এক্সপ্লোর

East Midnapur News: নেই মাস্ক, শিকেয় দূরত্ব, নন্দীগ্রামে শাসক দলের সম্মেলনে বিধিভঙ্গের ছবি!

East Midnapur News:সম্মেলনে উপস্থিত দলীয় কর্মীদের অনেকের মুখেই দেখা গেল না মাস্ক।এমনকি মঞ্চে থাকা শাসক নেতাদের কয়েকজনের মুখেও এদিন মাস্ক ছিল না।সামাজিক দূরত্ববিধি তো ধুয়ে মুছে সাফ।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর :নন্দীগ্রামে (Nandigram) তৃণমূলের অঞ্চল সম্মেলনেই (TMC) কোভিড বিধি  (Covid Protocol) লঙ্ঘনের ছবি। অনেকের মুখে দেখা গেল না মাস্ক। ছিল না দূরত্ববিধিও। আর এ নিয়েই তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। যদিও তৃণমূলের দাবি, বিধি মেনেই করা হয়েছে সম্মেলন।

ঘেরা জায়গায় তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সম্মেলন। আর সেখানেই উঠল করোনাবিধি লঙ্ঘনের অভিযোগ।সম্মেলনে উপস্থিত দলীয় কর্মীদের অনেকের মুখেই দেখা গেল না মাস্ক।এমনকি মঞ্চে থাকা শাসক নেতাদের কয়েকজনের মুখেও এদিন মাস্ক ছিল না।আর সামাজিক দূরত্ববিধি তো ধুয়ে মুছে সাফ।

বুধবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের কালিচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের অঞ্চল সম্মেলন ছিল। কালিচরণপুর হাইস্কুলের মাঠে সেই উপলক্ষ্যে প্যান্ডেলও তৈরি হয়। এদিন সেখানে উপস্থিত হন তৃণমূলের প্রায় তিন-চারশো কর্মী সমর্থক।রাজ্যে যখন হু হু করে করোনার সংক্রমণ ছড়াচ্ছে, তখন নন্দীগ্রামে শাসকদলের এই সম্মেলনেই উঠল বিধিভঙ্গের অভিযোগ।

দিন কয়েক আগেই এই করোনা আবহে রাজনৈতিক বা ধর্মীয় জমায়েত বন্ধ রাখার পক্ষে মতপ্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।তৃণমূলের  সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ  অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,  আমার মনে হয়, এখন আগামী দু’মাস সব বন্ধ রাখা উচিত। সে ধর্মীয় কোনও কিছু হোক বা রাজনৈতিক প্রচার।

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই মন্তব্যকে টেনে স্থানীয় তৃণমূল নেতৃত্বকে বিঁধেছে বিজেপি।

বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রলয় পাল বলেছেন, এখানে শাসকের জন্য আলাদা আইন থাকে। ওদের নেতারাই বলছে বন্ধ রাখতে...আবার ওরাই করছে। এবার দোষের কিছু হয় না। বিজেপি কিছু করলেই দোষ।

যদিও তৃণমূলের দাবি, কোভিড বিধি মেনেই সব করা হয়েছে। দলের নন্দীগ্রাম ১ নম্বর  ব্লক সভাপতি স্বদেশ দাসের দাবি, সবাই মাস্ক পরেই ছিলেন.......অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমত। কিন্তু এই সম্মেলন অনেক আগে থেকেই ঠিক হয়ে ছিল। তাই করা হয়েছে।

তৃণমূলের সম্মেলনে বিধিভঙ্গের ছবি সামনে আসা নিয়ে এই করোনাকালেও থেমে নেই রাজনৈতিক তরজা।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ একাধিক মৃত্যুর আশঙ্কা
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ একাধিক মৃত্যুর আশঙ্কা
New Market Fire: হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!
হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget