এক্সপ্লোর

East Midnapore News: সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেফতার নন্দীগ্রামের তৃণমূল নেতা

অভিযোগকারী তিন তৃণমূল সদস্যের অভিযোগ, প্রধান গ্রেফতার হওয়ার পর থেকেই তাঁদের হুমকি দেওয়া হচ্ছে।বাড়ির আশপাশে বাইক নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে প্রধানের অনুগামীরা।যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রধান-ঘনিষ্ঠরা।

বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম: দুটি সরকারি প্রতিষ্ঠান থেকে বেতন, ভাতা নেওয়া ও সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের তৃণমূল নেতা। ধৃত শামসুল ইসলাম নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান।

গ্রেফতার নন্দীগ্রামের তৃণমূল নেতা: অভিযোগকারী তিন তৃণমূল (Trinamool) সদস্যের অভিযোগ, প্রধান গ্রেফতার হওয়ার পর থেকেই তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। বাড়ির আশপাশে বাইক নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে প্রধানের অনুগামীরা। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রধান-ঘনিষ্ঠরা। গ্রেফতারের প্রতিবাদে আজ সকালে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। দাউদপুরের তৃণমূল প্রধানের বিরুদ্ধে সমবায় ব্যাঙ্কে চাকরি করেও প্রধান হিসেবে বছরের পর বছর ভাতা নেওয়া ও সরকারি প্রকল্পের কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। বিডিও-র (BDO) অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রধানকে গ্রেফতার করে পুলিশ। 

প্রধান ঘনিষ্ঠ তৃণমূল সদস্যদের দাবি, গতকাল রাতে থানায় আইসি রীতিমতো ডেকে নিয়ে গিয়ে গ্রেফতার করেছে শামসুল ইসলামকে। তাঁদের অভিযোগ বিজেপিকে পাইয়ে দেওয়ার জন্য এই চক্রান্ত করা হচ্ছে। বিজেপির হাতে এই পঞ্চায়েত তুলে দেব না।  

এদিকে নদিয়ার দেবগ্রামে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ দলেরই এক নেতার অনুগামীদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, রাতে দেবগ্রাম থেকে বাইকে গহরাপোঁতা যাচ্ছিলেন তৃণমূলের বুথ সভাপতি মনারুল শেখ ও তৃণমূল কর্মী সৈয়দ আলি শেখ। অভিযোগ, সেই সময় তাঁদের বাইক লক্ষ্য করে বোমা ছোড়া হয়। দু’জনেই বাইক থেকে পড়ে যান। এরপর সৈয়দ আলি শেখকে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। দুজনকে প্রথমে দেবগ্রাম স্বাস্থ্যকেন্দ্র ও পরে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তৃণমূলকর্মী সৈয়দ আলি শেখের। হামলার পিছনে রয়েছে দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মইনুদ্দিন শেখ, এই অভিযোগ করেছে মৃতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা। কালীগঞ্জ থানার পুলিশ মইনুদ্দিন শেখকে গ্রেফতার করেছে। যদিও জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, গ্রাম্য বিবাদের জেরে ওই ঘটনা ঘটেছে। এর সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্বের কোনও সম্পর্ক নেই। 

আরও পড়ুন: Anupam Hazra on Visva Bharati VC: সন্তানহারা বাবা-মায়ের সঙ্গে দেখা করার মানবিকতাটুকু নেই! বিশ্বভারতীর উপাচার্যকে কটাক্ষ অনুপমের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Abhishek Banerjee:
"অভিষেকের বিরুদ্ধে.." , বিধানসভায় সই জালিয়াতি মামলায় কী নির্দেশ আদালতের ?
West Bengal Weather : ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
Kolkata Depression : কলকাতার উপর পরপর দুটি নিম্নচাপের কেন্দ্র ! কতটা ভয়ঙ্কর দুর্যোগ? কী হতে পারে ফল ? বললেন আবহবিদ
কলকাতার উপর পরপর দুটি নিম্নচাপের কেন্দ্র ! কতটা ভয়ঙ্কর দুর্যোগ? কী হতে পারে ফল ? বললেন আবহবিদ

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget