এক্সপ্লোর

TET Agitation: কুণালের সঙ্গে বৈঠকে গলল বরফ! ইতিবাচক ইঙ্গিত পেয়ে আন্দোলন তুললেন চাকরিপ্রার্থীদের একাংশ

Kunal Ghosh: চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে আলোচনা হয়েছে তাঁদের। তাতে ইতিবাচক ইঙ্গিত মিলেছে।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: ধর্মতলায় অবস্থান প্রত্যাহার করলেন ২০০৯ সালের দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিক চাকরিপ্রার্থীরা (South 24 Parganas)। টানা ৩৭ দিন আন্দোলন (TET Agitation) প্রত্যাহার করলেন তাঁরা। নিয়োগ সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট (Calcutta high Court) রায় দিতে পারে। তার আগেই এমন সিদ্ধান্ত দক্ষিণ ২৪ পরগনার চাকরিপ্রার্থীদের (Primary TET)।

৩৭ দিন পর অবস্থান বিক্ষোভ প্রত্যাহার প্রাথমিক চাকরিপ্রার্থীদের

চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে আলোচনা হয়েছে তাঁদের। তাতে ইতিবাচক ইঙ্গিত মিলেছে। সোমবারই কুণালের সঙ্গে আলোচনায় বসেন তাঁরা। তার পরই ভাবনি-চিন্তা করে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

৩৭ দিন টানা অবস্থান চললেও, আসলে ১৩ বছরের লড়াই। চাকরিপ্রার্থীদের দাবি, ২০০৯ সালে বিজ্ঞপ্তি অনুসারে পরীক্ষা দেন। পরে সেই পরীক্ষা বাতিল হয়ে যায়। দ্বিতীয় বারও পরীক্ষা দেন তাঁরা। তার পর ১৩ বছর কেটে গেলেও, চাকরি হয়নি। অনেক প্রতিশ্রুতি পেলেও হয়নি চাকরি। তাতে আদালতের অনুমতি নিয়েই গান্ধী মূর্তির নিচে ধর্মতলায় অবস্থান বিক্ষোভে বসেন তাঁরা। তার পর ৩৭ দিন পার হয়ে গিয়েছে।  এতদিনে একটু হলেও আশার আলো দেখছেন। 

আরও পড়ুন: দু’-দু’বার সুকন্যার অ্যাকাউন্টে লটারির টাকা! কেষ্ট-কন্যাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেল সিবিআই

যত দিন না নিয়োগপত্র পাচ্ছেন, আন্দোলন চলবে বলে জানিয়েছিলেন চাকরিপ্রার্থীরা। তাহলে এখন মনবদল কেন! জবাবে এক চাকরিপ্রার্থী বলেন, "আমরা আদালত এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলাম। আসলে ফুটবলের মতো হয়েছিলাম। এদিক, ওদিক ঠেলে দিতেন সকলে। জনপ্রতিনিধিদের কাছে গিয়েও সুরাহা হয়নি সমস্যার।"

এত দিন পর আশার আলো কী ভাবে দেখলেন, তা জানাতে ওই চাকরিপ্রার্থী বলেন, "গত ১৩ বছরে সোমবারই প্রথম আলোচনার সুযোগ পাই। নবান্ন অভিযানের পরিকল্পনা ছিল। ডিসি সাউথ আমাদের আলোচনার ব্য়বস্থা করে দেন। তার পর কুণাল সঙ্গে ইতিবাচক আলোচনা হয়। উনি জানান, আদালত রায় দিলে আর এক মুহূর্তও দেরি হবে না। সুসম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া। এক বছরের কাজ এক সপ্তাহে সেরে ফেলা হবে।"

কুণাল ঘোষের সঙ্গে আলোচনায় ইতিবাচক ইঙ্গিত!

বৃহস্পতিবার দুপুর ৩টেয় রায় শোনাতে পারে হাইকোর্ট। তাই আপাতত ধর্মতলা থেকে সরছেন আন্দোলনকারীরা। তবে ডিপিএসসি অফিসের সামনে বৃহস্পতিবার থেকে নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।  তাঁদের বক্তব্য, রাজ্য প্রতিশ্রুতি দিয়েছে। ডিসি সাহেব সুরাহার আশ্বাস দিয়েছে। আদালতও রায় দিতে চলেছে। তাই সকলকে সম্মান জানিয়েই ধর্মতসলা থেকে সরছেন তাঁরা। 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Ayushman and Swasthya Sathi: আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
Annapurna Yojona : 'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা
'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget