এক্সপ্লোর

Dilip Ghosh: 'বিডিও-রা সবথেকে বড় ডাকাত, সব অফিস ঘেরাও করা হবে', হুঁশিয়ারি দিলীপের

PM Awas Yojana: দিলীপ ঘোষ বলেন, 'পঞ্চায়েত গুলো চোরেদের আখড়া তৈরি হয়েছে। আর বিডিও অফিস ঘুঘুর বাসা, বিডিও-রা সবথেকে বড় ডাকাত।

কলকাতা: প্রধানমন্ত্রী আবাস যোজনায় (PM Awas Yojana) দুর্নীতির অভিযোগ। কলকাতা হাইকোর্টের (Calcutta Highcourt) দ্বারস্থ বিজেপি (BJP)। জনস্বার্থ মামলা দায়ের পুরুলিয়া (Purulia) জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙ্গা-র। উপযুক্ত তদন্ত চেয়ে দায়ের মামলা। টাকা বিতরণের ওপর স্থগিতাদেশ চেয়ে দায়ের জনস্বার্থ মামলা। পুরুলিয়া জেলায় প্রাপকদের তালিকায় ব্যাপক গরমিল, অভিযোগ বিজেপির। ন্যায্য প্রাপকদের বঞ্চিত করে অবৈধ প্রাপকদের নাম তালিকায় বলে অভিযোগ। 

আবাস-দুর্নীতির অভিযোগে এবার দিলীপ ঘোষের (Dilip Ghosh) নিশানায় বিডিও (BDO)-রা। তিনি বলেন, 'পঞ্চায়েতগুলো (Panchayat) চোরেদের আখড়া তৈরি হয়েছে। আর বিডিও অফিস ঘুঘুর বাসা, বিডিও-রা সবথেকে বড় ডাকাত। সন্ধে হলে তৃণমূলের নেতাদের সঙ্গে বিডিও-রা বাটোয়ারা করে। বাংলার সব বিডিও অফিস ঘেরাও করা হবে', হুঁশিয়ারি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। 

অন্যদিকে, আবাস-দুর্নীতির তদন্তে মানুষ চাইবে সিবিআই (CBI), মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের। 'শিক্ষক দুর্নীতির ক্ষেত্রেও মানুষ চেয়েছিল বলেই আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেয়। আবাস দুর্নীতিও শিক্ষক দুর্নীতির থেকে কোনও অংশে কম নয়। মানুষ চাইবে আবাস দুর্নীতিতেও সিবিআই তদন্ত হোক', মানুষ যা চাইবে আমাদেরও তাই চাইতে হবে, মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের।                                      

তবে কেবল দিলীপ ঘোষ নয়, দোতলা বাড়ির মালিক আবাস যোজনার সুবিধা পেলে বিডিও-র চাকরি থাকবে না। হুঁশিয়ারি দিয়েছিলেন বাঁকুড়ার তালডাংরার তৃণমূল বিধায়কও।                                                          

আরও পড়ুন, 'বন্দে ভারতে যারা পাথর ছুড়েছে তাদের দিন ঘনিয়ে এসেছে', হুঁশিয়ারি শুভেন্দুর

প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতির অভিযোগ। তা নিয়ে পঞ্চায়েত ভোটের আগে সরগরম রাজ্য। বঞ্চনা, স্বজনপোষণ, সমীক্ষায় বেনিয়ম- আবাস যোজনায় প্রতিদিনই সামনে আসছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। তা নিয়ে জেলায় জেলায় আছড়ে পড়ছে বিক্ষোভ। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগের আঙুল রাজ্যের শাসদকদল তৃণমূলের দিকে।  এমন একটা আবহে আবাসে দুর্নীতির জন্য ঘুরিয়ে আমলাদেরই কাঠগড়ায় তুললেন বাঁকুড়ার তালডাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী। 

তিনি বলেন, "গরিব মানুষ ঘর পাক, এটা আমরা চাই। কোনও দোতলা ঘরের মালিক যদি ঘরের টাকা পায়, সেই বিডিও-র চাকরি থাকবে না। আমি বিধানসভায় দাঁড়িয়ে সেই অফিসারের বিরুদ্ধে দোতলা ঘরের মালিককে বাড়ি দিয়েছে বলে তার বিরুদ্ধে অভিযোগ তুলে তাকে সরকারি পদ থেকে আমরা তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব।" 

বিডিও-কে হুঁশিয়ারি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিরোধীরা। 

 

 

 

সেরা শিরোনাম

Chiranjeet Chakraborty: 'শেষ ১০ বছর তৃণমূল শুধু গুছিয়েছে, আগ্রহ কমে গিয়েছিল আমার', দুর্নীতি নিয়ে বিস্ফোরক চিরঞ্জিৎ
'শেষ ১০ বছর তৃণমূল শুধু গুছিয়েছে, আগ্রহ কমে গিয়েছিল আমার', দুর্নীতি নিয়ে বিস্ফোরক চিরঞ্জিৎ
West Bengal News Live : মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?
মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?
Kali Puja: সূর্যের মুখ দেখেন না মা কালী; ৫০০ বছরের ঐতিহ্য, রাতেই হয় প্রতিমা তৈরি; রাতেই পুজো, বিসর্জনও হয় সূর্য ওঠার আগেই
সূর্যের মুখ দেখেন না মা কালী; ৫০০ বছরের ঐতিহ্য, রাতেই হয় প্রতিমা তৈরি; রাতেই পুজো, বিসর্জনও হয় সূর্য ওঠার আগেই

ভিডিও

Kali Puja 2026: Barasat-র রাইজিং স্টারের এবারের থিম 'পুণ্যতীর্থ হিংলাজ' | Alok Ananda | ABP Ananda
CM Suvendu Adhikari: “বিগত পশ্চিমবঙ্গ সরকার CAA-তে অংশগ্রহণ করেনি
TMC-CPM News: দিল্লিতে একমঞ্চে, রাজ্যেও কি পুরভোটে বাম-তৃণমূল জোট?
Suvendu Adhikari: CAA-তে আড়াই লক্ষ আবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি হবে, আশ্বাস মুখ্যমন্ত্রীর
Madan Mitra:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget