এক্সপ্লোর

Durga Puja 2025: ঠিক যেনও দিঘার জগন্নাথ মন্দির ! মমতার উদ্বোধন করা পুজো সপরিবারে গিয়ে দেখে এলেন BJP সাংসদ সৌমিত্র খাঁ

BJP MP Soumitra Khan visit Durgapur Pandal : মমতার উদ্বোধন করা পুজো সপরিবারে গিয়ে দেখে এলেন সৌমিত্র খাঁ, কী বললেন BJP সাংসদ ?

মনোজ বন্দ্যোপাধ্যায়,  পশ্চিম বর্ধমান: দিঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে দুর্গাপুরের শঙ্করপুর সর্বজনীনের পুজো মণ্ডপ। সপরিবারে সেই পুজো দেখে এলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। পুজো উদ্যোক্তা স্থানীয় তৃণমূল নেতার প্রস্তাব, এবার দিঘায় গিয়ে জগন্নাথ মন্দির দেখে আসুন বিজেপি সাংসদ। পুজো নিয়ে কোনও রাজনৈতিক বিতর্কের জায়গা নেই, মন্তব্য বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর।

আরও পড়ুন, নিম্নচাপের জের, নবমীতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১৫ জেলায় হলুদ সতর্কতা ! বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের আশঙ্কা দশমীতে

ঠিক যেন দিঘার জগন্নাথ মন্দির!দেওয়ালে একই রকম শিল্পকলার নিদর্শন। মণ্ডপে খোদাই করা জগন্নাথ-বলরাম-সুভদ্রার প্রতিকৃতি।দ্বিতীয়াতে দুর্গাপুরের শঙ্করপুর সর্বজনীনের ২৬তম দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সপ্তমীর রাতে দুর্গাপুরের শঙ্করপুর সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে সপরিবারে ঘুরে গেলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন , শঙ্করপুর সত্যিই খুব ভাল হয়েছে, সেই কারণে আমিও দেখতে এলাম। মাস পাঁচেক আগে মুখ্যমন্ত্রীর হাত ধরে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়।
 
তৃণমূল সরকারের আমন্ত্রণে, অক্ষয় তৃতীয়ায় স্ত্রীকে নিয়ে জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটনে পৌঁছে গেছিলেন দিলীপ ঘোষ।যা নিয়ে বিজেপির অন্দরেই তৈরি হয়েছিল জোর বিতর্ক।এবার দিঘার মন্দিরের আদলে তৈরি মণ্ডপ, যে পুজোর উদ্বোধন করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়, সেখানে ঘুরে গেলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, পুরীর জগন্নাথই হোক আর দিঘার জগন্নাথই হোক, সনাতনী ধর্মের পুজো হচ্ছে। আমরা সবাই দুর্গোৎসব পালন করি এটাই তো বড় কথা। শঙ্করপুর সত্যিই খুব ভাল হয়েছে, সেই কারণে আমিও দেখতে এলাম।
 
পুজো সবারই পুজো। হিন্দুদের সনাতনী ধর্মের পুজো, এটা বিতর্কের কিছু নয়। রাজনীতির বাইরে।দুর্গাপুরের শঙ্করপুর সর্বজনীনের তৃণমূল নেতা ও উদ্যোক্তা স্বাধীন ঘোষ বলেন, উনি (সৌমিত্র খাঁ) এসেছেন, দেখেছেন এবং প্রশংসাও করেছেন, এটা একটা ভাল দিক। সৌমিত্রদাকে বলেছি, প্রতিচ্ছবিটা যদি এত সুন্দর হয়, চিন্তাধারা কর্মকাণ্ডের প্রতিচ্ছবিটা যদি এত সুন্দর হয়, তাহলে অরিজিনাল কাজটা কতটা সুন্দর, একবার গিয়ে দেখে আসুন দিঘাতে।'দুর্গাপুজোয় একেবারে অন্যমেজাজে ধরা দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
PM Modi's Visit : ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, কবে কী কর্মসূচি ?
ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, কবে কী কর্মসূচি ?
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট

ভিডিও

CM Suvendu Adhikari |
TMC: 'সরিষায় TMC-র পার্টি অফিস থেকে উদ্ধার হওয়া টাকা আসলে তোলারই টাকা': ডায়মন্ড হারবার জেলা পুলিশ
Bally Halt Fire | বালি হল্ট বাস স্ট্যান্ডের নিচের বন্ধ দোকানে আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন
Howrah Municipal Corporation | হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের সিপিএমের
Weather news | আগামী ২ দিনে তাপমাত্রা কমতে পারে আরও, ধারণা আবহবিদদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget