এক্সপ্লোর

Durga Puja 2021: গোলাতে জমে জল, শুকোচ্ছে না মাটি, অতিবৃষ্টির জেরে মাথায় হাত ডোমজুড়ের পটুয়াদের

সময়ের মধ্যে প্রতিমা তৈরীর কাজ শেষ করতে পারবেন কিনা, এই নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন শিল্পীরা...

সুনীত হালদার, ডোমজুড়: গত কয়েক দিন অতি বৃষ্টির জেরে মাথায় হাত ডোমজুড়ের প্রশস্ত পটুয়া পাড়ার শিল্পীদের। অতিরিক্ত বৃষ্টির ফলে প্রতিমা তৈরীর গোলাতে জল জমে গেছে। 

আবার অনেক জায়গায় জল লেগে প্রতিমা থেকে মাটি খসে পড়ছে। দুর্গা পুজো আসন্ন। আর কটা দিন হাতে বাকি। সময়ের মধ্যে প্রতিমা তৈরীর কাজ শেষ করতে পারবেন কিনা, এই নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন শিল্পীরা। চিন্তায় কার্যত তাঁদের ঘুম ছুটেছে।

ডোমজুড়ের প্রশস্ত এলাকায় ছোট ও বড় মিলিয়ে কমপক্ষে ৬০টি প্রতিমা তৈরীর গোলা আছে। প্রতিবছর এইসব গোলায় শুধু স্থানীয় শিল্পীরা নয় মালদা, মুর্শিদাবাদ ও কৃষ্ণনগর থেকেও প্রচুর শিল্পী কাজ করতে আসেন। 

এখানে ৬০০-র বেশী দুর্গা প্রতিমা হাওড়া, কলকাতা এবং আশপাশের জেলায় যায়। দুর্গা পুজোর আগে কার্যত নাওয়া-খাওয়ার সময় থাকে না শিল্পীদের।

কিন্তু এবছরের ছবিটা সম্পূর্ণ আলাদা। এমনিতেই করোনার কারণে পুজোর ক্লাব গুলিতে বাজেটের কাটছাঁট হয়েছে। বায়না দেওয়া প্রতিমার আকার অনেক ছোট। অথচ কাঁচামালের দাম হু হু করে বেড়েছে। 

গোদের ওপর বিষফোঁড়ার মত গত কয়েক দিন টানা বর্ষণের জেরে সমস্যায় পড়েছেন শিল্পীরা। বৃষ্টিতে জল থইথই করছে গোলাগুলিতে। ছাদ এবং দেওয়াল দিয়ে জল পড়ার ফলে প্রতিমার মাটি গলে গেছে। 

বৃষ্টি ও জোলো হওয়ায় মাটি না শুকানোর ফলে প্রতিমায় রং করা যাচ্ছে না। এদিকে হাতে সময় কম। তাই বায়নার প্রতিমা নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে ভরসা ব্লু ল্যাম্প ও ইলেকট্রিক ফ্যান। 

কিন্তু ব্লু ল্যাম্প জ্বালাতে প্রয়োজনীয় কেরোসিন তেলের দামও চড়া। ফলে প্রতিমা তৈরীতে খরচ বাড়লেও ক্লাবগুলি সেই দাম দিতে নারাজ। ফলে চিন্তায় ঘুম ছুটেছে পটুয়াপাড়ার শিল্পীদের। 

তাঁরা চাইছেন, যে কোনওভাবে প্রতিমার কাজ পুজোর আগে শেষ করতে। এখন দেখার আবহাওয়ার জন্য সেই কাজ সময়ে শেষ করতে পারেন কিনা।

আরও পড়ুন: "দুর্গাপুজোর বেশ কিছুদিন পরে ভারতমাতার পুজো হত গ্রামে", ছেলেবেলার পুজোর স্মৃতিতে রতনতনু ঘাটী

আরও পড়ুন: বীরভূমে কিন্নাহারের রায় চৌধুরী বাড়ির দুর্গাপুজোর জৌলুস আজও অমলিন

সেরা শিরোনাম

Dilip Ghosh: 'শুধু ভাইপো নয়, যারা ফুটপাথ দখল করে আছে...', অভিষেকের বাড়ির সামনে বুলডোজার, কী বলছেন দিলীপ ঘোষ
'শুধু ভাইপো নয়, যারা ফুটপাথ দখল করে আছে...', অভিষেকের বাড়ির সামনে বুলডোজার, কী বলছেন দিলীপ ঘোষ
Abhishek Banerjee: 'শেষ নিঃশ্বাস পর্যন্ত একচুলও পিছু হঠব না', বাড়ির সামনে বুলডোজার, গেট সরানো নিয়ে পোস্ট অভিষেকের
'শেষ নিঃশ্বাস পর্যন্ত একচুলও পিছু হঠব না', বাড়ির সামনে বুলডোজার, গেট সরানো নিয়ে পোস্ট অভিষেকের
Plane Hijack Threat: বিমানে হাইজ্যাকের হুমকি, 'ইচ্ছের বিরুদ্ধে অফিস যেতে বাধ্য করা হয়েছিল, তাই...', কী বলছেন ধৃত
বিমানে হাইজ্যাকের হুমকি, 'ইচ্ছের বিরুদ্ধে অফিস যেতে বাধ্য করা হয়েছিল, তাই...', কী বলছেন ধৃত
West Bengal News Live Updates: সাতসকালে অভিষেকের বাড়ির গেটে বুলডোজার, মোতায়েন প্রচুর পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
সাতসকালে অভিষেকের বাড়ির গেটে বুলডোজার, মোতায়েন প্রচুর পুলিশ, কেন্দ্রীয় বাহিনী

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget