এক্সপ্লোর

Durga Puja 2021: যানজট ও ভিড় মোকাবিলায় আজ থেকেই রাস্তায় নামছে অতিরিক্ত পুলিশ

পুলিশের মতে, চতুর্থীর দিন থেকেই বিভিন্ন মণ্ডপে ভিড় বাড়তে শুরু করবে...

কলকাতা: একে চতুর্থী তার ওপর শনিবার। প্রতিপদ থেকেই উৎসবের মেজাজে চলে গিয়েছে শহর। কোথাও সাবেকীয়ানা, কোথাও থিমের বাহার। 

কলকাতার উত্তর থেকে দক্ষিণ, আলো ঝলমলে মণ্ডপে চলছে প্রতিমা দর্শন। কোথাও আবার প্রতিমা আনার প্রস্তুতি। চলছে তোড়জোড়। এরই মধ্যে চলছে শেষ মুহূর্তের কেনাকাটাও। 

চতুর্থীর দিন থেকেই বিভিন্ন মণ্ডপে ভিড় বাড়তে শুরু করবে। ফলে প্রথম থেকেই সতর্ক পুলিশ প্রশাসন। যানজট ও ভিড় মোকাবিলায় আজ থেকেই রাস্তায় থাকছে অতিরিক্ত পুলিশ।

কলকাতা পুলিশ সূত্রে খবর, পুজো কমিটিগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে, বড়পুজোর ক্ষেত্রে মণ্ডপ থেকে ১০ মিটার এবং ছোট পুজোর ক্ষেত্রে মণ্ডপ থেকে ৫ মিটার পর্যন্ত নো এন্ট্রি জোন। 

বলা হয়েছে, নো এন্ট্রি জোনে কোনওভাবেই ঢুকতে পারবেন না দর্শকরা। অঞ্জলি, আরতি, সিঁদুর খেলার আয়োজন করতে হবে আদালতের নির্দেশ মেনে। 

আরও পড়ুন: পুজোয় করোনা সংক্রমণ রুখতে রাজ্যবাসীর উদ্দেশে সতর্কবার্তা জারি রাজ্য স্বাস্থ্য দফতরের

ইতিমধ্যে আরও ১ মাস ‘করোনা বিধিনিষেধের মেয়াদ বাড়িয়েছে রাজ্য। তবে পুজো উপলক্ষ্যে ১০ থেকে ২০ অক্টোবর পর্যন্ত থাকছে না কোনও রাত্রিকালীন বিধিনিষেধ। তবে চিকিৎসকরা সচেতন থাকতে বলছেন, যাতে করোনা আবহে পুজোর উচ্ছ্বাস আরও বড় বিপদ ডেকে না আনে। 

এদিকে, পুজোয় কোভিড সংক্রমণ রুখতে রাজ্যবাসীর উদ্দেশে সতর্কবার্তা জারি করল স্বাস্থ্য দফতর। সতর্কবার্তায় উৎসবের মরশুমে কোনও রকম জমায়েত বা শোভাযাত্রা করতে নিষেধ করা হয়েছে। পরামর্শ দেওয়া হয়েছে ভিড় এড়িয়ে প্রতিমা দর্শনের। 

স্বাস্থ্য দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে, শারীরিক দূরত্ব বিধি যেন অবশ্যই বজায় রাখা হয়। বিরত থাকতে বলা হয়েছে দল বেঁধে সিঁদুর খেলা থেকে। 

বয়স্ক, শিশু, গর্ভবতী ও অসুস্থদের ভিড় থেকে দূরে রাখতে বলা হয়েছে। সেইসঙ্গে বলা হয়েছে বাইরে গেলে মাস্ক অনিবার্য। ঠাকুর দেখা, আড্ডা, পেটপুজোর ফাঁকে ঘন ঘন সাবান-জল বা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে বলা হয়েছে। কেউ যদি কাশি, সর্দি, জ্বরে আক্রান্ত হন, তাঁরা যাতে ঘরের বাইরে না যান, সে বিষয়ে সতর্ক করেছে স্বাস্থ্য দফতর। 

আরও পড়ুন: তৃতীয় ঢেউ আশঙ্কা ! পুজোয় যানজট ও ভিড় নিয়ন্ত্রণ কীভাবে? বৈঠক কলকাতা পুলিশের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আলিপুরদুয়ারে পরিযায়ী শ্রমিকের স্ত্রীকে শ্বাসরোধ করে খু*নের অভিযোগ, সাপে কামড়েছে বলে ভেবেছিলেন সকলে, তার পর...
আলিপুরদুয়ারে পরিযায়ী শ্রমিকের স্ত্রীকে শ্বাসরোধ করে খু*নের অভিযোগ, সাপে কামড়েছে বলে ভেবেছিলেন সকলে, তার পর...
Baruipur Incident: বারুইপুরে গণপিটুনিকাণ্ডে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ
বারুইপুরে গণপিটুনিকাণ্ডে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ
Anubrata Mondal: ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, 'ঋতব্রত শিবিরে' অনুব্রত যোগ দেওয়ায় 'হ্যাপি' কল্যাণ
ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, 'ঋতব্রত শিবিরে' অনুব্রত যোগ দেওয়ায় 'হ্যাপি' কল্যাণ
Annapurna Yojana Money: রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার

ভিডিও

TMC News: 'উনি তো আমন্ত্রিত নন', 'ঋতব্রত-তৃণমূল'-র বৈঠকে নির্মল ঘোষের উপস্থিতি নিয়ে বললেন ঋতব্রত
Suvendu Adhikari News: 'আমরা চাই না, কোনও সংস্থা সরাসরি জমি কিনে আরেকটা সিঙ্গুর-নন্দীগ্রাম হোক', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Sukanta Majumdar: 'সব ব্যাঙ-এর মতো লাফ দিয়ে দিয়ে এদিকে, ওদিকে যাচ্ছে', তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের
TMC News:
BJP News: বাঁকুড়ায় জেলা প্রশাসনের বৈঠক ছেড়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Embed widget