এক্সপ্লোর

Buddhadeb Bhattacharjee Update: 'উনি পারবেন', বুদ্ধদেব ভট্টাচার্যের স্বাস্থ্য নিয়ে আশার বার্তা চিকিৎসকের

Health Update: 'উনি পারবেন', তিন দিন পর প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্বাস্থ্য সম্পর্কে ইতিবাচক ইঙ্গিত দিলেন চিকিৎসকরা

সন্দীপ সরকার, ময়ুখ ঠাকুর চক্রবর্তী ও আবির দত্ত: 'উনি পারবেন', তিন দিন পর প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Ex Chief Minister Buddhadeb Bhattacharjee) স্বাস্থ্য সম্পর্কে ইতিবাচক ইঙ্গিত দিলেন চিকিৎসকরা (Doctor)। চিকিৎসক সৌতিক পণ্ডা বলেন, 'ইনভেসিভ ভেন্টিলেশন থেকে সফলভাবে বের করা হয়েছে বুদ্ধবাবুকে। এখনও পর্যন্ত যা শারীরিক অবস্থা (Physical Condition), তাতে আমরা খুশি।' একই সঙ্গে তিনি বলেন, 'আগামী ২৪ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, তবে উনি পারবেন।'

দেখতে এলেন মুখ্যমন্ত্রী...
সোমবার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে আসেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে বলেন, 'আমার যেটুকু মনে হল, আমাকে হাত নাড়লেন, ভাল-ই আছেন। স্থিতিশীল আছেন।'  এদিন বিকেল ৪ টে ১০ মিনিট নাগাদ উডল্যান্ডস হাসপাতালে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকে হাসপাতালের ৫১৬ নম্বর কেবিনে যেখানে বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসা চলছে, দেখতে যান মুখ্যমন্ত্রী। কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও। মিনিট দশেক হাসপাতালে থাকার পর বেরিয়ে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীর ঘিরে স্বস্তির খবর দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, এদিনই ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বের করা হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যকে। এই মুহূর্তে ভেন্টিলেশন সাপোর্ট ছাড়াই রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এখন তাঁকে বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছে। রিপোর্টে পরিস্থিতি অনুকূল দেখেই এই পদক্ষেপের সিদ্ধান্ত, খবর হাসপাতাল সূত্রে। এর আগে হাসপাতালে ভর্তি বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক পরিস্থিতির উন্নতির খবর মিলেছিল। 

প্রেক্ষাপট...
গত শনিবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে (Budhhadeb Bhattacharya)।  ফুসফুসে সংক্রমণ সহ বেশ কিছু সমস্যায় ভুগছেন তিনি। যার জেরে গত দু'দিন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখতে হয়েছিল তাঁকে। বস্তুত, শনিবার রাতেই বুদ্ধদেবকে ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়। পর দিন অর্থাৎ রবিবার চিকিৎসকদের মেডিক্যাল বোর্ড তাঁর সিটি স্ক্যান করানোর বিষয়ে আলোচনার সময় নিজেদের পর্যবেক্ষণ সামনে রাখেন। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আপাতত সিটি স্ক্যানের সিদ্ধান্ত স্থগিত রাখা হচ্ছে। তাঁর শরীরের অবস্থা আরও একটু দেখে নিয়ে সম্ভবত আগামীকাল সিটি স্ক্যান করা হতে পারে বলে খবর। কিন্তু ইনভেসিভ ভেন্টিলেটরের মতো ঝুঁকিপূর্ণ ও যন্ত্রণাদায়ক চিকিৎসার পথে যেতে হল কেন? শোনা যাচ্ছে, প্রাথমিক ভাবে নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাড়া দিলেও তাঁর শ্বাসের প্রক্রিয়া নিয়মিত হচ্ছিল না। তাই পরে ইনভেসিভ ভেন্টিলেশনে দিতে হয় বুদ্ধদেবকে। কিন্তু তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায়ে সোমবার দুপুরে তাঁকে বের করা হয়েছে ইনভেসিভ ভেন্টিলেশন থেকে। চিকিৎসকদের আশা, রোগভোগের সঙ্গে লড়াইটা এবারও জিতবেন তিনি। 

 

আরও পড়ুন:অভিষেকের ডাকা বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি বাতিল হাইকোর্টে

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: শেষমুহূর্তে বাতিল দিল্লির বৈঠক, রাতে নবান্নেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুদীপ
শেষমুহূর্তে বাতিল দিল্লির বৈঠক, রাতে নবান্নেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুদীপ
SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget