এক্সপ্লোর

Durga Puja 2022: নবপত্রিকা স্নান শেষে চক্ষুদান, মুর্শিদাবাদের কাশিমবাজার রাজবাড়িতে দেবীর প্রাণ প্রতিষ্ঠা

Murshidabad Durga Puja 2022:সপ্তমীর সকালে রাজ পুরোহিত রাজবাড়ি থেকে হেঁটে যান পাতালেশ্বরের সতীদাহ ঘাটে।সেখানে কলাবউকে স্নান ও ঘট ভরার পর, রাজবাড়িতে ফিরে এসে চক্ষুদান করে দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হয়।

রাজীব চৌধুরী, কাশিমবাজার: মুর্শিদাবাদের (Murshidabad) কাশিমবাজার রাজবাড়ির নবপত্রিকা স্নান। সপ্তমীর (Saptami) সকালে রাজ পুরোহিত রাজবাড়ি থেকে হেঁটে যান পাতালেশ্বরের সতীদাহ ঘাটে। সেখানে কলাবউকে স্নান (Kolabou Snan) ও ঘট ভরার পর, রাজবাড়িতে ফিরে এসে চক্ষুদান করে দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হয়।

আজ মহাসপ্তমী: আজ মহাসপ্তমী৷ শাস্ত্রমতে পুজো শুরু ৷ সপরিবারের মা দুর্গার পিতৃগৃহে প্রবেশের দিন৷ দেবীর নবপত্রিকা স্নান ও প্রাণ প্রতিষ্ঠাই সপ্তমী পুজোর মুখ্য আচার৷ কৃষি প্রধান বাংলায় ৯টি ওষধি বৃক্ষকে ও ৯ দেবীজ্ঞানে চলে এই স্নানপর্ব। এগুলি হল কলা, কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মান ও ধান।  নবপত্রিকার পরই দেবীর মহাস্নান। তারপর ঘটে দেবীর প্রাণপ্রতিষ্ঠা করে শুরু মহাপুজো। সপ্তমীর সকাল থেকেই ভিড় জমতে শুরু করেছে বিভিন্ন মণ্ডপে৷ ঢাকের বাদ্যিতে জমজমাট সপ্তমীর পুজো। 

চিরাচরিত রীতি এবং ঐতিহ্য মেনে মহাসপ্তমীর মহাপুজো অনুষ্ঠিত হল বেলুড় মঠে ৷ ভোরে মঙ্গলারতি শেষে বিভিন্ন উপাচার-সহ স্নানের পর নবপত্রিকাকে আনা হয় মণ্ডপে৷ তারপর প্রতিমার চক্ষুদান ও প্রাণ প্রতিষ্ঠার পর, বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজো শুরু ৷ করা হয়েছে ভোগের আয়োজনও। আজ থেকে পুজোর ক’দিন সারাদিন খোলা থাকবে বেলুড় মঠ। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাড়ির দুর্গাপুজো এবার ১২৭ বছরে পা দিল। কীর্ণাহারের মিরিটির বাড়িতে প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ই এখন পুজোর দায়িত্ব পালন করেন। পারিবারিক প্রথা মেনে বাড়ির পাশেই কুয়ে নদীতে নবপত্রিকা স্নান ও ঘট ভরা হয়। তবে প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণের পর অনেকটাই জৌলুস হারিয়েছে মিরিটির বাড়ির এই পুজো। নেই চেনা ব্যস্ততা, নিরাপত্তার কড়াকড়ি। 

চিরাচরিত রীতি মেনে সপ্তমীর সকালে পুজো হল শোভাবাজার রাজবাড়িতে৷ এদিন সকালে ব্যান্ডপার্টি নিয়ে শোভাযাত্রা করে গঙ্গার ঘাটে স্নান করানো হয় কলাবউকে৷ তারপর সব রীতিনীতি মেনে সপ্তমীর পুজো এবং পুষ্পাঞ্জলির পালা৷ প্রায় দুই শতাব্দী প্রাচীন এই পুজো উপলক্ষ্যে শোভাবাজার রাজবাড়িতে জড়ো হয়েছেন আত্মীয়-পরিজনেরা৷ দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা পরিবারের সদস্যরা সব কাজ ফেলে মেতে উঠেছেন শারদোত্সবের আনন্দে৷ পুজোর পাশাপাশি, শোভাবাজার রাজ পরিবারে চলছে ভোগরান্নার প্রস্তুতি৷ রীতি অনুযায়ী এই বাড়িতে অন্যান্য খাবারের সঙ্গে মিঠাই ভোগ দেওয়া হয়৷ তাই বাড়িতে ভিয়েন বসিয়ে চলছে নানারকমের মিষ্টি তৈরি৷

আরও পড়ুন: Durga Puja 2022: পুজোর আমেজে পুরোদমে ভাসছে বাংলা, মহাসপ্তমীতে কোন পুজো মিস করবেন না?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, 'চোর' স্লোগান বিক্ষোভকারীদের
Mamata Banerjee: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, 'চোর' স্লোগান বিক্ষোভকারীদের
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
RG Kar Case:
" আমি কাউকে ছাড়ব না…ডাক্তার উপাধি থাকলেও মানুষ মনে করি না”, বললেন অভয়ার মা BJP বিধায়ক রত্না

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget