এক্সপ্লোর

Durga Puja 2023: চতুর্থীতেই রাজপথে ঢল, ঢাকের তালে নাচ জয়া এহসানের

Durga Puja 2023: ভরা দুর্গাপুজোয় চতুর্থীতে আলোর রোশনাইয়ে সেজে উঠেছে গোটা শহর, অংশ নিল সেলেব থেকে সাধারণ। 

কলকাতা: ভরা দুর্গাপুজোয় (Durga Puja 2023) কলকাতার উত্তর থেকে দক্ষিণ প্যান্ডেলে প্যান্ডেলে দর্শকদের ভিড়। চতুর্থীতে আলোর রোশনাইয়ে সেজে উঠেছে গোটা শহর। আর চলতি বছরের প্রতিবারের মতোই তাক লাগানো থিম নিয়ে হাজির ময়দানে শহরের ক্লাবগুলি। চলুন শহরের অলিগলির সেরা পুজোগুলি একবার দেখে নেওয়া যাক।

হাতিবাগান নবীন পল্লি

সুকুমার রায়ের অমর সৃষ্টি আবোল তাবোলের একশো বছর। বিভিন্ন চরিত্র দিয়ে সাজিয়ে তোলা মণ্ডপ। সাহিত্য প্রয়োগে এবার সেরার সম্মান ছিনিয়ে নিল হাতিবাগান নবীন পল্লি। এবার এই পুজো পড়ল ৯০ বছরে।

কলেজ স্কোয়ার

উত্তর কলকাতার কলেজ স্কোয়ারের পুজোয় এবার মহীশূরের প্যালেসের আদলে তৈরি হয়েছে মণ্ডপ, প্রতিবছরের মতো এবছরও নজর কাড়ছে আলোকসজ্জা ও দেবীপ্রতিমা।

কসবা বোসপকুর

দেখতে দেখতে ৭৪ বছরে পা দিল কসবা বোসপকুরের পুজো। বরাবরের মতোই এবারও সেখানে থিমের পুজো। আনুষ্ঠানিকভাবে থিমের নাম দেওয়া হয়েছে আয়োজন। তবে নামটা আনুষ্ঠানিকভাবে রাখা হলেও, বিষয়টা 'কিসসা কুর্সিকা।' আসলে পুজো মণ্ডপ তৈরি হয়েছে চেয়ার দিয়ে। ডেকরেটরদের বহুল প্রচলিত সেই লুপ্তপ্রায় সাদা চেয়ার এখানে ব্যবহার করা হয়েছে।জনসমাবেশে যে চেয়ারগুলি ব্যবহার করা হয়, সেই চেয়ারগুলিকে দিয়েই মণ্ডপ তৈরি করা হয়েছে। যা মূলত ক্ষমতার প্রতীক। তবে বিভিন্ন ধরণের চেয়ার থাকলে ডিয়ার জিন্দেগির সেই চেয়ারের বিখ্যাত উদাহরণটা টানা যেত।

তবে এখানে একই ধরণের চেয়ারই ব্যবহার করা হয়েছে। যদিও বিষয়টা খোলসা করলেন আয়োজক।তিনি বলেছেন, থিমের নাম আয়োজন দেওয়া হয়েছে, 'কারণ এর জন্য প্রথমেই দরকার পড়ে আসনের। এখানে দর্শক আসনকে রিপ্রেজেন্ট করতে গার্ডেন চেয়ার ব্যবহার করেছি।' এই চেয়ার ব্যবহার করার আরও একটা কারণ হচ্ছে, আজ আর এই চেয়ার খুব একটা দেখতে পাওয়া যায় না বলেই জানিয়েছেন তিনি।

সুরুচি সংঘ

থিম--মা তোর একই অঙ্গে একই রূপ। মণ্ডপে বাংলার বিভিন্ন প্রান্তের হস্তশিল্প। এভাবেই সেজে উঠেছে সুরুচি সঙ্ঘের পুজো। এবার এই পুজো পড়ল ৭০ বছরে। ওদিকে সুরুচি সংঘে ঢাক বাজালেন 'দশম অবতার'-র অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বান ভট্টাচার্যরা।ঢাকের তালে তালে পা মেলালেন জয়া এহসান। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেছেন, মনে হয় প্রতিবছরই এখানে আসি। এই পুজোতে আসাটা ভাল লাগে। এই পুজোতে থিমটা খুবই সুন্দর। পুরো গ্রাম বাংলা উঠে এসেছে। আমরা যা যা পাই গ্রাম বাংলায় তা দিয়েই একটা অদ্ভুত ডেকরেশন ..।' এরপরেই তিনি বললেন, আমাদের দশম অবতারের পুরো টিম এখানে উপস্থিত হয়েছে। মা কাছে সবাই যেমন প্রার্থনা করে, আমরাও করি, যাতে ছবি ভাল চলে।'

শ্রীভূমি স্পোর্টিং ক্লাব

এবিপি আনন্দ শারদ সম্মান পেল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। সমারোহে সেরার স্বীকৃতি পেল এই পুজো।  প্রান্তজনের আত্মকথন। টুসু পরবকে উপলক্ষ্য করে থিম। এবার তেলেঙ্গাবাগানের পুজো পড়ল ৯৮তম বছরে।

আরও পড়ুন, দুর্গা পুজো এবারও জেলেই কাটবে অনুব্রত মণ্ডলের

নাকতলা উদয় সঙ্ঘ

নাকতলা উদয় সঙ্ঘের এবারের থিম হৃদয়পুর। দেশভাগ হওয়ার পরে যেভাবে কলোনি ধাপে ধাপে পাড়া হয়েছে, সেই স্মৃতি রোমন্থন করে তৈরি হয়েছে মণ্ডপ। নাকতলা উদয় সঙ্ঘের পুজো এবার পড়ল ৩৯ বছরে।  

তেলেঙ্গাবাগান

প্রান্তজনের আত্মকথন। টুসু পরবকে উপলক্ষ্য করে থিম। এবার তেলেঙ্গাবাগানের পুজো পড়ল ৯৮তম বছরে। 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget