এক্সপ্লোর

Durga Puja 2021 Special: মহালয়াতেই সম্পন্ন দেবীর বোধন, মহামায়া রূপে পূজিত আসানসোলের ধেনুয়া গ্রামের দুর্গা

এই গ্রামে দেবী পূজিতা হন মহামায়া রূপে। মায়ের সঙ্গে থাকেন না লক্ষ্মী, সরস্বতী, কার্তিক বা গনেশ। স্বভাবতই থাকে না তাঁদের বাহনরাও।

কৌশিক গাঁতাইত, আসানসোল: গোটা বাংলাজুড়ে আজ মহালয়ার আমেজ। আজ পিতৃপক্ষের অবসান। বহু বাঙালি পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করেন আজকের দিনে। 

গোটা বাংলায় যখন মহালয়ার আবেশ ঠিক তখনই পুরো পুজো শেষ হয়ে যায় আসানসোলের হীরাপুর থানার ধেনুয়া গ্রামে। এখানের মন্দিরে মহালয়ার ভোর থেকে রাত পর্যন্ত চলে পুজো। একদিনেই শেষ হয় সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীর পুজো। 

এই গ্রামে দেবী পূজিতা হন মহামায়া রূপে। মায়ের সঙ্গে থাকেন না লক্ষ্মী, সরস্বতী, কার্তিক বা গনেশ। স্বভাবতই থাকে না তাঁদের বাহনরাও। মায়ের পায়ের কাছে থাকে না অসুরও। চেনা ছকের পরিবর্তে এখানে মা আসেন তাঁর দুই সখী জয়া ও বিজয়ার সঙ্গে। 

আরও পড়ুন: Durga Puja Preparation: খিদিরপুর ২৫ পল্লির মণ্ডপে এবার 'বহন'-এর বহমানতার ছবি

প্রায় ষাট বছর আগে স্বপ্নাদেশ পেয়েছিলেন কালীকৃষ্ণ সাধক। তিনিই প্রথম এই পুজোর সূচনা করেন। তখন থেকেই শুধু শিল্পাঞ্চলেই নয়, বাংলার বিভিন্ন প্রান্তের মানুষের কাছে আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে এই পুজো। প্রত্যেক বছর এই দিনটিতে প্রায় হাজার খানেক মানুষের ভিড় হয় পুজোয়। 

কিন্তু করোনা আবহে গত বছরের মতো এবারও বেশ খানিকটা সীমাবদ্ধতা রাখা হয়েছে। একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। 

আজ এখানে পুজো দেখতে আসেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি জানান এই বিশেষ পুজোকে সামনে রেখে এই স্থানটিকে অনায়াসেই পর্যটন কেন্দ্র রূপে গড়ে তোলা যায়। এই ব্যাপারে তিনি নজর দেবেন এবং তিনি সচেষ্ট হবেন বলেও জানিয়েছেন। 

আরও পড়ুন: Mahalaya 2021: মহালয়ার 'তর্পণ মাহাত্ম্য' , যে কোনও জলাশয়ে তর্পণ করার রীতি আছে, জানাচ্ছেন শাস্ত্রবিশেষজ্ঞরা

আরও পড়ুন: Durga Puja 2021 : মহিষাসুরমর্দিনী নন, বড়শুলের 'দে' বাড়িতে পুজিত হরগৌরীর মূর্তি, এ বাড়ির প্রতি ইটে কথা বলে ইতিহাস

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Suvendu Adhikari: 'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget