এক্সপ্লোর

Durga Puja 2022 : চোরবাগান সর্বজনীনে এবার চোখ ধাঁধাবে কাচের মধ্যে আলোর খেলা, থিম অন্তর্শক্তি

অন্তর্শক্তি অর্থাৎ মানুষের অন্তরের শক্তিকে পাথেয় করে এবছর সেজে উঠতে চলেছে চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপ।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা :  কোন সফল মানুষের পিছনে অন্য কারও অনুপ্রেরণা থাকুক বা না থাকুক , অবশ্যই আছে তাঁর অন্তরের শক্তি । কঠিন সময়কে পার করে মানুষ যখন সাফল্যের দিকে এগিয়ে যায় তখন তার মূল ভরসা হয় নিজের মধ্যে থাকা সেই শক্তি।  তমসা থেকে আলোর পথে যেতে বেশিরভাগ মানুষই ভরসা করেন অন্তর্শক্তিতে । এবার কলকাতার প্রসিদ্ধ সর্বজনীন দুর্গাপুজো,  চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবে  এবারের থিম অন্তর্শক্তি । 

 শিল্পী বিমল সামন্ত
অন্তর্শক্তি অর্থাৎ মানুষের অন্তরের শক্তিকে পাথেয় করে এবছর সেজে উঠতে চলেছে চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপ। থাকছে ভাঙা কাচের টুকরো দিয়ে বিভিন্ন শিল্পকলা ও নানা রঙের আলোর কাজ। শিল্পী বিমল সামন্ত জানালেন, একটা ভাঙা কাচেও থাকে অন্তর্শক্তি । এখানে প্রবেশ করলেই একটা বিশেষ অনুভূতি হবে। নিজের ভিতরে থাকা শক্তির বিচ্ছুরণ হতে পারে ঠিক এমন ভাবেই। এই সব কিছুর মধ্যেই অধিষ্ঠান করবেন মা দুর্গা, সপরিবারে। 

ফিরে দেখা ২১ 
প্রতিবছরই মণ্ডপসজ্জায় বিশেষ বার্তা রাখে চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব।  চোরবাগানের পুজোর গতবারের পোশাকি নাম ছিল ছত্রছায়া। যখনই সময় খারাপ যায়, তখনই সকলে একটা ছায়া খুঁজে নেয়। এখানে অভিনব পদ্ধতিতে তৈরি হয়েছিল দুর্গা মণ্ডপ। বিশেষ ধরনের ইট ভেঙে ভেঙে তৈরি হয়েছিল মণ্ডপ। ধূসর রঙের ইটে সেজে উঠেছিল চত্বর। এবিপি আনন্দ 'উদ্ভাবনে সেরা' সম্মান পায় চোরবাগান সর্বজনীন।

সকলের তরে 
এছাড়াও আরও একটি কারণ গত বছর আলোচনার কেন্দ্রে ছিল এই পুজো। গত ২ বছর কোভিড কাঁটায় অনেক ছোট পুজের উদ্যোক্তারাই সমস্যায় পড়েন অর্থনৈতিক ভাবে। তাদের পাশে দাঁড়িয়েছিল এই পুজো। করোনা পরিস্থিতিতে সেবার শারদোত্‍সবে বিভিন্ন ক্লাবের পাশে ছিল চোরবাগানের পুজো কমিটি। একাধিক দুর্গাপুজো কমিটিকে প্রতিমা দিয়ে সাহায্য করে তারা। আশ্বিণের এক শআরদ প্রাতে চোরবাগান পুজো কমিটির তরফে বিভিন্ন ক্লাবের কাছে তারা প্রতিমা পৌঁছে দেয়। 

 

  • মহালয়া   ২৫ সেপ্টেম্বর ২০২২ রবিবার
  • মহাপঞ্চমী  ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
  • মহাষষ্ঠী ১ অক্টোবর ২০২২ শনিবার
  • মহাসপ্তমী ২ অক্টোবর ২০২২ রবিবার
  • মহাঅষ্টমী  ৩ অক্টোবর ২০২২ সোমবার
  • মহানবমী ৪ অক্টোবর ২০২২ মঙ্গলবার
  • মহাদশমী ৫ অক্টোবর ২০২২ বুধবার
  • কোজাগরী লক্ষ্মী পুজো  ৯ অক্টোবর ২০২২, রবিবার

 

সেরা শিরোনাম

West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
Durga Puja Weather: পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর
পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর

ভিডিও

BJP Government in Bengal | বাইপাস সংলগ্ন নামজাদা ধাবায় গেলেন দুর্নীতি দমন কমিশনের আধিকারিকরা
Durga Puja 2026 : মহালয়ার আগে একাধিক জায়গায় পরিদর্শন, বদলেছে বাবুঘাটের রূপ
CM Suvendu Adhikari : Nandigram Bye Election-এর ফলাফলে রেকর্ড, জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী
Rejinagar Bye Election Results : সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরেও জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী
Sudip Bandyopadhyay |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget