এক্সপ্লোর

অক্টোবরের শুরুতেই ভারী বৃষ্টি, ষষ্ঠী থেকে দশমী, আকাশ কি কখনওই পরিষ্কার হবে না?

South Bengal Weather : দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস বলছে, শুক্রবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে।

অরিত্রিক ভট্টাচার্য , কলকাতা : দুর্গাপুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন। এবারের পুজোটা ছিমছাম হবে নাকি উৎসব হবে উৎসবের মতোই,তা বলবে সময়। তবে এবার আগেভাগেই ভারী বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়ে রাখল আবহাওয়া দফতর। ইতিমধ্যেই দেশ থেকে শুরু হয়ে গিয়েছে বর্ষা বিদায়। এবার বাংলা থেকে বর্ষার বিদায়  কবে হবে , সেই দিকেই তাকিয়ে বাংলা। 

বাংলা থেকে বর্ষা বিদায় নিচ্ছে ১৫ অক্টোবর।  মৌসম ভবন জানিয়েছে আনুষ্ঠানিক বিদায় নিলেও অক্টোবর মাসের অনেকটা সময় জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ভারতে।  আর আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, 
বাংলায় অক্টোবরের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হবে। পুজোর আনন্দ অনেকাংশে মাটি করে দিতে পারে বৃষ্টি।  

সেপ্টেম্বরের বাকি দিনগুলোতে বৃষ্টি কমলেও অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই ফের বৃষ্টি বাড়ার আশঙ্কা রাজ্যে। অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত হালকা মাঝারি এবং কোনও কোনও সময় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অক্টোবর মাসের ১৫ তারিখের পর বৃষ্টি কমতে পারে বঙ্গে। বর্ষা আনুষ্ঠানিক ভাবে বিদায় নিতে পারে বাংলা থেকে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস বলছে, শুক্রবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। গাঙ্গেয় পশ্চিম বঙ্গের বিভিন্ন জেলায় শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হতে চলেছে। যদিও পশ্চিমাঞ্চলে  বৃষ্টির ভ্রুকুটি থেকেই যাবে । এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমের বেশ কিছু জেলাতে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান , বীরভূম,  মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শনি ও রবিবার সার্বিক ভাবে গোটা দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে। বৃষ্টির সম্ভাবনা শনি ও রবিবার নেই বললেই চলে। 

অন্যদিকে শুক্রবার উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এই চার জেলাতে। কোচবিহারেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ।  শনিবার থেকে আবহাওয়ার উন্নতি উত্তরবঙ্গেও। তবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে।  

অন্যদিকে কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে । বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। আবহাওয়ার কিছুটা উন্নতি হবে।  দু এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার পর্যন্ত বৃষ্টি পরিমান ক্রমশ কমতে পারে। আবহাওয়ার উন্নতি হবে।    

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে                        

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget