এক্সপ্লোর

Dilip Vs Babul : ' বাবুল কী কাজ করেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে ঝালমুড়ি খাওয়া ছাড়া' ফের ঝাঁঝ দিলীপের গলায়

Dilip Ghosh Slams Babul Supriyo : 'হাতে পায়ে ধরে মন্ত্রী হওয়ার তালে আছেন। মন্ত্রিত্ব, সিকিউরিটি, গাড়ি চাই এটাই ওনার লক্ষ্য।' বললেন দিলীপ

দীপক ঘোষ, অনির্বাণ বিশ্বাস, কলকাতা: গতবছর জুলাইয়ে কেন্দ্রীয় মন্ত্রীর পদ খোয়ানোর পরই, আসানসোলের সাংসদ পদ ছাড়ার কথা জানিয়েছিলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo) । পরে বিজেপি ছেড়ে যোগ দেন তৃণমূলে। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তাঁকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই ঝড়ের গতিতে বাবুলের দিকে এসেছে কটাক্ষ বিজেপি শিবির থেকে। সোমবার মনোনয়ন জমা করার আগেও আবারও এল খোঁচা। ফের দিলীপের (Dilip Ghosh) নিশানায় বাবুল। BJP র সর্বভারতীয় সহ সভাপতি বললেন, 'হাতে পায়ে ধরে মন্ত্রী হওয়ার তালে আছেন। মন্ত্রিত্ব, সিকিউরিটি, গাড়ি চাই এটাই ওনার লক্ষ্য।' 

প্রত্যুত্তরও দিতে ছাড়েননি বাবুল। তিনি বলেন, ' আমার যেটা মনে হয়েছে, সেটা আগেই জুলাইয়ে করে দেখিয়েছি। বিজেপিতে এরকম অনেকে আছেন, যাঁদের ওই কাজটা করে দেখানো উচিত, নির্লজ্জভাবে পদ আঁকড়ে না থেকে !'

 

মন্ত্রিত্ব পাওয়ার লোভে তিনি ভোটে লড়ছেন, এই মন্তব্য করে বাবুলকে আক্রমণ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। পাল্টা জবাব দিতে গিয়ে সেই মন্ত্রিত্বের ইস্যুকেই হাতিয়ার করলেন বালিগঞ্জের তৃণমূল প্রার্থী। ২০১৫-তে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন হিমন্ত বিশ্বশর্মা। বর্তমানে যিনি অসমের মুখ্যমন্ত্রী। ২০২০-তে একই পথে হাঁটেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও। সেই প্রসঙ্গ টেনে এনে বাবুল বলেন, 'ওঁরা দলবদল নিয়ে তো বলবেই, এটা যদি এতবড় অন্যায় হয়, উত্তর-পূর্বের হেমন্ত বিশ্বশর্মা বলুন, রাজ্যসভার এতজন কংগ্রেস থেকে আনা হয়েছে, আমার বন্ধু জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আছেন। তাঁদের একযোগে পদত্যাগ করা উচিত, তাই কেউ যখন কিছু বলবে, তাঁদের নিজেদের মুখ আয়নায় দেখা উচিত।' 

পাল্টা দিলীপ ঘোষ বলেন, ' সাংসদ থাকাকালীন কোনও কাজই করেননি বাবুল। কাজের মধ্যে কাজ, মুখ্য়মন্ত্রীর সঙ্গে ঝালমুড়ি খেয়েছেন, তার ফল আজ তিনি ভোগ করছেন ।

 আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে জেলা নির্বাচনী অফিসে মনোনয়নপত্র জমা দেন বাবুল সুপ্রিয়। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget