এক্সপ্লোর

পূর্ব মেদিনীপুরের রামনগরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু ১ যুবকের

East Midnapore: অভিযোগ, ২ দিন আগে ঝড়ে তার ছিঁড়ে পড়ে থাকায় বিদ্যুৎ দফতরে খবর দিলেও তারা কর্ণপাত করেনি। বিদ্যুৎ দফতরের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: রাজ্যে ফের খোলা তারের বলি। রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক জায়গায় খোলা তারে বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত্যুর ঘটনা সামনে এসেছিল। এবার আরও একবার তেমনই একটি খারাপ খবর এল। এবার ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের (East Midnapore) রামনগরের পশ্চিম করণচি গ্রামের ঘটনা। বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে এলাকায় স্থানীয়দের বিক্ষোভ। স্থানীয় সূত্রে খবর, নিমাই জানা নামে বছর পঁয়ত্রিশের ওই যুবক দিঘায় জিনিস ফেরি করতেন। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ ফেরার পথে, বাড়ির কাছেই ছেঁড়া তারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় যুবকের। এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, ২ দিন আগে ঝড়ে তার ছিঁড়ে পড়ে থাকায় বিদ্যুৎ দফতরে খবর দিলেও তারা কর্ণপাত করেনি। বিদ্যুৎ দফতরের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

এর আগে হাওড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক ছাত্রীর

কিছুদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হরিনাভিতে মারা গিয়েছিল একজন। এছাড়াও হাওড়ায় মারা গিয়েছিল এক কিশোরী। মৃতা সপ্তম শ্রেণির ছাত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর অনুযায়ী জানা গিয়েছে যে, ল্যাম্পপোস্ট খোলা তার থেকেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় সেই ছাত্রীর। 

১২ জুলাইয়ের পর ৯ অগাস্ট। আবার সেই হাওড়া, সেই বিদ্যুতের মরণ ফাঁদ! সেই দুর্ঘটনা! আবার কোল খালি হয়ে গিয়েছিল এক মায়ের। ফের বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল হাওড়ায়! ল্যাম্পপোস্টের খোলা তার কেড়ে নিল সপ্তম শ্রেণির ছাত্রীর প্রাণ!

এই নিয়ে চলতি বছরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল ৪ জনের। মৃতের নাম তৃষা ধক। বয়স ১৩ বছর। জগত্‍বল্লভপুরের নরেন্দ্রপুর পশ্চিমপাড়ায় শোকের ছায়া। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার সন্ধে ৭টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল তৃষা। কাদার মধ্যে পা পিছলে পড়ে যাওয়ার সময় ল্যাম্পপোস্টের ছেঁড়া তারে হাল লেগে বিদ্যুত্স্পৃষ্ট হয় সে। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। 

গত ১২ জুলাই উলুবেড়িয়াতেই বিদ্যুতের ছেঁড়া তার পায়ে জড়িয়ে মৃত্যু হয় এক মহিলার। মঙ্গলবার সন্ধ্যায় ফের দুর্ঘটনা ঘটল হাওড়ায়। আমতা থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। এখনও বিদ্যুৎ বণ্টন সংস্থার কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

আরও পড়ুন: 'গরুপাচারে প্রত্যক্ষ মদত ছিল অনুব্রতর', সিবিআই-এর এই দাবিতেই জামিন খারিজ কেষ্টর

সেরা শিরোনাম

News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
CM Suevndu On Chorbagan Stampede :
"সবাইকেই বলব, এই সময় উচিত রাজনীতি থেকে দূরে থাকা", চোরবাগান কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী
Chorbagan Stampede: চোরবাগানে বিপর্যয়ের পর এবার আরও সতর্ক কলকাতা পুলিশ, জারি একগুচ্ছ নির্দেশিকা
Chorbagan Stampede: চোরবাগানে বিপর্যয়ের পর এবার আরও সতর্ক কলকাতা পুলিশ, জারি একগুচ্ছ নির্দেশিকা
Chorbagan Stampede : 'এতজনের অকালপ্রয়াণ...', চোরবাগান ঘটনা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ, কী জানালেন ?
'এতজনের অকালপ্রয়াণ...', চোরবাগান ঘটনা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ, কী জানালেন ?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget