এক্সপ্লোর

Durga Puja 2021: বড় করে থিমের পুজো করার পরিকল্পনা করেও বাতিল, খুঁটি পুজোয় কী বার্তা লেক অ্যাভিনিউ সেবক সঙ্ঘের?

এবার পরিকল্পনা ছিল, বড় করে থিমের পুজো করার। কিন্তু করোনা আবহে সে মত বদলেছেন উদ্যোক্তারা। রবিবার ছুটির সকালে খুঁটিপুজো সারল লেক অ্যাভিনিউ সেবক সঙ্ঘ।  

সত্যজিৎ বৈদ্য, কলকাতা: কাউন্ট ডাউন শুরু। বাঙালির ঘরে উমা আসতে একমাসও বাকি নেই! ঘূর্ণাবর্তের কালো মেঘ সরলেই আকাশজুড়ে শুরু শরৎ ম্যাজিক! আবাসন হোক বা বারোয়ারি.. সব জায়গায় প্রস্তুতি জোরকদমে। গত বছর একেবারে শেষ বেলায় পুজোর অনুমতি পেয়েছিল লেক অ্যাভিনিউ সেবক সঙ্ঘ। এবার পরিকল্পনা ছিল, বড় করে থিমের পুজো করার। কিন্তু করোনা আবহে সে মত বদলেছেন উদ্যোক্তারা। রবিবার ছুটির সকালে খুঁটিপুজো সারল লেক অ্যাভিনিউ সেবক সঙ্ঘ।  

রবিবার এই পুজোর খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক দেবাশিস কুমার। রাসবিহারী কেন্দ্রের তৃণমূল বিধায়ক জানান, লেক অ্যাভিনিউ সেবক সঙ্ঘ ভাল ক্লাব। এবার বড় করে পুজো করার পরিকল্পনা ছিল। কিন্তু করোনা আবহে পরিকল্পনা বাতিল করে ছিমছিম ভাবেই হচ্ছে পুজো। সবকিছু জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান ক্লাবের সাধারণ সম্পাদক। 

কখনও রোদ, কখনও বৃষ্টি! মাঝে মাঝেই উঁকি দিচ্ছে সাদা মেঘের ভেলা। যেন বারবার জানান দিচ্ছে, ঢাকে কাঠি পড়তে যে আর বেশি দেরি নেই। 

আরও পড়ুন :

জৌলুস নেই, তবু গ্রামবাসীর আগ্রহ এখনও বাঁকুড়ার সিট জমিদার বাড়ির ৩০০ বছরের পুরনো পুজো ঘিরেই

অন্যদিকে, অরুণ পালের শিল্পভাবনায় সেজে উঠছে বাগুইআটি বন্ধুমহলের পুজো মণ্ডপ। শিল্পের যেমন মৃত্যু হয় না, ঠিক তেমনই শিল্পীরও মৃত্যু হয় না এমনটা বলাই যায়। অরুণ পাল এবছর ফিরে আসছেন বাগুইআটির বন্ধুমহল ক্লাবে। একইসঙ্গে ফিরছে তাঁর সমস্ত সৃষ্টি, তাঁর কর্মশালা, সমস্ত কিছু।

বাগুইআটি বন্ধুমহল ক্লাবের শিল্প ভাবনার দায়িত্বে রয়েছেন শিল্পী সম্রাট ভট্টাচার্য। তাঁর কথায়, 'আমার একটা আক্ষেপ রয়ে গেছে। আমারও ইচ্ছে ছিল অরুণ পালের সঙ্গে কাজ করার। কিন্তু সেই ইচ্ছেটা আমার পূরণ হয়নি। সেই আক্ষেপটাকেই পূরণ করার জন্য অরুণ পালকে আমি আমার কাছে নিয়ে এসেছি। আমার প্যান্ডেলে নিয়ে এসেছি। আমার ইনস্টলেশনের মাধ্যমে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি।'বাগুইআটি বন্ধুমহলে এবার শিল্পী অরুণ পালের ভাবধারা, সৃষ্টিকেই তুলে ধরা হচ্ছে মণ্ডপসজ্জায়। প্রতিমার সাজসজ্জায়ও থাকছে চমক। করোনা আবহে এই বছর দ্বিতীয় পুজো। জনসাধারণের মধ্যে সতর্কতার বার্তা পৌঁছে দিতে উদ্যোগী পুজো উদ্যোক্তারাও। মা দুর্গাকে এবছর পরানো হবে সোনার মাস্ক। এক পুজো উদ্যোক্তার কথায়, 'মাকে সোনার মাস্ক পরিয়ে আমরা এই বার্তা দিতে চাইছি যে, মা নিজে যেমন মাস্ক পরেছেন তেমন আপনারা সকলেই মাস্ক পরুন। করোনার এই মহামারী থেকে নিজেকে সকলে মুক্ত রাখুন। এটাই আমাদের বার্তা।' 



সেরা শিরোনাম

West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
West Bengal News Live : গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget