এক্সপ্লোর

RG Kar Protests: 'অভয়ার সঠিক বিচার দাও, নয় তালা ঝুলিয়ে বাড়ি যাও', CBI-এর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, CGO অভিযানে ধুন্ধুমার

Doctors Rally: প্রতীকী তালা নিয়ে সিজিও কমপ্লেক্স অভিযান ডাক্তারদের একাধিক সংগঠনের।

কলকাতা: কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI) বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তুলে ডাক্তারদের অভিযান ঘিরে ধুন্ধুমার। প্রতীকী তালা নিয়ে সিজিও কমপ্লেক্স অভিযান ডাক্তারদের একাধিক সংগঠনের। পুলিশ আটকালে ধস্তাধস্তি। CBI-এর উপর থেকে বিশ্বাস হারিয়ে যাচ্ছে বলে দাবি ডাক্তারদের। এভাবে চললে CBI দফতরে তালা ঝুলিয়ে দেওয়া উচিত বলে জানিয়েছেন তাঁরা।  (RG Kar Protests)

বুধবার দুপুরে সিজিও কমপ্লেক্স অভিযানে নামে ডাক্তারদের একাধিক সংগঠনের। সিজিও কমপ্লেক্সের ফটকে প্রতীকী তালাও ঝুলিয়ে দেওয়া হয়। সেই তালা পুলিশ খুলে দিলেই ধুন্ধুমার বাধে। ফের প্রতীকী তালা ঝুলিয়ে দেন ডাক্তারদের, যাতে লেখা ছিল, 'CBI অভয়ার সঠিক বিচার দাও, নইলে তালা ঝুলিয়ে বাড়ি যাও'। কলকাতা পুলিশ এবং CBI 'চোরে চোরে মাসতুতো ভাই' বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা। (Doctors Rally)

এদিনের সিজিও কমপ্লেক্স অভিযানে শামিল ছিল ডাক্তারদের একাধিক সংগঠন। পুলিশকে ঠেলে ভিতরে ঢোকার চেষ্টা করেন ডাক্তাররা। পুলিশ বাধা দিলে শুরু হয় ধুন্ধুমার। ডাক্তারদের অভিযোগ, CBI খুনিদের রক্ষা করছে, আর CBI-কে রক্ষা করছে কলকাতা পুলিশ। কেন খুনিদের ছেড়ে দেওয়া হচ্ছে, প্রশ্ন নিয়ে এসেছিলেন তাঁরা। কিন্তু পুলিশ ঢুকতে দিচ্ছে না।

এবিপা আনন্দে ডাক্তাররা বলেন, "কেন খুনিদের ছেড়ে দিচ্ছে, প্রশ্ন নিয়ে এসেছিলাম আমরা। কিন্তু ডাক্তার এবং সাধারণ মানুষকে ঢুকতে দিচ্ছে না পুলিশ।" আর একজন ডাক্তার বলেন, "আমাদের বোন অভয়াকে খুন করেছে কলকাতা পুলিশ। তাদের শাগরেদ হয়ে CBI বিষয়টি গোপন করছে। আজ অভয়ার বিচার দিচ্ছে না। আমরা অপদার্থ, দুর্নীতিগ্রস্ত CBI-এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এলে আমাদের মহিলা ডাক্তার, নার্সদের আক্রমণ করা হচ্ছে। এই CBI চাই না আমরা।"

সল্টলেকে সিজিও কমপ্লেক্সের বাইরে এদিন ব্যারিকেড ছিল। তালা ঝুলছিল ফটকে। সামনে মোতায়েন ছিল পুলিশ বাহিনী। পুলিশকে ঠেলে আন্দোলনকারীরা ভিতরে ঢুকতে গেলে ধস্তাধস্তি শুরু হয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। রাস্তার উপর বসেও পড়েন আন্দোলনকারীদের একাংশ। আন্দোলনকারীদের দাবি, ঘটনাটি কোথায় ঘটেছিল, আমরাও প্রশ্ন তুলেছিলাম। CBI-এর সবদিকে তল্লাশি চালানো বলে জানিয়েছিলেন তাঁরা। বিষয়টি নিয়ে CBI যদি হস্তক্ষেপ না করে বিচারব্যবস্থার প্রতি মানুষের অনাস্থা বাড়বে বলে মত তাঁদের। CBI-এর বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তোলা হচ্ছে।

CBI-এর ভূমিকায় প্রশ্ন তুলেছেন নির্যাতিতার বাবাও। এবিপি আনন্দে তিনি বলেন, "CBI বলেছিল, পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে। কিন্তু আদালতেই বলেছিল। আমাদের সঙ্গে কোনও যোগাযোগ রাখেনি। আমরা বিচার ছিনিয়ে আনার চেষ্টা করছি। আন্দোলন এবং আদালতই ভরসা আমাদের। CBI-এর উপর ভরসা না রপেখে যাব কোথায়? আমরা যে ৪২টি প্রশ্ন তুলেছি, তার তদন্ত হোক।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget