এক্সপ্লোর

Duare Sarkar: ১ নভেম্বর থেকেই রাজ্যে ফের শুরু দুয়ারে সরকার, মিলবে নয়া পরিষেবা

West Bengal: নতুন কী কী পরিষেবা মিলছে দুয়ারে সরকারের অধীনে?

রুমা পাল, কলকাতা: পুজো মিটতেই ফের শুরু দুয়ারে সরকার প্রকল্প। ১ নভেম্বর থেকেই রাজ্যজুড়ে শুরু হচ্ছে দুয়ারে সরকার প্রকল্প। 

বাড়ছে পরিষেবা:
এবার যে দুয়ারে সরকার প্রকল্প শুরু হয়েছে। তার অধীনে ২টি অতিরিক্ত পরিষেবা চালু হচ্ছে। 

কী কী পরিষেবা:  
পাট্টার জন্য আবেদনের সুযোগ পাবেন ভূমিহীনরা। বিদ্যুতের বকেয়া বিলে শর্তসাপেক্ষে মিলবে ৫০ শতাংশ ছাড়। নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদনও করা যাবে। পয়লা নভেম্বর থেকে ১ মাস রাজ্যে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প (Camp) হবে। পঞ্চায়েত নির্বাচনের আগে এটিই শেষ দুয়ারে সরকার ক্যাম্প৷ এবার, দুটো নতুন পরিষেবা যুক্ত হল। ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে ভূমিহীনরা পাট্টার আবেদন করতে পারবেন। এর পাশাপাশি, ২০১৮’র মার্চ মাস পর্যন্ত যাদের বিদ্যুতের বিল বকেয়া রয়েছে, তাঁরা এককালীন টাকা জমা দিলে পঞ্চাশ শতাংশ ছাড় পাবেন। এই সুবিধা পাবেন রাজ্য বিদ্যুৎবণ্টন সংস্থার কৃষি এবং গৃহস্থ গ্রাহকরাই। 

দুয়ারে সরকার (Duare Sarkar) প্রকল্প, তৃণমূল সরকারের এমন একটি উদ্যোগ, যা নানাভাবে আলোচনায় এসেছে। বিভিন্ন সময় সাধারণ মানুষের কাছে সরকারি নানা সুযোগ সুবিধা পাওয়া নিয়ে সমস্যা হয়। নানা সময় নানা সরকারি অফিসে দৌড়তে হয়। নানা সময় হেনস্থার অভিযোগ ওঠে। এই সমস্যা থেকে মুক্তি দিতেই এই প্রকল্প আনা হয়েছিল বলে জানিয়েছিল রাজ্য সরকার (State Government)। এক ছাদের তলায় বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা একসঙ্গে পাওয়ার জন্য দুয়ারে সরকার প্রকল্প এনেছিল রাজ্য। নির্দিষ্ট সময় নির্দিষ্ট এলাকায় এই ক্যাম্প তৈরি হয়। কখন ক্যাম্প হবে, কতক্ষণ খোলা থাকবে, কতদিন চলবে সবাই আগেভাগে জানিয়ে দেওয়া হয়। সেইখানে গিয়েই সাধারণ মানুষ সহজেই বিভিন্ন সরকারি সুবিধা পেয়ে থাকেন। স্বাস্থ্য়সাথী কার্ড থেকে রেশন কার্ড (Ration Card)। কোনও ভাতা সংক্রান্ত বিষয় কিংবা অন্য কোনও সমস্যার সমাধানে সাধারণ মানুষের ভরসা এই প্রকল্প। এই প্রকল্প সুষ্ঠুভাবে করা নিয়ে বারবার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  

সব ঠিক থাকলে, আগামী বছরেই পঞ্চায়েত ভোট। দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে জনসংযোগেও জোর দেওয়ার সুযোগ রয়েছে শাসক দলের, মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:  রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে হবে না ছট পুজো, আদালতের নির্দেশে ঘেরাটোপে শহরের ফুসফুস   

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget