলছেন! কে রাজনীতি শুরু করেছে মতুয়াদের নিয়ে? মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি কে করেছে? ' 

রঞ্জিত সাউ, কলকাতা : সামনেই পঞ্চায়েত ভোট ( Panchayat Poll )। আর তার আগে ঠাকুরনগরে ( Thakur Nagar ) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  ( Abhishek Banerjee ) নবজোয়ারের দিন ধুন্ধুমার হয়ে গেল। দফায় দফায় হল বিক্ষোভ, উত্তেজনা। হাসপাতালেও হাতাহাতিতে জড়ালেন তৃণমূল ও বিজেপি সমর্থকরা। গন্ডগোলের জেরে মূল মন্দিরের দরজা বন্ধ করে দিলেন শান্তনু ঠাকুর। পাশের মন্দিরে পুজো দিয়ে, বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক। ঘটনা নিয়ে অমিত শাহকে নালিশ জানালেন বিজেপি সাংসদ।

এই অশান্তির ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ( Dilip Ghosh ) । অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বললেন, ' অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে সুপার সিএম মনে করছেন। সিএম তো আছেন ! তার উপরে চমকে-ধমকে উনি সবাইকে ঠান্ডা করবেন সেই অধিকার ওনাকে কে দিয়েছে ! মতুয়া সমাজ তাদের গুরুকে তারা প্রাণের চেয়েও বেশি শ্রদ্ধা করে। আর শান্তনু ঠাকুর শুধু সাংসদ নন ওদের সংঘাধিপতি। ওই সমাজের সর্বোচ্চ সম্মানের অধিকারী। আর যে মন্দির আছে, ট্রাস্ট আছে সেটা তাদের সম্পত্তির ব্যাপার । তারা কাকে যেতে দেবেন, কাকে যেতে দেবেন না, সেটা তাদের ব্যাপার। অনুমতি নিয়ে যাওয়া উচিত, সেখানেও গায়ের জোর দেখাবেন। রাজনীতির কথা বলছেন! কে রাজনীতি শুরু করেছে মতুয়াদের নিয়ে? মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি কে করেছে? ' 

রবিবারই ঠাকুরনগরে, মতুয়া ঠাকুরবাড়ি ছুঁয়ে, জনসংযোগ যাত্রার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু, তিনি সেখানে পৌঁছনোর আগেই বাঁধে তুলকালাম! যার জেরে মতুয়া মন্দিরের মূল ফটকই বন্ধ করে দেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। ঠাকুরনগরে ওঠে 'চোর চোর' স্লোগানও। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ' জঙ্গলমহলেও শুনেছেন। সেখানেও কুড়মি সমাজ ওনাকে চোর বলেছে। যারা ব্র্যান্ডেড চোর, তাদেরকে সব জায়গাতেই চোর শুনতে হবে। বলতে হয় না, প্রমাণ হয়ে গেছে চোর।'    

অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নে অশান্তি রুখতে ১৪৪ ধারা জারি করেছে  রাজ্য নির্বাচন কমিশন। শুক্রবার থেকে মনোনয়ন পর্ব শুরু হতেই জেলায় জেলায় সংঘর্ষ, অশান্তির ছবি ধরা পড়ে। গন্ডগোল আটকাতে আজ থেকে মনোনয়ন কেন্দ্রের ১ কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এই প্রসঙ্গে দিলীপের খোঁচা, '১৪৪ ধারা হয়তো আমাদের জন্যই করেছে। ওরা মারপিট করলে যাতে আমরা ঠেকাতে না পারি। বাইরের গন্ডগোল তো পুলিশ ঠেকাতে পারবেনা! পুলিশ চাইলে ওই এলাকায় কাউকে ঢুকতে দিতে না পারে। কেউ মানবে না ১৪৪ ধারা। আজ থেকে মনোনয়ন বেশি হবে, গন্ডগোলও বেশি হবে। ' 

 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: চোরবাগান কাণ্ডে চিকিৎসকদের 'ডিউটি' নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নে পাল্টা দেবাশীষ হালদার, “আগে দেখুন RG Kar এর রাতে কারা ডিউটিতে ছিল ?..”
চোরবাগান কাণ্ডে চিকিৎসকদের 'ডিউটি' নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নে পাল্টা দেবাশীষ হালদার, “আগে দেখুন RG Kar এর রাতে কারা ডিউটিতে ছিল ?..”
News Live: সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মুখ্যমন্ত্রী, পুরভোটে জোটে যাবে BJP ?
সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মুখ্যমন্ত্রী, পুরভোটে জোটে যাবে BJP ?
Weather Update: আশঙ্কাই সত্য়ি হচ্ছে ? ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিমি পর্যন্ত গতিবেগ নিতে পারে বলে আশঙ্কা, প্রবল বর্ষণের পূর্বাভাস, বড় আপডেট IMD-র
আশঙ্কাই সত্য়ি হচ্ছে ? ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিমি পর্যন্ত গতিবেগ নিতে পারে বলে আশঙ্কা, প্রবল বর্ষণের পূর্বাভাস, বড় আপডেট IMD-র
Rahul Gandhi On Gyanesh Kumar: জ্ঞানেশকাণ্ডে ফের আন্দোলনে 'INDI' জোট, পোস্ট করে কী বার্তা রাহুলের ?
জ্ঞানেশকাণ্ডে ফের আন্দোলনে 'INDI' জোট, পোস্ট করে কী বার্তা রাহুলের ? "আমাদের ভোট চুরি করা হচ্ছে, চুপচাপ সহ্য করব না"

ভিডিও

Mangalkote Chaos: গ্রাম দখল করা নিয়ে মঙ্গলকোটে দুই গোষ্ঠীর সংঘর্ষ, এলাকায় তুমুল উত্তেজনা
Kolkata Medical College: চিকিৎসার 'গাফিলতিতে' নাবালকের মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে বিক্ষোভ পরিবারের
Aj Banglay LIVE: চোরবাগান বিপর্যয়ের তদন্তে প্রশ্নে পুলিশের ভূমিকা। CJP-কে আক্রমণে মুখ্য়মন্ত্রী। Chorbagan Incident
Laxmi Puja 2026: পরিবারের সদস্যদের নিয়ে মা লক্ষ্মীর আরাধনায় বর্ষীয়ান রাজনীতিবিদ শোভনদেব চট্টোপাধ্য়ায়
RG Kar Case : RG Kar এর প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের জামিন নিয়ে ফের সরব অভয়ার মা-বাবা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gitanjali Express: ট্রেনে মৃত্যু ক্যান্সার রোগীর, ১২ ঘণ্টা লাগল দেহ সরাতে? শবদেহের পাশে বসেই আসতে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের
ট্রেনে মৃত্যু ক্যান্সার রোগীর, ১২ ঘণ্টা লাগল দেহ সরাতে? শবদেহের পাশে বসেই আসতে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের
Naseeruddin Shah: 'SRFTI-এর পড়ুয়াদের শোকজ নোটিস...', বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক বর্ষীয়ান বলি-অভিনেতা নাসিরুদ্দিন শাহ
'SRFTI-এর পড়ুয়াদের শোকজ নোটিস...', বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক বর্ষীয়ান বলি-অভিনেতা নাসিরুদ্দিন শাহ
AFG vs BAN: নিয়ম ভেঙে বোলিং! বিশ্বক্রিকেটে এমন ঘটনা আগে ঘটেনি, বাংলাদেশের অভিযোগের পরই শুরু তোলপাড়
নিয়ম ভেঙে বোলিং! বিশ্বক্রিকেটে এমন ঘটনা আগে ঘটেনি, বাংলাদেশের অভিযোগের পরই শুরু তোলপাড়
Weather Update: মঙ্গলবার থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন! ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ঝড়-বৃষ্টির দুর্যোগ
মঙ্গলবার থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন! ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ঝড়-বৃষ্টির দুর্যোগ
Jhilam Gupta: অসুস্থতার কারণে বেরিয়ে যেতে হয়েছিল বিগ বসের বাড়ি থেকে, কবে অস্ত্রোপচার ঝিলামের? কেমন আছেন তিনি?
অসুস্থতার কারণে বেরিয়ে যেতে হয়েছিল বিগ বসের বাড়ি থেকে, কবে অস্ত্রোপচার ঝিলামের? কেমন আছেন তিনি?
Tomorrow Horoscope: মা লক্ষ্মীর আশীর্বাদে 'ম্যাজিক' ঘটবে এই ৩ রাশিতে ! লটারি থেকে বিনিয়োগ, অর্থের বৃষ্টি হবে এই সব ক্ষেত্রে
মা লক্ষ্মীর আশীর্বাদে 'ম্যাজিক' ঘটবে এই ৩ রাশিতে ! লটারি থেকে বিনিয়োগ, অর্থের বৃষ্টি হবে এই সব ক্ষেত্রে
Viral News: লাইভ সম্প্রচারের সময় জলোচ্ছ্বাসে সমুদ্রের জলে ভেসে গেলেন সাংবাদিক, ভাইরাল সেই ভিডিও
লাইভ সম্প্রচারের সময় জলোচ্ছ্বাসে সমুদ্রের জলে ভেসে গেলেন সাংবাদিক, ভাইরাল সেই ভিডিও
Suvendu Adhikari : 'মহালয়ার দিন দিল্লিতে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে', মুখ্যমন্ত্রীর নিশানায় মমতা...
'মহালয়ার দিন দিল্লিতে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে', মুখ্যমন্ত্রীর নিশানায় মমতা...
Embed widget