এক্সপ্লোর

Durga Puja 2021: পুজোয় খাবারের মান যাচাই করতে রেস্তোরাঁগুলিতে পরিদর্শন কলকাতা পুরসভার

ভ্রাম্যমান ল্যাবে হাতেনাতে খাবারের মান যাচাই...

কলকাতা: পুজোর ভিড়ের সুযোগ নিয়ে খারাপ খাবার দিচ্ছে না তো শহরের রেস্তোরাঁগুলি? জানতে পরিদর্শন শুরু করল কলকাতা পুরসভা। ভ্রাম্যমান ল্যাবে হাতেনাতে হচ্ছে খাবারের মান যাচাই।

পুজো মানে শুধু কি পুজো? পুজো মানে তো পেটপুজোও। পুজোর আগে থেকেই পদ সাজিয়ে তৈরি বিভিন্ন রেস্তোরাঁ। কিন্তু পুজোর ভিড়ে যাতে সাধারণ মানুষের স্বাস্থ্যহানি না ঘটে, সেদিকে নজর কলকাতা পুরসভার। শুক্রবার শহরের বিভিন্ন জায়গায় পরিদর্শন চালান খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা।

ফুড সেফটি আধিকারিকদের সঙ্গে ছিল ভ্রাম্যমান পরীক্ষাগার। যেখানে তৎক্ষণাৎ পরীক্ষা করা যায় খাবারের মান। কোথাও একেবারে হেঁশেলে ঢুকে খাবার সামগ্রী পরীক্ষা দেখলেন আধিকারকরা। কোথাও আবার দেখলেন, রেস্তোরাঁর ফ্রিজে মজুত খাদ্যসামগ্রী তাজা আছে কিনা। 

আরও পড়ুন: যানজট ও ভিড় মোকাবিলায় আজ থেকেই রাস্তায় নামছে অতিরিক্ত পুলিশ

এমন এক রেস্তোঁরা মালিককে বকুনি দিতে দেখা যায় কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষকে। তিনি বলেন, ফ্রিজে পনীর কবে ঢুকিয়ে রেখেছেন? প্যাকেটে কিছু লেখা নেই কেন? ওয়ার্নিং দিয়ে গেলাম। আরেকটা জায়গায় গিয়ে তিনি বলেন, এখানে একটা গাফিলতি পেয়েছি। বিস্কুটের গুড়ো খারাপ ছিল। প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে। 

অন্যদিকে, উত্তর ২৪ পরগনাতেও বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। প্যাকেটজাত খাবার কিনতে হলে, কী কী দেখে কেনা উচিত, তা হাতে কলমে দেখান অফিসাররা। খাদ্য সুরক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, পুজোর সময় কলকাতার পাশাপাশি জেলাতেও এই ধরনের পরিদর্শন চালানো হবে।

আরও পড়ুন: পুজোয় করোনা সংক্রমণ রুখতে রাজ্যবাসীর উদ্দেশে সতর্কবার্তা জারি রাজ্য স্বাস্থ্য দফতরের

প্রতিপদ থেকেই উৎসবের মেজাজে চলে গিয়েছে শহর। কোথাও সাবেকীয়ানা, কোথাও থিমের বাহার। কলকাতার উত্তর থেকে দক্ষিণ, আলো ঝলমলে মণ্ডপে চলছে প্রতিমা দর্শন। কোথাও আবার প্রতিমা আনার প্রস্তুতি। চলছে তোড়জোড়। এরই মধ্যে চলছে শেষ মুহূর্তের কেনাকাটাও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget