এক্সপ্লোর

Durga Puja 2023 : একে পুজো, তার উপর বিশ্বকাপের ম্যাচ ! কলকাতায় ট্রাফিক সামলাতে কলকাতা পুলিশের নতুন অ্যাপ?

Kolkata Police Traffic Control during Durga Puja : পুজোর ক’টা দিন কলকাতায় যান চলাচল মসৃণ রাখতে সবরকম ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

পার্থপ্রতিম ঘোষ,কলকাতা: পুজোর ( Durga Puja 2023 ) বাকি আর কয়েকটা দিন। তার আগে কলকাতার ( Kolkata Durga Puja ) বড় বড় পুজো মণ্ডপগুলির নিরাপত্তা ও ব্যবস্থাপনা খতিয়ে দেখল কলকাতা পুলিশ। সঙ্গে ছিলেন দমকল ও কলকাতা পুরসভার প্রতিনিধিরা ( KMC Team ) । পুজোর মরশুমে শহরে বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচ থাকায় ভিড় বেশি হওয়ার আশঙ্কা। পরিস্থিতি মোকাবিলায় নতুন অ্যাপ ( App For Puja Security )  চালুর ভাবনা কলকাতা পুলিশের ( Kolkata Police ) । 

আর কয়েক দিনের অপেক্ষা। আলোর মালায় সেজে উঠবে কল্লোলিনী তিলোত্তমা। পুজোয় বৃষ্টি হবে কি, হবে না, সেই ভাবনা শিকেয় তুলে কলকাতার মণ্ডপে মণ্ডপে ভিড় জমবে। তার আগে পুজো কমিটিগুলির প্রস্তুতিপর্ব খতিয়ে দেখতে পথে নামল কলকাতা পুলিশ। সোমবার কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে দেখলেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেড কোয়ার্টার সন্তোষ পাণ্ডে। সঙ্গে ছিলেন দমকল, কলকাতা পুরসভা ও বিভিন্ন দফতরের আধিকারিকরা।

             
আরও পড়ুন, কোন মণ্ডপে কতটা জনজোয়ার, দাঁড়াতে হবে কতক্ষণ! কলকাতা পুলিশের নতুন উদ্যোগ 'ভিড়োমিটার'


চেতলা অগ্রণী দিয়ে শুরু হল মণ্ডপ-পরিক্রমা। এরপর সুরুচি সঙ্ঘে যান পুলিশ-প্রশাসনের পদস্থ কর্তারা। বেহালা নতুন দল, বড়িশা ক্লাব, হরিদেবপুর ৪১ পল্লি, অজেয় সংহতি, নাকতলা উদয়ন সঙ্ঘের মণ্ডপ পরিদর্শন করেন তাঁরা। পুজোর সময় ভিড় উপচে পড়ে এই সব মণ্ডপে। দীর্ঘ লাইন দিয়ে ঠাকুর দেখতে আসেন কাতারে কাতারে মানুষ। তাই মণ্ডপে ঢোকা ও বেরোনোর রাস্তা যথেষ্ট প্রশস্ত কি না, রাস্তায় ব্যারিকেড বসানোর পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে কিনা, সব খতিয়ে দেখেন পুলিশ কর্তারা।

ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় আন্তর্জাতিক স্তরে গুরুত্ব বেড়েছে দুর্গাপুজোর। এছাড়া, পুজোর মরশুমে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ রয়েছে শহরে। ফলে পুজোয় দেশ-বিদেশের পর্যটকদের ভিড় বাড়বে বলে মনে করছে কলকাতা পুলিশ। সেই মতো প্রশাসনের তরফে নেওয়া হচ্ছে প্রস্তুতি। বড় বড় পুজো মণ্ডপের আশেপাশে এবং শহরের গুরুত্বপূর্ণ জায়গায় ভিড়োমিটারের ডিসপ্লে বোর্ড বসানো হচ্ছে। পুজোর ক’টা দিন কলকাতায় যান চলাচল মসৃণ রাখতে সবরকম ব্যবস্থা নিচ্ছে পুলিশ। জোর দেওয়া হচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণে। পরিস্থিতি মোকাবিলায় ভিড়োমিটারের পাশাপাশি, নতুন অ্যাপ চালুর ভাবনাও রয়েছে কলকাতা পুলিশের।




আরও পড়ুন :

ঘূর্ণাবর্ত মাটি করবে পুজোর তোড়জোড়? আগামী ৪-৫ দিনের খবর জানিয়ে দিল আবহাওয়া অফিস

সেরা শিরোনাম

West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget