এক্সপ্লোর

East Medinipur News: ফোনে 'খুনের হুমকি', ভাইরাল অডিও ক্লিপ

East Medinipur Update: তৃণমূল কাউন্সিলরের স্বামীকে সুপারি কিলার দিয়ে খুন করার প্ল্যানিং? ভাইরাল অডিও ক্লিপ। অভিযুক্ত কাঁথি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিলীপ চৌহান।

ঋত্বিক প্রধান,কাঁথি, পূর্ব মেদিনীপুর: তৃণমূল কাউন্সিলরের স্বামীকে সুপারি কিলার দিয়ে খুন (murder) করার প্ল্যানিং? ভাইরাল অডিও ক্লিপ। অভিযুক্ত কাঁথি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিলীপ চৌহান। অডিও ক্লিপটিতে শোনা গিয়েছে এক মহিলার সঙ্গে এক ব্যক্তি ওই নেতাকে 'শেষ' করে দেওয়ার কথা বলছে। অভিযোগ, দিলীপ চৌহান পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। শুধু তাই নয় অডিও ক্লিপে শোনা যাচ্ছে মন্ত্রীপুত্র সুপ্রকাশ গিরি সহ চারজন যাতে পুরভোটে টিকিট না পায় তার জন্য যত অর্থের প্রয়োজন তা দিতে রাজি এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। আরও বলা হচ্ছে পুরপ্রশাসক হরিসাধন দাস অধিকারী যাতে তাঁর বশে থাকেন সে ব্যবস্থাও করতে। যদিও অডিও ক্লিপটির সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের (east medinipur) কাঁথিতে।

গোটা অডিও ক্লিপে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই দিলীপ চৌহানের বিরুদ্ধে ইতিমধ্যেই দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করেছে রাজ্য সরকার (state government)।  

এই অডিও ক্লিপ (audio clip) ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে তৃণমূলের নেতৃত্ব। শোরগোল পড়েছে পুলিশ-প্রশাসনের অন্দরেও। যে নেতাকে 'শেষ' করে দেওয়ার কথা শোনা যাচ্ছে তিনি ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তনুশ্রী চক্রবর্তী ভট্টাচার্যের স্বামী খোকন চক্রবর্তী। তিনি আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন। নিরাপত্তা সংক্রান্ত আশঙ্কার কথা জানিয়েছেন শহর তৃণমূলের যুব সভাপতি সুরজিৎ নায়ক এবং আরও এক কাউন্সিলর শেখ সাবুল। গোটা বিষয়টি নিয়ে থানার দ্বারস্থ হয়েছেন সকলে। টিকিট না পাওয়ার কথা কাকে বলা হচ্ছে, ফোনের অপরপ্রান্তের ওই মহিলা কে? এর পিছনে কে রয়েছেন? সব কিছু তদন্ত করে বের করার দাবি করেছেন স্থানীয় তৃণমূল নেতারা। এলাকায় উত্তেজনা তৈরি করতেই এমন পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। 

আরও পড়ুন: দোলের রাতে বাঘের দেখা

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
Dumdum Death: দমদমে জোড়া মৃত্যু, বাবার শরীরে ক্ষতচিহ্ন! বিকট গন্ধে বাড়ছে রহস্য, এলাকায় চাঞ্চল্য
দমদমে জোড়া মৃত্যু, বাবার শরীরে ক্ষতচিহ্ন! বিকট গন্ধে বাড়ছে রহস্য, এলাকায় চাঞ্চল্য
Abhishek Banerjee: আরও চাপ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আজই ভবানীপুর থানায় হাজিরার নির্দেশ তাঁকে
আরও চাপ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আজই ভবানীপুর থানায় হাজিরার নির্দেশ তাঁকে
Abhishek Banerjee: পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে FIR, অভিষেকের বাড়িতে হাজির পুলিশ, দিয়ে গেল নোটিশ
পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে FIR, অভিষেকের বাড়িতে হাজির পুলিশ, দিয়ে গেল নোটিশ

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget