এক্সপ্লোর

Dilip Ghosh : তৃণমূলকে হারাতে সরাসরি বিরোধী মহাজোট চাইলেন দিলীপ, সম্মত শুভেন্দুও

West Bengal Opposition Alliance : দিলীপ ঘোষ বললেন, এই সরকার বিরোধীদের সঙ্গে যেভাবে ব্যবহার করছে, এর বিরুদ্ধে লড়তে গেলে এক হওয়ার দরকার।

উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, অমিত জানা, কলকাতা :  তৃণমূলকে ( TMC ) হারাতে সরাসরি বিরোধী মহাজোটের  ( Opposition Alliance ) পক্ষে সওয়াল করলেন দিলীপ ঘোষ ( Dilip Ghosh ) । বললেন, এই সরকার বিরোধীদের সঙ্গে যেভাবে ব্যবহার করছে, এর বিরুদ্ধে লড়তে গেলে এক হওয়ার দরকার। আমার মনে হয়, সেটা অনেকটা সাগদিঘিতে সফল হয়েছে। সমর্থন করেছেন শুভেন্দু অধিকারীও।

১৯৭৭ সালে ইন্দিরা গাঁধীকে ( Indira Gandhi ) হারাতে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে জোটবদ্ধ হয়েছিল বিরোধীরা। ১৯৮৯-তে ফের রাজীব গান্ধীকে হঠাতে বিরোধীরা একইরকম জোট বেঁধেছিল। এবার কি বঙ্গ রাজনীতিতেও সেরকম ছবি দেখা যেতে পারে? জল্পনা উস্কে পঞ্চায়েত ভোটের ঠিক মুখে দিলীপ ঘোষের মুখে শোনা গেল তৃণমূল-বিরোধী মহাজোটের ডাক! আর তাঁর পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী!

কদিন আগেই সাগরদিঘি ( Sagardighi ) বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে, তৃণমূলকে হারিয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। ২০১১ থেকে তৃণমূলের হাতে থাকা এই আসন, বড় মার্জিনে ছিনিয়ে, আত্মবিশ্বাসে ফুটছে বাম-কংগ্রেস শিবির! আর ঠিক এই প্রেক্ষাপটেই, তৃণমূলের বিরুদ্ধে বিরোধীদের একজোট হওয়ার ডাক শোনা গেল বিজেপি নেতাদের গলায়। 

সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, ' এই যে সরকার যেভাবে ব্যবহার করছে বিরোধীদের সঙ্গে, এর বিরুদ্ধে লড়তে গেলে এক হওয়ার দরকার আছে। আমার মনে হয়, সেটা অনেকটা সাগদিঘিতে সফল হয়েছে'

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলাতেও একই সুর । বললেন, 'দিলীপদা খারাপ কিছু বলেননি। আমাদের সিনিয়র লিডার। মানুষ চাইছে ঐক্যবদ্ধ হয়ে লড়ুক। আমাদের কখনওই আদর্শগতভাবে, তেল আর জল তো মিলবে না। তাই একসঙ্গে বিরোধীদের একসঙ্গে পতাকা বেঁধে আন্দোলনটা সম্ভব নয়। কিন্তু আমাদের সকলের উচিত নো ভোট টু মমতা বলা। মানুষই ঠিক করে দেবে তারা বিজেপি কে আনবে না অন্য কাউকে।

তবে এ সম্ভাবনা উড়িয়েই দিলেন মহম্মদ সেলিম । তাঁর মন্তব্য, ' বিজেপি বাঁচবে না। বাঁচার জন্য আক্সিজেন চাইছে। আর অক্সিজেন বিরোধীদের থেকে চাইছে। তার মানে বিজেপি নিজে বিরোধী নয়।' একই মত অধীর চৌধুরীর। বললেন, ' পশ্চিমবঙ্গে বিজেপির অস্তিত্ব শেষ, তাই এসব কথা বলছে। ' 

দিলীপ ঘোষ, শুভেনদু অধিকারীরা যেদিন বিরোধী মহাজোটের ডাক দিয়েছেন, সেদিনই বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন,' 
একটা নির্বাচন নিয়ে আঙুল তুলবেন না। সব মুখোশ খুলে গেছে। বিজেপি সিপিএম কংগ্রেস সব এক হয়ে গেছে। লড়ে যাবে একটাই দল তার নাম তৃণমূল কংগ্রেস।' 

মহারাষ্ট্রে শিবসেনার মতো বিজেপির একদা জোটসঙ্গীর সঙ্গে হাত মিলিয়ে সরকার তৈরি করেছিল কংগ্রেস। এরাজ্য়ে কি সেরকম পরিস্থিতি তৈরি হতে পারে? তৃণমূল বিরোধিতায় এক ছাতার তলায় আসতে পারে সিপিএম-কংগ্রেস-বিজেপি? সেই উত্তর দেবে সময়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live News Update: চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, পুর নিয়োগ দুর্নীতি মামলায় আজ মদন মিত্রকে তলব ED-র
চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, পুর নিয়োগ দুর্নীতি মামলায় আজ মদন মিত্রকে তলব ED-র
Birbhum Bus Driver: নিয়েছিলেন স্বেচ্ছাবসর, সেই সরকারি বাস চালকের বাড়িতে এবার মিলল বিপুল টাকা, সঙ্গে টাকা গোনার মেশিনও
নিয়েছিলেন স্বেচ্ছাবসর, সেই সরকারি বাস চালকের বাড়িতে এবার মিলল বিপুল টাকা, সঙ্গে টাকা গোনার মেশিনও
NEET Protest: ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
Rajeev Kumar Wife: রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে
রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget