এক্সপ্লোর

Nandigram News: নন্দীগ্রামে সমবায় নির্বাচনকে কেন্দ্র করে তুলকালাম, বিজেপির একতরফা জয়ের পরেই শুরু গণ্ডগোল

Police-BJP Clash: প্রিয়ানগরী সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র তুলকালাম হল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। ১২টি আসনের মধ্যে বিজেপি ১১টিতে জিততেই গণ্ডগোল শুরু হয় বলে অভিযোগ।

বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম: সমবায় সমিতির নির্বাচনকে (Co-operative election) কেন্দ্র করে তুলকালাম হল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে (Nandigram)। ফল প্রকাশের পরেই গণ্ডগোল শুরু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করার চেষ্টা করলে গেরুয়া শিবিরের লোকজনের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় (Police-BJP Clash)। বিষয়টিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় এলাকায়।

আরও পড়ুন: Viral News: প্রেমের টানে ব্রাজিল থেকে নবদ্বীপ, লাল টুকটুকে বেনারসিতে গ্রামের বাঙালিবাবুকে বিয়ে বিদেশিনীর

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার নন্দীগ্রামের হরিপুরের প্রিয়ানগরী সমবায় সমিতির নির্বাচন ছিল। দুপুরে ফলপ্রকাশ হতেই দেখা যায় ১২টি আসনের মধ্যে ১১টিতে জয়ী হয়েছে বিজেপি। এরপরই এক বিজেপি কর্মীর বিরুদ্ধে ওই এলাকায় গণ্ডগোল পাকানোর অভিযোগ আসে। খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্ত বিজেপি কর্মীকে গ্রেফতার করার চেষ্টা করলে তুলকালাম লেগে যায়। পুলিশের সঙ্গে তুমুল বচসা হতে হতে ধস্তাধস্তি শুরু হয়ে যায় স্থানীয় বিজেপি কর্মীদের। বিষয়টিকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়ায়। এখনও ঘটনাস্থলে তীব্র উত্তেজনা রয়েছে।

বিজেপির অভিযোগ, লোকসভার পরে নন্দীগ্রামে সমবায় নির্বাচনেও হার মেনে নিতে পারছে না তৃণমূল কংগ্রেস। তাই ফলাফলে প্রকাশের পর বিজেপি প্রার্থীদের জয় তাদের সহ্য হচ্ছে না। সেই কারণে পুলিশকে ব্যবহার করে গেরুয়া শিবিরের কর্মীদের মিথ্যা অভিযোগে জেলে ঢোকানোর চেষ্টা হচ্ছে। কিন্তু, এভাবে তাদের দমানো যাবে না। 

প্রসঙ্গত উল্লেখ্য, জানুয়ারি মাসের ২১ তারিখ ভোট হওয়ার কথা ছিল হরিপুরের প্রিয়ানগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতির। কিন্তু, প্রশাসনিক জটিলতার কারণে তা হয়নি। পরে কলকাতা হাইকোর্টে ২৫ মে ভোট করানোর নির্দেশ দিলেও পুলিশ যথেষ্ট বাহিনী না দিতে পারায় ফের তা পিছিয়ে যায়। শেষ পর্যন্ত রবিবার ভোট শুরু হলে দেখা যায় ১২টি আসনের মধ্যে বিজেপি সবকটিতে প্রার্থী দিলেও তৃণমূল ১০টি ও বামফ্রন্টের তরফে তিনটি আসনে প্রার্থী দেওয়া হয়েছে। আর ফলাফল প্রকাশের পর বিজেপি ১১টি আসনে জয়ী হতেই শুরু হয় তুমুল গণ্ডগোল। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: BJP Worker Death: অস্বাভাবিক মৃত্য়ু বিজেপি কর্মীর, দেহ উদ্ধার নলহাটি স্টেশনের অদূরে

সেরা শিরোনাম

Mahua Moitra News: মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
Kolkata Heritage School: হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget