এক্সপ্লোর

Draupadi Murmu: সোমবার কলকাতা সফরে দ্রৌপদী মুর্মু, মঙ্গলবার একাধিক কর্মসূচি

NDA's Presidential Candidate: মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ স্বামী বিবেকানন্দের সিমলা স্ট্রিটের বাড়িতে যাবেন রাষ্ট্রপতি পদপ্রার্থী।

কলকাতা: সোমবার কলকাতায় আসছেন এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী (NDA's presidential candidate) দ্রৌপদী মুর্মু। সোমবার সন্ধে ৭টায় পৌঁছবেন কলকাতা বিমানবন্দরে।

মঙ্গলবার দিনভর কর্মসূচি:
সূত্রের খবর, সব ঠিক থাকলে মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ স্বামী বিবেকানন্দের সিমলা স্ট্রিটের বাড়িতে যাবেন রাষ্ট্রপতি পদপ্রার্থী। সোমবারই সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত বৈঠক করবেন দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)।

ভোটের আগে সফর:
আগামী ১৮ জুলাই দেশের পরবর্তী সাংবিধানিক প্রধান নির্বাচিত হবে। প্রতিযোগিতায় রয়েছেন দুই প্রার্থী। এনডিএ শিবিরের দ্রৌপদী মুর্মু এবং বিরোধী প্রার্থী যশবন্ত সিনহা (Yashwant Sinha)। দুইজনেই সমর্থন চাইতে সারাদেশেই ঘুরছেন। সেই সমর্থন চেয়েই এবার দ্রৌপদী মুর্মু কলকাতায় আসছেন। এর আগেই দ্রৌপদী মুর্মুর আসার কথা ছিল। কিন্তু, জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর (Former Japanese Prime Minister ShinzoAbe )মৃত্যুতে দেশজুড়ে রাষ্ট্রীয় শোক ঘোষণা হওয়ায়, সেবার দ্রৌপদী মুর্মুর রাজ্য সফর শেষ অবধি বাতিল হয়ে যায়। তারপরে সোমবার রাজ্যে আসছেন দ্রৌপদী মুর্মু। 

জুন মাসে মনোনয়ন পত্র জমা দিয়েছেন দ্রৌপদী মুর্মু। তারপরে নিজেই বিভিন্ন রাজনৈতিক নেতাদের ফোন করে তাঁকে সমর্থনের কথা জানিয়েছেন তিনি। এনডিএ শিবিরের দ্রৌপদী মুর্মু ফোন করেছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী থেকে শুরু করে শরদ পাওয়ার, এমনকি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কেও। নির্বাচনের আগেই প্রতিটা রাজ্যেই ভোটে সমর্থন চেয়ে দ্রৌপদী মুর্মুর সফরের কথা রয়েছে। আর সেই সূত্রেই এবার দ্রৌপদী মুর্মু কলকাতায় আসছেন। এর আগেরবার কলকাতায় এসে দ্রৌপদী মুর্মুর রাজ্য বিধানসভায় যাওয়ার কথা ছিল। বিধায়কদের ভোট চাইতেই রাজ্য বিধানসভায় যেতেন,বলে জানা গিয়েছিল। সম্প্রতি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন,' বিজেপি আগে রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম জানায়নি আমাদের।  দ্রৌপদী মুর্মুর নাম জানলে ভেবে দেখতাম। উনি পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতিনিধি। তাই জয়ের সম্ভাবনা বেশি।'

আরও পড়ুন: প্রচারে বাধা, পদ পেতে বিপুল অঙ্কের টাকা! কর্মীদের তোপের মুখে তৃণমূল সাংসদ

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget