এক্সপ্লোর

Death Mystery: কোলাঘাটে শিক্ষকের রহস্যমৃত্যু, 'শিক্ষা দুর্নীতি' নিয়ে অভিযোগ

Kolaghat Teacher's Death Mystery: কোলাঘাটে এক শিক্ষকের রহস্যমৃত্যু । মঙ্গলবার বাড়ির অদূরে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই শিক্ষকের।

 বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: কোলাঘাটে (Kolaghat) এক শিক্ষকের রহস্যমৃত্যু (Teacher's Death Mystery)। মঙ্গলবার বাড়ির অদূরে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই শিক্ষকের। কাঁথির ভবানিচক অঘোরচাঁদ হাইস্কুলের শিক্ষক বাপ্পা বর্মন (৩২) আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।

পুলিশ সূত্রে খবর, ওই শিক্ষকের বাড়ি কোলাঘাট থানার দেড়িয়চক গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মহল গ্রামে। ২০১৯ প্যানেল মোতাবেক তিনি ওই স্কুলে জয়েন করেন। মৃতের স্ত্রীর দাবি, গতকাল তাঁর স্বামীর ফোনে একটি ম্যাসেজ আসে। এটি জানতে পারেন তার স্ত্রী। এরপর তার স্ত্রী স্বামীর সঙ্গে এই বিষয়ে কথাবার্তা বলেন কিন্তু তাঁর স্বামী এই বিষয়ে তাকে কিছু বলতে চাননি। সকালে এই বিষয়ে তার সঙ্গে কথা বলবেন বলেছিলেন। কিন্তু ভোর পাঁচটা নাগাদ স্বামীকে দেখতে না পেয়ে পাশের একটি রান্নাঘরে যান। সেখানে গিয়ে দেখেন তার স্বামী ঝুলে রয়েছে। এরপর তিনি প্রতিবেশীদের ডাকেন।

যদিও এই বিষয়ে মৃতের কাকু অজিত কুমার বর্মনের বক্তব্য, 'একটি ম্যাসেজ তার সমস্ত এলাকাবাসী ও রিলেটিভদের কাছে গিয়েছিল। সেই কারণেই হয়তো সে এই পথ বেছে নিয়েছে।' শিক্ষকের মৃত্যুর কারণ নিয়ে দ্বন্দ্বে এলাকাবাসী। তবে স্থানীয় শিক্ষকের বক্তব্য, 'যেহেতু শিক্ষা দুর্নীতি নিয়ে সারা রাজ্য তোলপাড় এবং একাধিক শিক্ষকের চাকরি গিয়েছে। সেই শোকেই আত্মহত্যা করেছেন ওই শিক্ষক। শিক্ষা দুর্নীতির এই চক্র বন্ধ হওয়া উচিত, না হলে রাজ্যের একাধিক জায়গায় এ ধরনের আরও কিছু শিক্ষকের প্রাণ যেতে পারে' বলে দাবি ওই শিক্ষকের। প্রকৃত মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে কোলাঘাট থানার পুলিশ। 

প্রসঙ্গত, গতকাল ৫ বছর পরে অবশেষে টেট (TET) উত্তীর্ণদের নম্বর প্রকাশ হয়। হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশের জেরে অবশেষে নম্বর প্রকাশ পর্ষদের। ২০১৭-র টেট উত্তীর্ণদের নম্বর প্রকাশ করল প্রাথমিক পর্ষদ। চলতি সপ্তাহেই ২০১৪-র টেটের নম্বর প্রকাশের ঘোষণা। ২০১৭-র টেট উত্তীর্ণ ৯ হাজার ৮৯৬জনে নম্বর প্রকাশ। উল্লেখ্য, টেটের প্রশ্ন ভুল মামলায় ভর্ত্‍‍সনা করে হাইকোর্ট। ‘প্রাথমিক শিক্ষা পর্ষদ দুর্নীতি ও অসৎ আচরণের জন্য বিখ্যাত, কিছু আধিকারিক ও আমলার অপদার্থতায় আসল যোগ্যরা সুযোগ পান না’, ২০১৪-য় টেটের প্রশ্ন ভুল মামলায় মন্তব্য করেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি মামলাকারী নেফাউর শেখকে প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ দেওয়ার নির্দেশ। 

আরও পড়ুন, কুণালের সঙ্গে বৈঠকে গলল বরফ! ইতিবাচক ইঙ্গিত পেয়ে আন্দোলন তুললেন চাকরিপ্রার্থীদের একাংশ

 এ দিকে, হাইকোর্টের নির্দেশ, ‘৪ সপ্তাহের মধ্যে ইন্টারভিউ নিয়ে প্রাপ্ত নম্বর দিতে হবে’। ইন্টারভিউয়ে যোগ্য হলে চাকরি দিতে হবে, নির্দেশ দেয় হাইকোর্ট। উল্লেখ্য, ২০১৪ ও ২০১৭-র টেট ( TET 2014 , TET 2017 ) অনুত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ দেয় কলকাতা হাইকোর্ট। ২১ জন অনুত্তীর্ণ চাকরিপ্রার্থী ২০২২-এর প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। ওই চাকরিপ্রার্থীদের ফর্ম পূরণের অনুমতি দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: 'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
TMC News: গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে
গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে
West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Anubrata Mondal: 'দিদির সঙ্গের মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়ল উনিই বলতে পারবেন : অনুব্রত মণ্ডল
'দিদির সঙ্গের মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়ল উনিই বলতে পারবেন : অনুব্রত মণ্ডল

ভিডিও

Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News
Darjeeling News | অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে এ কী কাণ্ড ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget