এক্সপ্লোর

East Midnapore: পার্টি অফিসে ‘ফুল’ বদল, এগরায় বিজেপির নির্বাচনী কেন্দ্র বদলে গেল তৃণমূলের কার্যালয়ে

ভোটের আগে যা ছিল দাদার সহায়তা কেন্দ্র, সেখানেই এখন তৃণমূলের পার্টি অফিস...

ঋত্বিক প্রধান, এগরা:  বিধানসভা ভোটে বিজেপির নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহৃত পার্টি অফিস বদলে গেল তৃণমূলের পার্টি অফিসে। ভোটের আগে যা ছিল দাদার সহায়তা কেন্দ্র, সেখানেই এখন তৃণমূলের পার্টি অফিস। যা নিয়ে পূর্ব মেদিনীপুরের এগরায় শুরু রাজনৈতিক তরজা। 

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পরে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় তাঁর অনুগামীরা তৃণমূলের পার্টি অফিসের চেহারা বদলে ফেলেন। নাম দেওয়া হয় দাদার সহায়তা কেন্দ্র। বাদ যায়নি এগরা টাউন যুব তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক জয়ন্ত সাউয়ের এই অফিসটিও। গতবছর তিনি নিজেও যোগ দেন বিজেপিতে। 

এবারের বিধানসভা ভোটে বিজেপির নির্বাচনী কার্যালয় হিসেবে এই পার্টি অফিসটি ব্যবহার করা হয়েছিল। যদিও বিধানসভা ভোটে তৃণমূলের জয়ের পরেই সমীকরণ বদলেছে এগরায়। বিজেপি ছেড়ে এখন জয়ন্ত সাউয়ের মুখে তৃণমূলের স্তুতি।

আরও পড়ুন: বাঁকুড়া শহরে বাসিন্দার জমি ঘিরে সরকারি জায়গায় পার্টি অফিস তৈরির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

এগরার বিজেপি-ত্যাগী নেতা জয়ন্ত সাউ বলেন, একসময় আমি দাদার কথায় অনুপ্রাণিত হয়ে  আমার পার্টি অফিসের রং বদলে দাদার সহায়তা কেন্দ্র করেছিলাম। মমতা ব্যানার্জিকে কোনো দিনই আমি মন থেকে সরাইনি  । দিদি যে সমস্ত কাজকর্ম করছেন সাধারণ মানুষের জন্য তার কোনো তুলনা হয় না। তাই আমি মন থেকে যাকে গ্রহণ করেছি তার পথে চলার জন্যই আমার পার্টি অফিসের রং বদল করেছি। 

এগরার বিজেপি নেতা তথা সাংসদ প্রতিনিধি আশিস নন্দ বলেন, একসময় উনি টাউন তৃণমূলের নেতা ছিলেন, পদ হারানোর পরেই উনি ক্ষোভে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ওনার পার্টি অফিসের রং বদলে করেছিলেন দাদার সহায়তা কেন্দ্র  আজ আবার ফের নিজের পার্টি অফিসের রং বদল করলেন, এতে আমাদের কিছু যায় আসে না। 

পার্টি অফিসের রং বদলেছেন। কিন্তু, একসময় শুভেন্দু অধিকারীর পথ ধরে বিজেপিতে যাওয়া জয়ন্ত সাউকে কি দলে ফিরিয়ে নেবে তৃণমূল? 

আরও পড়ুন: দলবদল সদস্যার, বেলদায় পঞ্চায়েত হাতছাড়া হতে চলেছে বিজেপির

এই প্রসঙ্গে এগরা পুরসভার পুর প্রশাসক তথা তৃণমূল নেতা স্বপন নায়েক বলেন, ওনারা ভেবেছিলেন লোকসভার নিরিখে যেহেতু এখানে বিজেপি এগিয়ে আছে তাই ওনারাই এখানে জয়লাভ করবেন। কিন্তু পরবর্তীকালে দেখা গেল তার ঠিক উল্টো ঘটল। তারপর থেকেই উনি বিভিন্ন জায়গায় তৃণমূলের সঙ্গে যোগাযোগ শুরু করেন। নিজের পার্টি অফিসের রং ফের বদল করেন। আমাদের জেলা সভাপতি বিচক্ষণ মানুষ । উনি বিবেচনা করবেন তবে এগরার মানুষ জানে এই সমস্ত মানুষের আসল চেহারা, এদের কোনো দাম নেই।

বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার হিড়িক পড়েছিল। কিন্তু, গত ভোটে তৃণমূলের জয়ের হ্যাটট্রিকের পরে দলবদলে উল্টো স্রোত। তারই আঁচ এবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীদের হোম গ্রাউন্ড পূর্ব মেদিনীপুরেও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Swapan Dasgupta : 'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত
'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত
CM Suvendu Adhikari: NEET কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পর নিটে সফল হওয়া চিকিৎসকদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, “..দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের”
NEET কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পর নিটে সফল হওয়া চিকিৎসকদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, “..দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের”
DA Hike Update: ২০ শতাংশ ডিএ সমেত পুজোর মাসে কবে পাবেন বেতন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
২০ শতাংশ ডিএ সমেত পুজোর মাসে কবে পাবেন বেতন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের
NEET Kolkata Protest News | ধর্মতলায় মিছিল থেকে ধুন্ধুমার, ধৃত ১৬ জনকে আদালতে পেশ | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | আরও বিপাকে অভিষেক, এবার মহেশতলা থানায় নতুন অভিযোগ দায়ের | ABP ANANDA LIVE
Dharmendra Pradhan News | দলগতভাবে ধর্মেন্দ্র প্রধানের পাশে দাঁড়াচ্ছে বিজেপি | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget