এক্সপ্লোর

Suvendu Adhikari: খোদ শুভেন্দুর গড়ে পঞ্চায়েতে বোর্ড গড়তে হাত মেলাল তৃণমূল ও বিজেপি

Gram Panchayat: গ্রাম পঞ্চায়েতের চেয়ার তৃণমূলের! সেই চেয়ারের চারটি পায়া বিজেপির। খোদ বিরোধী দলনেতা শুভেনদু অধিকারীর খাসতালুকেই এমন কাণ্ড ঘটেছে!

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: খোদ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikri) জেলাতেই বিভিন্ন পঞ্চায়েতে বোর্ড গড়তে হাত মেলাল তৃণমূল (TMC) ও বিজেপি (BJP)। নন্দীগ্রাম (Nandigram) ১ নম্বর ব্লকে মহম্মদপুর পঞ্চায়েতে বিজেপির (BJP) সমর্থনে বোর্ড গড়ল তৃণমূল! ঘটনার নেপথ্যে ফের প্রকাশ্যে চলে এল শাসকের কোন্দল। মহিষাদলের নাটশালেও বিজেপির সমর্থনে বোর্ড গড়েছে তৃণমূল। তমলুকের বিষ্ণুবাড়ে আবার তৃণমূলের সমর্থনে বোর্ড গড়েছে বিজেপি।

গ্রাম পঞ্চায়েতের চেয়ার তৃণমূলের! সেই চেয়ারের চারটি পায়া বিজেপির। খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাসতালুকেই এমন কাণ্ড ঘটেছে! নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের মহম্মদপুর পঞ্চায়েতে তৃণমূল বোর্ড গড়েছে বিজেপির সমর্থনে! আরও চাঞ্চল্যকরভাবে এই ঘটনা ঘিরে ফের সামনে চলে এল তৃণমূলের কোন্দল। পঞ্চায়েত ভোটে(Panchayat Election)  হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের ১৮টি আসনের মধ্যে তৃণমূল একাই পায় ১২টি আসন। বিজেপি জয়ী হয় ৬টি আসনে।                          

অর্থাৎ বোর্ড গড়ার ক্ষেত্রে তৃণমূলের সামনে কোনও বাধা ছিল না। কিন্তু, সূত্রের খবর মহম্মদপুর পঞ্চায়েতের প্রধান কে হবেন তা নিয়েই তৃণমূলের অন্দরে গোল পাকে। নেতৃত্বের মনোনীত প্রার্থী শাহনওয়াজ খানকে ভোট দেওয়ার জন্য হুইপ জারি করে তৃণমূল। হুইপের চিঠি পৌঁছে যায় তৃণমূলের জয়ী ১২ জন সদস্যের হাতে। কিন্তু, এদিন কার্যত অন্য খেলা হয়ে গেল বোর্ড গঠনের সময়ে! তৃণমূল নেতা শেখ সুফিয়ানের জামাই হাবিবুল রহমানের পক্ষে ভোট দেন বিজেপির ৬ জন। দলের হুইপ অগ্রাহ্য করে হাবিবুলই হন প্রধান! বিষয়টি সামনে আসতেই তৃণমূল এবং বিজেপি - দুই দলের নেতৃত্বেই রীতিমতো অপ্রস্তুতে পড়েছেন! 

বিজেপির সমর্থনে তৃণমূলের প্রধান! নন্দীগ্রামের মহম্মদপুর পঞ্চায়েতে অন্য 'খেলা'। নন্দীগ্রামের মতো জায়গায় পঞ্চায়েতের বোর্ড গঠনের এমন ছবি দেখে কটাক্ষ করতে ছাড়ছে না সিপিএম। শুধু নন্দীগ্রামই নয়। শুভেন্দু অধিকারীর জেলার মহিষাদলের নাটশাল ১ নম্বর পঞ্চায়েতে বিজেপির সমর্থনে বোর্ড গড়েছে তৃণমূল। প্রধান তৃণমূলের। উপপ্রধান বিজেপির! তমলুকের বিষ্ণুবাড় ২ নম্বর পঞ্চায়েতে আবার তৃণমূলের সমর্থনে বোর্ড গড়ে বিজেপি।  ১৪টি আসনের মধ্যে ৫টি আসনে জয়ী হয় গেরুয়া শিবির। তৃণমূল পায় ৩টি আসন। সিপিএম এবং নির্দল দু-পক্ষই ৩টি করে আসনে জয়ী হয়। বোর্ড গঠনে বিজেপিকে সমর্থন জানায় তৃণমূল।

 

সেরা শিরোনাম

Hooghly News: দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
News Live Updates: পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
TMC News : 'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য
'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Embed widget