এক্সপ্লোর

Eastern Railway News : লোকাল ট্রেনে টিকিট কাটছেন না যাঁরা, সতর্ক করল রেল; বিনা টিকিটের যাত্রী ধরতে কীভাবে হবে চেকিং?

Passengers Travelling Without Ticket : পূর্ব রেলের তরফে জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানালেন, যাঁরা রোজ বিনা টিকিটে যাতায়াত করা অভ্যেস করে ফেলেছেন তাঁদের এবার সতর্ক হওয়ার সময় এসেছে।

কলকাতা : বিনা টিকিটে ট্রেনে যাতায়াত করা অনেকেরই অভ্যেস। মানথলি টিকিট বা অনলাইটে টিকিট কাটার সুবিধে থাকা সত্ত্বেও অনেকেই টিকিট ফাঁকি দেন। টিকিট চেকারের চোখ এড়িয়ে, ফাঁকি দিয়ে কীভাবে বিনা টিকিটে যাত্রা করা যায়, তা নিয়ে অনেকেই মাথা খাটিয়ে নিত্যদিন ফন্দি ফিকির বের করেন। নিত্যযাত্রীরা অনেকেই জানেন, কে টিকিট কেটে ট্রেনে উঠেছেন, আর কার বিনা টিকিটে যাত্রী করাটাই অভ্যেস। এবার রেলওয়ের যাত্রীদের বিশেষভাবে সতর্ক করল রেল। 

পূর্ব রেলের তরফে জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানালেন, যাঁরা রোজ বিনা টিকিটে যাতায়াত করা অভ্যেস করে ফেলেছেন তাঁদের এবার সতর্ক হওয়ার সময় এসেছে। এবার হয়ত টিকিট চেক করতে হঠাৎ হঠাই ট্রেন রুটের মাঝপথে যে কোনও স্টেশন থেকেই উঠে পড়বে টিকিট চেকিং স্কোয়াড। সেটা কোনও জাংশন বা বড় স্টেশন নাও হলে পারে। যে কোনও সময়, যে কোনও রুটেই উঠে পড়তে পারে রেলের এই টিকিট চেকারের দল। তারপর বিনা টিকিটের যাত্রা করছেন এমন কেউ ধরা পড়লে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রেলের তরফে সতর্ক করে বলা হয়েছে, টিকিট না কাটলে যে কোনও দিন , সকলের সামনে বেইজ্জত হয়ে যেতে পারেন। জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রর কথায় এই স্কোয়াড সন্ধেয় হঠাৎ উঠে পড়তে পারেন তালদি থেকে বা আরামবাগ থেকে বা আর যে কোনও স্টেশন থেকে। এমন একটা লোকেশন থেকে হয়ত স্কোয়াড উঠে পড়বে, যেখান থেকে কেউ আশাই করেননি টিকিট চেকিং হবে। সেই সময় সকলের সামনে মাথা হেঁট হয়ে যেতে পারে বিনা টিকিটের যাত্রীদের। সেই সঙ্গে রেলওয়ের আর্জি, রেল-ভাড়া তো অন্যান্য যানের থেকে অনেক কম। ৫ থেকে ১০ টাকার টিকিট কেটে দীর্ঘ পথ যাত্রা করাই যায়। তাই ,সেই টিকিটও কাটতে চান না বহু মানুষ। কৌশিক মিত্রর কথায়, এতে করে রেল যে বিশাল লাভ করবে এমন নয়, কিন্তু এটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা যে, বাসের থেকে রেলের ভাড়া অনেক কম, তাছাড়াও রেল টিকিট কাটার অনেক ব্যবস্থা করেছে। তাই একটু সচেতন হয়ে টিকিট কেটে নেওয়াই ন্যায্য কাজ। 

আরও পড়ুন :

পুজোয় বেড়ানোর প্ল্যান? টিকিট কাটার ক্ষেত্রে বিরাট সুবিধা, জানিয়ে দিল রেল

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget