এক্সপ্লোর

Visva Bharati: ‘বিশ্ববরেণ্য অমর্ত্যকে হেনস্থা, ভারতের লজ্জা’, বিশ্বভারতীর নিন্দা বিশিষ্ট অর্থনীতিবিদের

Amartya Sen:

কলকাতা: নাম রেখেছিলেন খোদ রবীন্দ্রনাথ ঠাকুর। জন্ম, বেড়ে ওঠা সবকিছুই কবিগুরুর ছত্রছায়ায়। সেই অমর্ত্য সেনের (Amartya Sen) সঙ্গেই সংঘাত বিশ্বভারতী কর্তৃপক্ষের (Visva Bharati)। পৈতৃক বাড়ি 'প্রতীচী'র জমির কিছু অংশ ঘিরে বিতর্ক। তাতে বাগযুদ্ধ এসে পৌঁছেছে আইনি লড়াইয়ে। গোটা ঘটনায় এ বার মুখ খুললেন বিশিষ্ট অর্থনীতিবিদ কৌশিক বসু (Kaushik Basu)। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্যর পাশেই দাঁড়ালেন তিনি। বিশ্বভারতী কর্তৃপক্ষের তীব্র নিন্দা করলেন তিনি। 

অমর্ত্যকে জমি খালি করার জন্য উচ্ছেদ-নোটিস দিয়েছে বিশ্বভারতী

জমি বিতর্কে বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং অমর্ত্যের টানাপোড়েন নিয়ে ট্যুইটারে প্রতিক্রিয়া জানিয়েছেন কৌশিক। নোবেলজয়ী অর্থনীতিবিদকে তাঁর শান্তিনিকেতনের বাড়ির ১৩ ডেসিমেল জমি খালি করার জন্য উচ্ছেদ-নোটিস দিয়েছে বিশ্বভারতী। তার তীব্র নিন্দা করেছেন কৌশিক। অমর্ত্যকে যে ভাবে হয়রান করা হচ্ছে, তা গোটা দেশের লজ্জা বলে মন্তব্য করেছেন তিনি। 

ট্যুইটারে কৌশিক লেখেন, 'বিশ্বভারতীর তরফে যে ভাবে অমর্ত্য সেনকে হয়রান করা হচ্ছে, তাঁকে উচ্ছেদ নোটিস ধরানো হয়েছে, তা ভারতের জন্য লজ্জার। অমর্ত্য ভারতের নাগরিক এবং গোটা বিশ্বের কাছে বরেণ্য। সমালোচনামূলক দৃষ্টিভঙ্গির জন্যই অমর্ত্যের বিরুদ্ধে বিশ্বভারতীর এই পদক্ষেপ। ভারতীয় গণতন্ত্রের পক্ষে শোভনীয় নয়'।

কৌশিক বিশিষ্ট অর্থনীতিবিদ, আমেরিকার খ্যাতনামা কর্নেল ইউনিভার্সিটির অধ্যাপক। বিশ্বব্যাঙ্কের মুখ্য উপদেষ্টা হিসেবেই কর্মরত ছিলেন তিনি। অমর্ত্যের প্রতি বিশ্বভারতীর আচরণে যে ভাবে ক্ষোভ প্রকাশ করলেন তিনি, তাতে এখনও পর্যন্ত বিশ্বভারতী কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি। তবে বিষয়টি যে বাংলার গণ্ডি ছাড়িয়ে অন্যত্রও পৌঁছেছে, তা বুঝতে বাকি থাকে না। 

আরও পড়ুন: Hooghly News: সাজ সাজ রব সকাল থেকে, রথযাত্রার প্রস্তুতি মাহেশে, সূচনা চন্দনযাত্রা দিয়ে

অমর্ত্যের চিঠির পাল্টা, বিশ্বভারতীর তরফে নোটিসের উচ্ছেদ ধরানো হয়েছে তাঁকে। তাতে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। নোটিসে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জমি না ছাড়লে, প্রয়োজনে বলপ্রয়োগ করা হবে। বিষয়টি নিয়ে ঝড় বয়ে যাচ্ছে বঙ্গ রাজনীতিতেও। সেই আবহেই বিশ্বভারতীর ভূমিকায় সরব হলেন কৌশিকও। 

বিতর্কের কেন্দ্রে ১৩ ডেসিমল জমি। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ১৯৪৩ সালে অমর্ত্যের বাবা প্রয়াত আশুতোষ সেনের নামে ৯৯ বছরের জন্য ১২৫ ডেসিমেল জমি লিজ দেওয়া হয়েছিল৷ পরবর্তীতে ২০০৫ সালে এই জমি অমর্ত্যের নামে মিউটেশন হয়। এর পর বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে অভিযোগ তোলা হয়, প্রতীচীতে লিজের ১২৫ ডেসিমেল ছাড়াও অতিরিক্ত ১৩ ডেসিমেল জমি দখল করে রাখা হয়েছে। 

নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করেন বলেই তাঁকে হেনস্থা করা হচ্ছে, দাবি অমর্ত্যের

যদিও অমর্ত্য জানিয়েছেন,  বাল্য বয়স থেকে বিশ্বভারতীতে তিনি।  চিঁড়ে-মুড়ি খেয়ে ক্লাসে গিয়েছেন। তাঁর জমি তাঁর না হয়ে, বিশ্বভারতীর হল কী করে, প্রশ্ন তুলেছেন অমর্ত্য। জানিয়েছেন,  তাঁর বাবা জমি লিজ নিয়েছিলেন। লিজে তা লেখাও রয়েছে। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করেন বলেই তাঁকে হেনস্থা করা হচ্ছে, অমর্ত্য এই দাবিও করেছেন।

 

সেরা শিরোনাম

Census 2026: জনগণনায় নিযুক্ত শিক্ষকদের 'অন ডিউটি' হিসেবে ধরতে হবে, কাজ প্রত্যাখ্যান করা যাবে না, জানাল হাইকোর্ট
জনগণনায় নিযুক্ত শিক্ষকদের 'অন ডিউটি' হিসেবে ধরতে হবে, কাজ প্রত্যাখ্যান করা যাবে না, জানাল হাইকোর্ট
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
Jadavpur University : যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget